Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
কামরুল ইসলাম, নারায়ণগঞ্জ (সদর-সোনারগাঁ-বন্দর)
১৩:৪০, ১৫ এপ্রিল ২০২৬
আপডেট: ১৩:৪৫, ১৫ এপ্রিল ২০২৬
কামরুল ইসলাম, নারায়ণগঞ্জ (সদর-সোনারগাঁ-বন্দর)
১৩:৪০, ১৫ এপ্রিল ২০২৬
আপডেট: ১৩:৪৫, ১৫ এপ্রিল ২০২৬
আরও খবর
চোরাই মোবাইল ফোন সিন্ডিকেটের ২ সদস্য আটক, ৫৪টি উদ্ধার
সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে : জামায়াত আমির
নারায়ণগঞ্জে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ
ভূমি অফিস পরিদর্শনে গিয়ে প্রতিমন্ত্রী দেখলেন হাজিরা খাতায় আগাম স্বাক্ষর
পূর্বাচলে শিক্ষার্থীকে খুনের অভিযোগে ২ সহপাঠী গ্রেপ্তার

শত বছরের ঐতিহ্যবাহী ‘বউ মেলা’ শুরু

কামরুল ইসলাম, নারায়ণগঞ্জ (সদর-সোনারগাঁ-বন্দর)
১৩:৪০, ১৫ এপ্রিল ২০২৬
আপডেট: ১৩:৪৫, ১৫ এপ্রিল ২০২৬
কামরুল ইসলাম, নারায়ণগঞ্জ (সদর-সোনারগাঁ-বন্দর)
১৩:৪০, ১৫ এপ্রিল ২০২৬
আপডেট: ১৩:৪৫, ১৫ এপ্রিল ২০২৬
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জয়রামপুর গ্রামে শত বছরের পুরোনো বটগাছের নিচে শুরু হয়েছে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী ‘বউ মেলা’। ছবি : এনটিভি অনলাইন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জয়রামপুর গ্রামে শত বছরের পুরোনো বটগাছের নিচে আজ বুধবার (১৫ এপ্রিল) থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী ‘বউ মেলা’। স্থানীয় হিন্দু ধর্মাবলম্বী নারীদের প্রধান্য থাকায় এই মেলাটি দীর্ঘকাল ধরে ‘বউ মেলা’ নামে পরিচিতি লাভ করেছে।

বুধবার দুপুরে মেলা প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, জয়রামপুর ও আশপাশের গ্রাম থেকে শত শত হিন্দু নারী ঝুড়িতে করে দেশীয় মৌসুমি ফল, কবুতর এবং দেবীর নামে উৎসর্গ করার জন্য পাঁঠা নিয়ে বটগাছের নিচে জড়ো হয়েছেন। স্থানীয়ভাবে ‘সিদ্ধেশ্বরী কালীতলা’ হিসেবে পরিচিত এই স্থানটিকে সবাই এখন ‘বউতলা’ নামেই চেনে।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, স্বামীর সোহাগিনী হওয়া এবং সংসার জীবনের বাঁধন আমৃত্যু অটুট রাখার কামনায় নারীরা এই বৃক্ষতলে পূজা অর্চনা করেন। ভক্তরা বটগাছের গোড়ায় মাটি ও দুধ ঢেলে এবং কড়ি দিয়ে নিজেদের মনোবাঞ্ছা পূরণের প্রার্থনা করেন। পূজার আনুষ্ঠানিকতা শেষে স্তূপীকৃত ফল প্রসাদ হিসেবে সবার মাঝে বিতরণ করা হয়।

পূজা দিতে আসা স্মৃতি অর্পূনা দাস বলেন, জন্মের পর থেকে মা-মাসিদের এই বৃক্ষকে পূজা দিতে দেখেছি। বিয়ের পর থেকে আমিও পরিবারের সবার মঙ্গলের জন্য এখানে পূজা দিই। প্রথা অনুযায়ী পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী এখানে মাটি দিতে হয়।

প্রথমবারের মতো মেলায় আসা দেবী দাস ও গীতা রানি দাস জানান, তারা স্বামী ও সন্তানের দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় প্রার্থনা করেছেন।

মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, পূজার পাশাপাশি লোকজ ঐতিহ্যের নানা উপকরণের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। মেলায় বাঁশি, কাঠের খেলনা, মৃৎশিল্প সামগ্রী, জলচৌকি এবং ঐতিহ্যবাহী খই, কদমা, নিমকি ও জিলাপিসহ হরেক রকমের দোকান বসেছে। মূলত নারীদের মেলা হলেও সব বয়সী মানুষের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে উঠেছে।

পূজার পুরোহিত পন্ডিত উৎপল ভট্টাচার্য বলেন, বিশুদ্ধ পঞ্জিকা মতে আজকে পহেলা বৈশাখ। এই শুভ দিনে পরিবারের ও স্বামীর মঙ্গল কামনায় হিন্দু ধর্মাবলম্বী নারীরা সিদ্ধেশ্বরী মায়ের আরাধনা করতে এখানে আসেন।

মেলার আয়োজক নিলোৎপল রায় জানান, প্রায় শত বছরের বেশি সময় ধরে এই সার্বজনীন পূজার আয়োজন করা হচ্ছে। তিন দিনব্যাপী এই মেলা চলবে আগামী শুক্রবার পর্যন্ত। এলাকার শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখাই এই মেলার মূল উদ্দেশ্য।

নারায়ণগঞ্জ বউ মেলা

সংশ্লিষ্ট সংবাদ: নারায়ণগঞ্জ

৩১ আগস্ট ২০২৬
ভূমি অফিস পরিদর্শনে গিয়ে প্রতিমন্ত্রী দেখলেন হাজিরা খাতায় আগাম স্বাক্ষর
২২ আগস্ট ২০২৬
রূপগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন
১০ আগস্ট ২০২৬
পিকনিকের নামে ট্রলারে অসামাজিক কাজ, ইউপি সদস্যসহ আটক ২০
  • আরও
সর্বাধিক পঠিত
  1. দুর্গাপুর থানার ওসির শ্রেষ্ঠত্বের হ্যাটট্রিক
  2. রাজাপুরে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, খসে পড়ছে পলেস্তরা
  3. নকল ঘি, কসমেটিকস বিক্রি করায় ২ লাখ টাকা জরিমানা
  4. স্বামী জুলাই বিপ্লবে শহীদ, স্ত্রী সাক্ষ্য দিতে এলে মেয়েকে ধর্ষণ, অপমানে আত্মহত্যা
  5. ধর্ষণ, হত্যাসহ তিন মামলার আসামিকে কুপিয়ে হত্যা
  6. আশেক মাহমুদ কলেজ অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা ‘চিরকুমার সংঘে’র

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x