Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
এম.এ হান্নান, পটুয়াখালী (বাউফল-দুমকি)
২২:৫০, ৩১ আগস্ট ২০২৬
আপডেট: ২২:৫৪, ৩১ আগস্ট ২০২৬
এম.এ হান্নান, পটুয়াখালী (বাউফল-দুমকি)
২২:৫০, ৩১ আগস্ট ২০২৬
আপডেট: ২২:৫৪, ৩১ আগস্ট ২০২৬
আরও খবর
খুলনায় থানার কাছেই যুবককে গুলি করে হত্যা
বরিশালে জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার
খাগড়াছড়িতে নিখোঁজ ইউপি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার
কুমিল্লায় পুলিশের অভিযানে দুই ‘দুর্ধর্ষ চোর’ আটক
বগুড়ায় শতাধিক প্যারাকিট টিয়া পাখি উদ্ধার

আইফোন কিনতে সন্তান বিক্রি : উদ্ধার শিশু স্বজনদের কাছে হস্তান্তর, মুচলেকায় মুক্ত বাবা

এম.এ হান্নান, পটুয়াখালী (বাউফল-দুমকি)
২২:৫০, ৩১ আগস্ট ২০২৬
আপডেট: ২২:৫৪, ৩১ আগস্ট ২০২৬
এম.এ হান্নান, পটুয়াখালী (বাউফল-দুমকি)
২২:৫০, ৩১ আগস্ট ২০২৬
আপডেট: ২২:৫৪, ৩১ আগস্ট ২০২৬
পটুয়াখালীর দশমিনায় আইফোন কেনার টাকা জোগাতে দেড় বছরের নিজ সন্তানকে বিক্রি করে দেওয়ার চাঞ্চল্যকর ঘটনায় শিশু মুসাকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে উপজেলা প্রশাসন। ছবি : এনটিভি

পটুয়াখালীর দশমিনায় আইফোন কেনার টাকা জোগাতে দেড় বছরের নিজ সন্তানকে বিক্রি করে দেওয়ার চাঞ্চল্যকর ঘটনায় শিশু মুসাকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে উপজেলা প্রশাসন।

আজ সোমবার (৩১ আগস্ট) সকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাহমুদ হাসান মৃধা শিশুটিকে তার দাদা-দাদির জিম্মায় তুলে দেন। একই সঙ্গে সন্তানের ভবিষতের কথা বিবেচনা করে অভিযুক্ত বাবা মারুফ হোসেন মুন্সীকে বিশেষ বিবেচনায় মুচলেকায় মুক্তি দেওয়া হয়েছে।

অভিযুক্ত মারুফ হোসেন উপজেলার বড়গোপালদী গ্রামের মফিজ মুন্সীর ছেলে এবং পেশায় একজন কাঠমিস্ত্রি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার সন্তানকে নিয়ে ঘুরতে বের হওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন মারুফ। পরে একই উপজেলার রোমানাথ সেন গ্রামের ইমরান নামে এক ব্যক্তির কাছে চুক্তিপত্রের মাধ্যমে শিশুকে তুলে দেন। ইমরান শিশুটিকে লালন-পালনের জন্য তার শ্বশুর মাহবুল গাজীর কাছে রাখেন। ঘটনাটি জানাজানি হলে রোববার রাত সাড়ে ১০টার দিকে পুলিশ অভিযান চালিয়ে চরবিশ্বাস এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে। এর আগে ওই দিন সন্ধ্যায় অভিযুক্ত বাবা মারুফকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে অভিযুক্ত বাবা মারুফ জানান, দুই মাস আগে স্ত্রীর সঙ্গে ঝগড়া হলে স্ত্রী বাপের বাড়ি চলে যান। পরে সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে তিনি দত্তক দিয়েছিলেন। তবে বিক্রি করার কথা আংশিক অস্বীকার করে তিনি স্বীকার করেন যে, তিনি ৫২ হাজার টাকা নিয়েছিলেন এবং সেই টাকা দিয়ে একটি পুরনো আইফোন কেনেন।

নিজের ভুল স্বীকার করে মারুফ বলেন, ‘আমার ভুল হয়ে গেছে। আর এমন হবে না। এখন থেকে কাজকাম করে স্ত্রী-সন্তান নিয়ে সংসার করব।’

অন্যদিকে শিশুটির মা বৃষ্টি অভিযোগ করে বলেন, স্বামী কাজকাম না করে প্রায়ই তাকে মারধর করতেন। সেই অত্যাচার সহ্য করতে না পেরে তিনি বাপের বাড়ি চলে যাওয়ার সুযোগেই স্বামী তার সন্তানকে বিক্রি করে দেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাহমুদ হাসান মৃধা জানান, শিশুটির ভবিষ্যৎ সুরক্ষার জন্য প্রশাসনের পক্ষ থেকে একটি ব্যাংক হিসাব খুলে দেওয়া হয়েছে, যেখানে সহায়তার অর্থ জমা থাকবে। এ ছাড়া শিশুটির পরিবারকে নগদ অর্থ, নতুন পোশাক ও খেলনা উপহার দেওয়া হয়েছে।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম জানান, শিশুটির পরিবার বা মায়ের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ না পাওয়ায় এবং অবুঝ শিশুটির ভবিষ্যৎ বিবেচনা করে অভিযুক্ত বাবাকে মুচলেকায় ছেড়ে দেওয়া হয়েছে।

পটুয়াখালী দশমিনা আইফোন শিশু বিক্রি উদ্ধার পুলিশ

সংশ্লিষ্ট সংবাদ: পটুয়াখালী

০৪ আগস্ট ২০২৬
পটুয়াখালীতে নারিকেলের ফলনে ধস
২২ জুলাই ২০২৬
জমি দখল ও চাঁদা দাবির অভিযোগে এনসিপির কাফির বিরুদ্ধে মামলা
২০ জুলাই ২০২৬
পবিপ্রবিতে ‘ফ্যাকাল্টি অব হেলথ সায়েন্স’ খোলার অনুমোদন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সাভারে ব্যবসায়ীর ২৬ লাখ টাকা ছিনতাই
  2. দেশের মানুষ ভালো নেই : জামায়াত আমির
  3. চাঁদপুরে বাসচাপায় অটোরিকশা যাত্রীর মৃত্যু, গুরুতর আহত ৪
  4. বাংলাদেশ ইনোভেশন ফেয়ার উদ্বোধন প্রধানমন্ত্রীর
  5. আওয়ামীপন্থী ভুয়া খবরের এআইনির্ভর নেটওয়ার্ক বন্ধ করল অ্যানথ্রপিক
  6. অস্তিত্বহীন ৭৪ শিশুর ভুয়া জন্ম-মৃত্যু নিবন্ধন, বিচারের মুখোমুখী ইউপি সচিব

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x