Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
এম আর নয়ন, কুষ্টিয়া (কুমারখালী-খোকসা)
১৯:৪০, ১৮ জুন ২০২৬
আপডেট: ১৯:৪৫, ১৮ জুন ২০২৬
এম আর নয়ন, কুষ্টিয়া (কুমারখালী-খোকসা)
১৯:৪০, ১৮ জুন ২০২৬
আপডেট: ১৯:৪৫, ১৮ জুন ২০২৬
আরও খবর
এমপি আমির হামজার গাড়িতে হামলা-ভাঙচুর
মধ্যরাতে কুষ্টিয়া কোর্ট স্টেশনে বোমাতঙ্ক, পরিত্যক্ত ব্যাগে মিললো ইটের টুকরা
রাতের আঁধারে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন
পদ্মার পার ধসে দুই শিশু নদীতে, একজন উদ্ধার হলেও নিখোঁজ আরেকজন
শিক্ষার্থীকে বলাৎকার, সালিশ বৈঠক থেকে মাদ্রাসা শিক্ষক আটক

‘ক্ষমতার রক্তচক্ষুকে উপেক্ষা করে সত্যের পথে লড়তে শিখিয়েছেন কাঙ্গাল হরিনাথ’

এম আর নয়ন, কুষ্টিয়া (কুমারখালী-খোকসা)
১৯:৪০, ১৮ জুন ২০২৬
আপডেট: ১৯:৪৫, ১৮ জুন ২০২৬
এম আর নয়ন, কুষ্টিয়া (কুমারখালী-খোকসা)
১৯:৪০, ১৮ জুন ২০২৬
আপডেট: ১৯:৪৫, ১৮ জুন ২০২৬
কুষ্টিয়ার কুমারখালীর কাঙ্গাল হরিনাথ মজুমদার স্মৃতি জাদুঘরে বৃহস্পতিবার বিকেলে এই মহান মনীষীর ‘জীবন ও কর্ম’ শীর্ষক সেমিনারে বক্তব্য রাখছেন আমন্ত্রিত অতিথিরা। ছবি : এনটিভি

গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ, শিক্ষানুরাগী, সাহিত্যিক ও বাউল সাধক কাঙ্গাল হরিনাথ মজুমদারের জীবন ও কর্ম নিয়ে কুষ্টিয়ার কুমারখালীতে এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বক্তারা বলেছেন, কাঙ্গাল হরিনাথ আমাদের শিখিয়েছেন কীভাবে ক্ষমতার রক্তচক্ষুকে উপেক্ষা করে সত্যের পথে লড়তে হয়। আজকের যুগে দাঁড়িয়ে যখন আমরা স্বাধীন এবং নির্ভীক সাংবাদিকতার কথা বলি, তখন কাঙ্গাল হরিনাথ মজুমদার আমাদের অন্যতম বড় প্রেরণা। আজ বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে কুমারখালীর কাঙ্গাল হরিনাথ মজুমদার স্মৃতি জাদুঘরে এই সেমিনারের আয়োজন করে জাদুঘর কর্তৃপক্ষ।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের সমকালীন শিল্পকলা ও বিশ্বসভ্যতা বিভাগের কীপার শক্তি পদ হলদার। প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন জাতীয় জাদুঘরের ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা ড. শওকত ইমাম খান। কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন কুমারখালী তাঁত বোর্ডের সহকারী মহাব্যবস্থাপক মেহেদী হাসান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন এবং কাঙ্গাল হরিনাথ মজুমদারের চতুর্থ বংশধর অশোক মজুমদারের সহধর্মিণী গীতা রাণী মজুমদার। এর আগে সেমিনারের শুরুতে স্বাগত বক্তব্য দেন কাঙ্গাল হরিনাথ মজুমদার স্মৃতি জাদুঘরের ভারপ্রাপ্ত কর্মকর্তা তাপস কুমার মণ্ডল।

আলোচকের বক্তব্যে ড. শওকত ইমাম খান বলেন, ‘কাঙ্গাল হরিনাথ তৎকালীন শোষক ও অত্যাচারী জমিদারদের বিরুদ্ধে গ্রামীণ সাংবাদিকতার যে নির্ভীক ধারা তৈরি করেছিলেন, তা আজও প্রাসঙ্গিক। অন্যায়ের মুখে সত্য প্রকাশে তিনি কখনও আপস করেননি। এই মহান মনীষীর আদর্শকে ধারণ করেই আমাদের সাংবাদিকতা এগিয়ে নিয়ে যেতে হবে।’ সেমিনার শেষে উপস্থিত সুধীজন কাঙ্গাল হরিনাথের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।

কুষ্টিয়া কুমারখালী গ্রামীণ সাংবাদিকতা জাতীয় জাদুঘর

সংশ্লিষ্ট সংবাদ: কুষ্টিয়া

১৪ আগস্ট ২০২৬
মধ্যরাতে কুষ্টিয়া কোর্ট স্টেশনে বোমাতঙ্ক, পরিত্যক্ত ব্যাগে মিললো ইটের টুকরা
০৬ আগস্ট ২০২৬
পদ্মার পার ধসে দুই শিশু নদীতে, একজন উদ্ধার হলেও নিখোঁজ আরেকজন
২২ জুলাই ২০২৬
শিক্ষার্থীকে বলাৎকার, সালিশ বৈঠক থেকে মাদ্রাসা শিক্ষক আটক
  • আরও
সর্বাধিক পঠিত
  1. রাস্তায় ফেলে যাওয়া প্রবাসী জামাল উদ্দিন মারা গেছেন
  2. সাবেক এমপি এইচ বি এম ইকবালের কার্যালয় সিলগালা, বিপুল দলিল-চেকবই জব্দ
  3. র‍্যাব বিলুপ্ত হচ্ছে, আসছে এসআরবি
  4. বঙ্গোপসাগরে নিম্নচাপ, ভারি বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
  5. ঠাকুরগাঁওয়ে অনুমোদন পেল ইইউএসটি
  6. মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নাসিমুল গনির মেয়াদ বাড়ল

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x