Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • রাজনীতি
এনটিভি অনলাইন ডেস্ক
১৮:৩০, ০১ মে ২০২৬
আপডেট: ১৮:৩৫, ০১ মে ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৮:৩০, ০১ মে ২০২৬
আপডেট: ১৮:৩৫, ০১ মে ২০২৬
আরও খবর
আল্লাহ ছাড়া কারও কাছে মাথা নত করব না : জামায়াত আমির
ইসহাক সরকারের ভাই ইয়াকুবসহ ৬৫০ জনের জামায়াতে যোগদান
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের
মক্কা চুক্তির বিষয়ে পরিস্থিতি পর্যালোচনা করছে সরকার : শামা ওবায়েদ
এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ চায় জামায়াত

নেতা-নেত্রীর ভাগ্যের পরিবর্তন হলেও শ্রমিকদের হয়নি : জামায়াত আমির

এনটিভি অনলাইন ডেস্ক
১৮:৩০, ০১ মে ২০২৬
আপডেট: ১৮:৩৫, ০১ মে ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৮:৩০, ০১ মে ২০২৬
আপডেট: ১৮:৩৫, ০১ মে ২০২৬

বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যুগ যুগ ধরে নেতা-নেত্রীর কপালের পরিবর্তন হলেও সাধারণ শ্রমিকদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। এই সমস্ত শ্রমিক সমাবেশে বিভিন্ন দেশের সরকারি ও বিরোধী দলের বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতারা হাজির হন। বক্তব্য আশ্বস্ত করেন, আমরা আপনাদের জন্য এই করব, ওই করব। আপনাদের আর দুঃখ-দুর্দশা থাকবে না। ১৪০ বছরে যদি তাদের দেওয়া প্রত্যেকটা ওয়াদার ১০ ভাগের এক ভাগ করে পালন করতেন, তাহলে একটি দিনে শ্রমিকদের দাবি দাওয়া আর অবশিষ্ট থাকত না। ৩৬৪ দিনই দাবি সবাই ভুলে যায় আর পয়লা মে এলে সবাই দরদী আন্তরিক হয়ে ময়দানে নেমে পড়ে। আমাদের অবস্থা তার ব্যতিক্রম কি না আল্লাহ ভালো জানে।

আজ শুক্রবার (১ মে) বিকেলে রাজধানীর গুলিস্তানে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এক শ্রমিক সমাবেশে শফিকুর রহমান এসব কথা বলেন। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে এই সমাবেশের আয়োজন করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন।

ডা. শফিকুর রহমান বলেন, তবে, হ্যাঁ একটা ব্যতিক্রম আছে। আমরা বিশ্বাস করি, একটা সমাজে বিভিন্ন শ্রেণি এবং পেশার মানুষ থাকে। কিন্তু সাধারণত দুনিয়ায় যদি প্রাপ্তবয়স্ক জনসংখ্যা হিসাব করা হয়, তাহলে প্রত্যেকটি সমাজেই অন্যান্য সব পেশার চেয়ে শ্রমিকদের সংখ্যা নিঃসন্দেহে বেশি। এই বৃহত্তর জনগোষ্ঠীর প্রয়োজন ও মর্যাদাকে উপেক্ষা করে একটা সমাজ কখনো টেকসই হতে পারে না। সত্যিকারের উন্নয়ন আসতে পারে না।

জামায়াত আমির বলেন, দুনিয়ার বিভিন্ন প্রান্তে, যারা নিজেদেরকে বামপন্থি বলে দাবি করেন। তারা শ্রমিকদের অধিকার নিয়ে বেশি সংগ্রাম করে। বাংলাদেশ, তার আগে পাকিস্তানে এটা তাদের জন্য ব্যতিক্রম নয়, ধারাবাহিকভাবে চলে আসছে। আমরা কী দেখি, যখনই কোনো ইস্যু আসে এই সমস্ত নেতা নেত্রীরা সামনে এসে দাঁড়িয়ে যায়, তারপরে আন্দোলন দানা বেধে ওঠে, মাঠ গরম হয় কিছু মানুষের জীবন যায়, কিছু মানুষ আহত হয়, কিছু মানুষের চাকরি যায়, কিন্তু নেতা নেত্রীরা রাতের আঁধারে তাদের ভাগটা পেয়ে যায়। তাদের ভাগ পেয়ে তারা সন্তুষ্ট হয়ে যায়। তখন গড়ে ওঠা আন্দোলনকে তারা ব্ল্যাকমেইলিং করে।

ডা. শফিকুর রহমান বলেন, এভাবে যুগ যুগ ধরে নেতা নেত্রীর কপালের পরিবর্তন হলেও সাধারণ শ্রমিকদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। তারা আবার শ্রেণি সংগ্রামের আওয়াজ তুলেন। তারা বলেন, শ্রেণি শত্রু খতম করতে হবে। শত্রু কারা? শত্রু হচ্ছে মালিক পক্ষ। আচ্ছা মালিকও যদি না থাকে তাহলে শ্রমিকরা কাজ করবে কোথায়। আমরা ওই খতমের রাজনীতিতে বিশ্বাসী না। আমরা পারস্পরিক শ্রদ্ধা, মর্যাদা, ভালোবাসার রাজনীতিতে বিশ্বাসী।

