Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
ইনামুল হাসান, যশোর (মনিরামপুর-কেশবপুর)
১৩:১৫, ০৩ মে ২০২৬
আপডেট: ১৩:১৬, ০৩ মে ২০২৬
ইনামুল হাসান, যশোর (মনিরামপুর-কেশবপুর)
১৩:১৫, ০৩ মে ২০২৬
আপডেট: ১৩:১৬, ০৩ মে ২০২৬
আরও খবর
কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড মাইকেল মধুসূদন দত্তের মধুপল্লী
সাবেক প্রতিমন্ত্রী, এমপিসহ ১০০ নামে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
মেয়ের হাতে মা খুন, তদন্তে পুলিশ
এক শ্রমিকের মজুরিতে লাগছে দেড় মণ ধানের দাম
সংরক্ষণের অভাবে বিলুপ্তির পথে ৩০০ বছরের ‘ব্রহ্মময়ী কালী মন্দির’

ঝড়ে উপড়ে পড়ল মাইকেল মধুসূদন দত্তের স্মৃতিবিজড়িত বটবৃক্ষ

ইনামুল হাসান, যশোর (মনিরামপুর-কেশবপুর)
১৩:১৫, ০৩ মে ২০২৬
আপডেট: ১৩:১৬, ০৩ মে ২০২৬
ইনামুল হাসান, যশোর (মনিরামপুর-কেশবপুর)
১৩:১৫, ০৩ মে ২০২৬
আপডেট: ১৩:১৬, ০৩ মে ২০২৬
যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের শৈশব-স্মৃতিবিজড়িত সেই ঐতিহাসিক কালজয়ী বটবৃক্ষটি কালবৈশাখী ঝড়ে উপড়ে পড়েছে। ছবি : এনটিভি অনলাইন

যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের শৈশব-স্মৃতিবিজড়িত সেই ঐতিহাসিক কালজয়ী বটবৃক্ষটি কালবৈশাখী ঝড়ে উপড়ে পড়েছে। প্রায় ৩০০ বছরের ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এই বিশাল মহিরুহটির পতনে স্তব্ধ হয়ে পড়েছেন এলাকাবাসী ও পর্যটকরা।

গতকাল শনিবার (২ মে) দুপুরে আকস্মিক কালবৈশাখী ঝড়ের তীব্রতায় কপোতাক্ষ নদের তীরে মালোপাড়ায় অবস্থিত এই বিশাল গাছটি শিকড়সহ উপড়ে পড়ে। স্থানীয়দের মতে, গাছটির বয়স আনুমানিক ২৫০ থেকে ৩০০ বছর। প্রায় ২০ শতক জমিজুড়ে ডালপালা ও শিকড় ছড়িয়ে দাঁড়িয়ে থাকা এই গাছটির নিচেই মহাকবি শৈশবে খেলাধুলা করতেন। এই গাছটিকে কেন্দ্র করেই তিনি তাঁর বিখ্যাত ‘বটবৃক্ষ’ কবিতাটি লিখেছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঝড়ের তীব্রতা এতটাই বেশি ছিল যে দীর্ঘদিনের পুরোনো শিকড় আলগা হয়ে গাছটি উপড়ে পড়ে। জনশূন্য স্থানে গাছটি পড়ায় বড় কোনো প্রাণহানি না ঘটলেও এটি এ অঞ্চলের ইতিহাস ও সংস্কৃতির অপূরণীয় ক্ষতি। স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা এই বটতলায় নিয়মিত পূজা-অর্চনা পালন করতেন। সাগরদাঁড়িতে আসা দেশি-বিদেশি পর্যটকদের কাছেও এই গাছটি ছিল অন্যতম প্রধান আকর্ষণ।

বটবৃক্ষটি ভেঙে পড়ার খবরে মালোপাড়ায় ভিড় জমান সর্বস্তরের মানুষ। স্থানীয় বাসিন্দা সুনীল হালদার (৭০) বলেন, বটবৃক্ষটি নিয়ে অনেক স্মৃতি রয়েছে। এটি দেখতে দেশ-বিদেশ থেকে পর্যটকরা আসতেন। আজ যেন আমাদের ইতিহাসের একটা বড় অধ্যায় শেষ হয়ে গেল।

মধুসূদন একাডেমির পরিচালক ও গবেষক কবি খসরু পারভেজ জানান, কবি ১৮৬৫ সালে ফ্রান্সের ভার্সাই নগরীতে বসে তাঁর শৈশবের এই স্মৃতিময় গাছটি নিয়ে চতুর্দশপদী (সনেট) ‘বটবৃক্ষ’ কবিতাটি লিখেছিলেন। আমরা দীর্ঘদিন ধরে এই স্মৃতিময় গাছটি রক্ষণাবেক্ষণের দাবি জানিয়ে আসছিলাম। কিন্তু কোনো উদ্যোগ না নেওয়ায় কবির শেষ স্মৃতিচিহ্নটিও নিশ্চিহ্ন হয়ে গেল। এটি অত্যন্ত বেদনার।

যশোর মাইকেল মধুসূদন দত্ত বটগাছ

সংশ্লিষ্ট সংবাদ: যশোর

২৬ এপ্রিল ২০২৬
সংরক্ষণের অভাবে বিলুপ্তির পথে ৩০০ বছরের ‘ব্রহ্মময়ী কালী মন্দির’
২০ এপ্রিল ২০২৬
কেশবপুরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু
১৯ এপ্রিল ২০২৬
কচ্ছপগতিতে চলছে সড়ক সংস্কার, দুর্ভোগে ৪০ গ্রামের মানুষ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. যুবককে গুলি, ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেও হামলা
  2. কালবৈশাখী হতে পারে যেসব জেলায়, সাবধানে চলাচলের পরামর্শ
  3. ড্রামট্রাক চাপায় নিহত ১, ট্রাকে আগুন দিয়ে মহাসড়ক অবরোধ
  4. ঢাকায় কি আজ বৃষ্টি হবে? জানাল আবহাওয়া অফিস
  5. সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত নুসরাত তাবাসসুম
  6. জ্বালানি খাতে মিথেন নিঃসরণ রেকর্ডের কাছাকাছি : আইইএ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x