Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
এম আর নয়ন, কুষ্টিয়া (কুমারখালী-খোকসা)
০৪:৩০, ২০ এপ্রিল ২০২৬
আপডেট: ০৪:৩০, ২০ এপ্রিল ২০২৬
এম আর নয়ন, কুষ্টিয়া (কুমারখালী-খোকসা)
০৪:৩০, ২০ এপ্রিল ২০২৬
আপডেট: ০৪:৩০, ২০ এপ্রিল ২০২৬
আরও খবর
‘আওয়ামী লীগের দোসররা রাস্তায় নামলে পিঠের চামড়া থাকবে না’
কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক উল্টে চালক ও সহযোগী নিহত
‘ক্ষমতার রক্তচক্ষুকে উপেক্ষা করে সত্যের পথে লড়তে শিখিয়েছেন কাঙ্গাল হরিনাথ’
শূন্যরেখায় আটকে থাকা ১২ জনকে ফিরিয়ে নিল বিএসএফ
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে শূন্যরেখায় নারী-শিশুসহ ১২ জন

মানবিকে পড়ে বাণিজ্যের প্রবেশপত্র পেয়ে দুশ্চিন্তায় এসএসসি পরীক্ষার্থী সন্ধি

এম আর নয়ন, কুষ্টিয়া (কুমারখালী-খোকসা)
০৪:৩০, ২০ এপ্রিল ২০২৬
আপডেট: ০৪:৩০, ২০ এপ্রিল ২০২৬
এম আর নয়ন, কুষ্টিয়া (কুমারখালী-খোকসা)
০৪:৩০, ২০ এপ্রিল ২০২৬
আপডেট: ০৪:৩০, ২০ এপ্রিল ২০২৬
কুষ্টিয়ার কুমারখালীর জোতমোড়া গ্রামে এসএসসি পরীক্ষার্থী সন্ধির নানাবাড়ির বিছানায় ছড়িয়ে ছিটিয়ে মানবিকের বই। ছবি : এনটিভি

মানবিক বিভাগের ছাত্রী মোছা. জারিন তাসনিন সন্ধি। নবম ও দশম শ্রেণিতে পড়াশোনা করেছে মানবিক বিভাগে। অথচ এসএসসি পরীক্ষার মাত্র এক দিন আগে  সে বাণিজ্য বিভাগের প্রবেশপত্র পেয়েছে।

এতে মানসিকভাবে ভেঙে পড়েছে কুষ্টিয়ার কুমারখালীর উত্তর চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের এই শিক্ষার্থী। আজ রোববার (১৯ এপ্রিল) দুপুরে বিদ্যালয়ের শিক্ষকরা তাকে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র দিলে বিষয়টি ধরা পড়ে। সন্ধি উপজেলার যদুবয়রা ইউনিয়নের জোতমোড়া গ্রামের বাদল বিশ্বাসের নাতিন। তাঁর বয়স যখন মাত্র দুই বছর, তখন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বাবা সাগর হোসেন মারা যান। এরপর গত বছর মা যূথী খাতুনও মারা গেছেন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে।

খোঁজ নিয়ে জানা গেছে, সন্ধি তাঁর নানাবাড়ি থেকে কয়েকশ মিটার দূরের জোতমোড়া নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণি পাস করেছে। সে উত্তর চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী।

আজ রাত ৮টার দিকে সন্ধির নানাবাড়িতে গিয়ে দেখা গেছে তাঁর চোখে-মুখে হতাশা।

সন্ধি বলে, একদিন পরে (২১ এপ্রিল) এসএসসি পরীক্ষা। এত দিন মানবিকে পড়াশোনা করেছি। দশম শ্রেণির বার্ষিক পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছি। অথচ আজ বিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগের প্রবেশপত্র দিয়েছে। প্রবেশপত্র দেখেই মাথা ঘুরে গেছে। সঙ্গে সঙ্গে প্রধান শিক্ষককে ফেরত দিয়েছি। স্যার বলছে আমি নাকি স্কুলেই আসি না। ক্লাস করিনি কোনো দিন।