জামায়াত আমির বলেন, আমরা বিশ্বাস করি, মালিক যদি শ্রমিকের ওপর ইনসাফ করে শ্রমিক তার সমস্ত যোগ্যতা উজার করে মালিককে সহযোগিতা করবে, কাজ করবে। কিন্তু মালিক যদি শ্রমিককে ঠকায় তাইলে স্বাভাবিকভাবে ছায়ার দিকে পা তুললে ছায়াও কিন্তু পা তুলে। তখন আর ওই শ্রমিক বন্দু ভাই, বোনটি তার সমস্ত যোগ্যতা উজার করে ওই মালিকের জন্য কাজ করবে না। এতে উভয়ে ক্ষতিগ্রস্ত হবে। আমরা কারওই ক্ষতি চাই না। আমরা চাই, তাদের মধ্যে সমন্বয়।

ডা. শফিকুর রহমান বলেন, বিশাল অংশের শ্রমিকদের পদচারণা শুধু দেশের বাইরে। আজ আমরা দেশের ভেতরে শ্রমিক ভাই-বোনদের জন্য কথা বলছি, বাইরের যারা তারাও তো আমাদের ভাই-বোন। তাদের জন্য কথা বলবে কে? সামান্য রুটি রুজির আশায়, একটু আশ্রয়ের আশায়, একটু ভাগ্য পরিবর্তনের আশায় এরা জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রের নৌকার ওপর চড়ে বসে। তারপরে দু একটা ঢেউ এসে তাদেরকে সমুদ্রের পেটে হজম করে ফেলে আর কেউ ভাগ্যবশত ধুলতে ধুলতে চলতে চলতে বন্দরে পৌঁছানোর পর কারও জায়গা হয় কারাগারে আর কারও জায়গা হয় বনে-জঙ্গলে। তারপরে আস্তে আস্তে পথ খুজে নিয়ে সেই সমস্ত লোকেরা যখন একটু কাজকর্ম করে, তখন বিদেশের মাটিতে প্রাসাদ গড়ার চিন্তা করে না, তাদের অর্জিত সমস্ত সম্পদ প্রিয় দেশে আপনজনের জন্য পাঠিয়ে দেয়। আমরা খুব সুন্দর করে বলি তারা যোদ্ধা। কিন্তু এই যোদ্ধাদেরকে আমরা মর্যাদা দেই না। আমাদের এই ভাই-বোনদেরকে ভোগান্তিতে পড়তে হয়।

জামায়াত আমির বলেন, আমরা এই পরিস্থিতি আর দেখতে চাই না। আমরা দেখতে চাই, যেমন করে তাদেরকে যোদ্ধা বলা হয়েছে, তেমন করে যেন তাদের মর্যাদাটাও যেন দেওয়া হয়। তাদের প্রয়োজনে দেশ এবং সরকার যেন তাদের পাশে দাঁড়ায়।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, নায়েবে আমির আনম শামসুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি সিবগাতুল্লাহ প্রমুখ।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আতিকুর রহমান।

ডা. শফিকুর রহমান জামায়াত আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী ভিডিও সংবাদ
১৬ আগস্ট ২০২৬
ওয়েল ডান, বাংলাদেশ ক্রিকেট টিম : জামায়াত আমির
০৭ আগস্ট ২০২৬
সরকারের নিজ দায়িত্বে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা উচিত : জামায়াত আমির
০৭ আগস্ট ২০২৬
ফ্যাসিবাদী হায়েনারা পালালেও তাদের কালো ছায়া এখনও রয়ে গেছে : জামায়াত আমির
০৫ আগস্ট ২০২৬
দেশে আরেকটি বিপ্লব আসন্ন : জামায়াত আমির
০৫ আগস্ট ২০২৬
শহীদদের রক্তের ঋণ শোধে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান বিরোধীদলীয় নেতার
০৪ আগস্ট ২০২৬
জুলাইকে ভুলিয়ে দেওয়ার অপচেষ্টা জনগণকে নিয়ে তছনছ করা হবে : জামায়াত আমির
৩১ জুলাই ২০২৬
সরকার দেশ চালানোর নৈতিক অধিকার হারিয়েছে : জামায়াত আমির
২৫ জুলাই ২০২৬
গণভোটের রায় অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে হবে : ডা. শফিকুর রহমান
২৪ জুলাই ২০২৬
জাতির ওপর থেকে স্বৈরাচারের কালো ছায়া সরে গেছে : জামায়াত আমির
১৬ জুলাই ২০২৬
দুর্নীতিতে জড়িত কাউকেই ছাড় দেওয়া উচিত নয় : জামায়াত আমির
  • আরও
সর্বাধিক পঠিত
  1. নবম পে-স্কেল কার্যকর কবে, যা জানালেন মন্ত্রিপরিষদ সচিব
  2. সাবেক সংসদ সদস্য হাবিবে মিল্লাতের বিরুদ্ধে দুদকে অভিযোগ
  3. সকালের মধ্যে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে দেশের ৬ অঞ্চলে
  4. আইফোন কিনতে সন্তান বিক্রি : উদ্ধার শিশু স্বজনদের কাছে হস্তান্তর, মুচলেকায় মুক্ত বাবা
  5. গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল, রাশেদ খাঁনকে জিএস ঘোষণা করেছে ঢাবি সিন্ডিকেট
  6. পদ্মা সেতুর ঢালে বাস উল্টে আহত ৮

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x