Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
সেলিম রেজা, নওগাঁ (পোরশা-সাপাহার)
১৩:৩৫, ১৫ এপ্রিল ২০২৬
আপডেট: ১৩:৪০, ১৫ এপ্রিল ২০২৬
সেলিম রেজা, নওগাঁ (পোরশা-সাপাহার)
১৩:৩৫, ১৫ এপ্রিল ২০২৬
আপডেট: ১৩:৪০, ১৫ এপ্রিল ২০২৬
আরও খবর
ভাগ্নে-দুলাভাইয়ের হাতেই চার খুন, দাবি পুলিশের
সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী, কাজ বন্ধের নির্দেশ
নওগাঁয় দুই শিশুসহ চারজনকে গলাকেটে হত্যা, আটক ৪
নওগাঁয় একই পরিবারের চারজনকে গলাকেটে হত্যা
পুকুর পুনর্খননকালে মিলল কষ্টিপাথরের মূর্তি

সাপাহারে ২২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ

সেলিম রেজা, নওগাঁ (পোরশা-সাপাহার)
১৩:৩৫, ১৫ এপ্রিল ২০২৬
আপডেট: ১৩:৪০, ১৫ এপ্রিল ২০২৬
সেলিম রেজা, নওগাঁ (পোরশা-সাপাহার)
১৩:৩৫, ১৫ এপ্রিল ২০২৬
আপডেট: ১৩:৪০, ১৫ এপ্রিল ২০২৬
নওগাঁর সাপাহার উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। ছবি : এনটিভি অনলাইন

নওগাঁর সাপাহার উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ, তিল ও মুগ ডালের বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

আজ বুধবার (১৫ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলার সাপাহার, গোয়ালা, তিলনা, আইহাই, পাতাড়ী ও শিরন্টি- এই ছয়টি ইউনিয়নের মোট ২ হাজার ২০০ জন কৃষককে এই প্রণোদনার আওতায় আনা হয়েছে। এর মধ্যে রোপা আমন চাষের জন্য প্রতিজন কৃষকের মাঝে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। এছাড়া তিল ও মুগ ডাল চাষের জন্য নির্ধারিত কৃষকদের মাঝে প্রয়োজনীয় বীজ ও সার সরবরাহ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা শাপলা খাতুন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কৃষি উৎপাদন বৃদ্ধি ও প্রান্তিক কৃষকদের চাষাবাদে উৎসাহিত করতে সরকারের এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফরিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফজ্জামান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মুনিরুজ্জামান টকি এবং সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

এছাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী, সদস্য মোকলেছুর রহমান (মুকুল) ও সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলামসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি কৃষকদের হাতে সার ও বীজের প্যাকেট তুলে দেন।

নওগাঁ সার-বীজ বিতরণ

সংশ্লিষ্ট সংবাদ: নওগাঁ

২২ এপ্রিল ২০২৬
সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী, কাজ বন্ধের নির্দেশ
২১ এপ্রিল ২০২৬
নওগাঁয় দুই শিশুসহ চারজনকে গলাকেটে হত্যা, আটক ৪
২১ এপ্রিল ২০২৬
নওগাঁয় একই পরিবারের চারজনকে গলাকেটে হত্যা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. চলন্ত ট্রেন থেকে পড়লো শিশু, বাবাও দিলেন ঝাঁপ–উপর দিয়ে গেল ৮ বগি
  2. বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  3. আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  4. বিএনপির হাত ধরেই সব সংস্কার বাস্তবায়ন হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  5. নিউ মার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে এক ব্যক্তি নিহত
  6. মুক্তিযুদ্ধের ইতিহাসের ভিত্তিতে জাতিকে আর বিভক্ত না করি : স্বরাষ্ট্রমন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x