সন্ধির নানা বাদল বিশ্বাস বলেন, এতদিন পড়ল এক বই। এখন হঠাৎ করে আরেক বই দিলে পড়াশোনা হয়। ছেলেপেলে পাস করতে পারে। শিক্ষকরা তো ছেলেপেলের জীবন নষ্ট করতে বসেছে। দ্রুত প্রবেশপত্র পরিবর্তনের দাবি জানান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে মুঠোফোনে উত্তর চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী বলেন, ‘যেখানে সে রেজিস্ট্রেশন করেছে, সেখানে তাঁর প্রবেশপত্র এসেছে। আপনি যদি বাণিজ্যে ভর্তি হয়ে মানবিকে পড়াশোনা করেন। সেই দায়-দায়িত্ব আমার নাকি। এই দায়িত্ব শিক্ষার্থীর। আমার কোনো দায় নাই।’

জোতমোড়া নিম্ন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক মুঠোফোনে বলেন, ‘ওই মেয়েটি প্রথমে কমার্সে ক্লাস করেছে। নাইনের রেজিস্ট্রেশনে স্বাক্ষরও করেছে। অথচ আজ সে বলছে প্রবেশপত্র ভুল এসেছে। বিষয়টি নিয়ে শিক্ষা কর্মকর্তা ও বোর্ডে কথা বলা হচ্ছে। দেখা যাক কী করা যায়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হক বলেন, বিকেল ৪টা পর্যন্ত কার্যালয়ে ছিলাম। প্রধান শিক্ষক কিছুই জানাননি। বিষয়টি নিয়ে ইউএনওর সঙ্গে আলোচনা করা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার বলেন, আপনার মাধ্যমে বিষয়টি মাত্রই জানলাম। ঊর্ধ্বতন ও যথাযত কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এসএসসি পরীক্ষা প্রবেশপত্র ভুল প্রশ্ন দুশ্চিন্তা কুষ্টিয়া
১০ মে ২০২৬
এসএসসি পরীক্ষার নবম দিনে ৩১ হাজার ৮৯৮ শিক্ষার্থী অনুপস্থিত
০৪ মে ২০২৬
রূপগঞ্জে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে খাবার বিতরণ
০২ মে ২০২৬
এসএসসির আইসিটি পরীক্ষার প্রশ্ন ফাঁসের দাবিতে ছড়িয়ে পড়া ছবি এআই দিয়ে তৈরি
২৮ এপ্রিল ২০২৬
এসএসসির উত্তরপত্র পাঠানো নিয়ে বোর্ডের নতুন নির্দেশনা
২৮ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে যুবক আটক
২৮ এপ্রিল ২০২৬
কালবৈশাখী ও জলাবদ্ধতায় এসএসসি পরীক্ষার্থীদের চরম ভোগান্তি
২৫ এপ্রিল ২০২৬
প্রশ্নফাঁস : অনলাইন প্রতারণায় জড়িত ৪ জন গ্রেপ্তার
২৩ এপ্রিল ২০২৬
পুরোনো প্রশ্নে এসএসসি পরীক্ষা, কেন্দ্র সচিবসহ ১১ শিক্ষককে অব্যাহতি
২২ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষার্থীদের ক্যালকুলেটর-ঘড়ি ব্যবহারে নতুন নির্দেশনা
২২ এপ্রিল ২০২৬
অতিরিক্ত টাকায়ও মেলেনি প্রবেশপত্র, পরীক্ষা দেওয়া হলো না রোমানের
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বরিশালে ৬ কিমি দীর্ঘ মানববন্ধন, মহাসড়ক অবরোধ
  2. দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
  3. সীমান্তে ২ কোটি ২২ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১
  4. লক্ষ্মীপুরে মা ও তিন মেয়েকে হত্যা, অজ্ঞাতদের নামে মামলা
  5. ১৮ বছরের সিফাতের কাঁধে মা ও তিন বোনের মরদেহ
  6. রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x