বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ডা. আব্দুল কুদ্দুস আর নেই
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মো.আব্দুল কুদ্দুস আর নেই। নিউরোসায়েন্স হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার (২৫ এপ্রিল) দুপুর ২টা ২০ মিনিটে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৬ বছর।
ডা. আব্দুল কুদ্দুস স্ত্রী এক ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বর্ণাঢ্য জীবনে তিনি বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চক্ষুবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষক। তিনি ডেপুটি সুপারেনডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
এ ছাড়া বিএনপির সহযোগী সংগঠন জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ছিলেন ডা. আব্দুল কুদ্দুস। তার প্রথম জানাজা আজ বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে। আগামীকাল রোববার জোহরের নামাজের পর ময়মনসিংহের গফরগাঁওয়ে পারিবারিক করবস্থানে তাকে দাফন করা হবে।
ডা. রুহুল কুদ্দুসের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা.এ জেড এম জাহিদ হোসেন। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তারা।

নিজস্ব প্রতিবেদক