Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:৪৫, ০৮ এপ্রিল ২০২৬
আপডেট: ২১:৪৫, ০৮ এপ্রিল ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:৪৫, ০৮ এপ্রিল ২০২৬
আপডেট: ২১:৪৫, ০৮ এপ্রিল ২০২৬
আরও খবর
ছিনতাইয়ের ৪০ ঘণ্টার মধ্যে ধরা দুই ছিনতাইকারী
রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫৭
ভাড়ায় চলছে পুলিশ টহলের সরকারি মোটরসাইকেল, ভিডিও ভাইরাল
পিকআপের ওপর ট্রাক উল্টে কনস্টেবলের মৃত্যু
পুলিশের নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হয়ে তরুণীর আত্মহত্যা

পুলিশের প্রথম ও প্রধান দায়িত্ব জনগণের নিরাপত্তা নিশ্চিত করা : আইজিপি

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:৪৫, ০৮ এপ্রিল ২০২৬
আপডেট: ২১:৪৫, ০৮ এপ্রিল ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:৪৫, ০৮ এপ্রিল ২০২৬
আপডেট: ২১:৪৫, ০৮ এপ্রিল ২০২৬
পুলিশ মহাপরিদর্শক আলী হোসেন ফকির বুধবার বাংলাদেশ পুলিশ একাডেমি সারদার প্যারেড গ্রাউন্ডে ৪১তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর ২০২৫ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি : বাসস

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, পুলিশের প্রথম ও প্রধান দায়িত্ব জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করা। আজ বুধবার (৮ এপ্রিল) বাংলাদেশ পুলিশ একাডেমি সারদার প্যারেড গ্রাউন্ডে ৪১তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর ২০২৫ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নবীন পুলিশ কর্মকর্তাদের পেশাদারত্ব, আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কর্তব্য পালনের নির্দেশ দিয়ে আইজিপি বলেন, দীর্ঘ ও কঠোর প্রশিক্ষণকাল তোমাদের শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা ও নৈতিক মূল্যবোধকে সমৃদ্ধ করেছে। এ সময় তিনি কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ ও বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে অ্যাওয়ার্ড প্রদান করেন। সমাপনী এই কুচকাওয়াজে ৪১তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর ব্যাচের ২০৯ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। 

বুধবার (৮ এপ্রিল) পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল (অ্যাডিশনাল আইজিপি) জি এম আজিজুর রহমান এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন।

সহকারী পুলিশ সুপার শুভ কুমার ঘোষ উক্ত প্যারেডের প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।

বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীরা হলেন, ক্যাডেট সাব-ইন্সপেক্টর ইজাজ আহম্মেদ হিমেল, ক্যাডেট সাব-ইন্সপেক্টর ওলিউল্লাহ, ক্যাডেট সাব-ইন্সপেক্টর শুভ বিশ্বাস ও ক্যাডেট সাব-ইন্সপেক্টর মো. রায়হান।

নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে আইজিপি বলেন, তোমাদের সামনে যে পথ উন্মুক্ত হচ্ছে তা সম্মানের ও দায়িত্বপূর্ণ। জনগণের আস্থা ও ভালোবাসাই পুলিশের সবচেয়ে বড় শক্তি। সততা, নিষ্ঠা ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। যেকোনো পরিস্থিতিতে আইনের শাসন সমুন্নত রাখা ও দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়া পুলিশের নৈতিক কর্তব্য।

আইজিপি বলেন, বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে অপরাধের ধরণ দ্রুত পরিবর্তিত হচ্ছে। প্রযুক্তিনির্ভর অপরাধ, সাইবার ক্রাইম ও জঙ্গিবাদ মোকাবিলায় পুলিশ অফিসারদের দক্ষতা ও সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, তোমরা আজ শুধু একটি চাকরিতে যোগ দিচ্ছো না, বরং একটি মহান সেবামূলক পেশায় আত্মনিয়োগ করছো, যে পেশার মূলমন্ত্র হলো ‘সেবাই ধর্ম’।

আইজিপি বলেন, মানুষের পাশে দাঁড়ানো, তাদের বিপদে সহায়তা করা ও ন্যায় প্রতিষ্ঠা করার মূল্যবোধ ধারণ করেই তোমাদের এগিয়ে যেতে হবে। আশা করি, তোমরা তোমাদের দায়িত্ব পালনে সর্বদা পেশাদারিত্ব, শৃঙ্খলা এবং দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে এবং বাংলাদেশ পুলিশের সুনাম অক্ষুণ্ন রাখবে।

পরে আইজিপি সার্বিক আয়োজনের জন্য পুলিশ একাডেমির সম্মানিত প্রিন্সিপাল, প্রশিক্ষক ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। বর্ণাঢ্য এ প্যারেড অনুষ্ঠানে বিভিন্ন পদবির সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আইজিপি জনগণ নিরাপত্তা পুলিশ

সংশ্লিষ্ট সংবাদ: আইজিপি

২৭ জুলাই ২০২৬
ভুয়া আইজিপিকে ১ মাসের কারাদণ্ড
০৫ জুলাই ২০২৬
ইউএনকপস সম্মেলনে যোগ দিতে ঢাকা ছাড়লেন আইজিপি
২১ জুন ২০২৬
‘ইন্সপেক্টরকে গাছে ঝুলিয়ে দেবো’ মন্তব্য করা পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. গলায় দড়ি প্যাঁচানো যুবদল নেতার মরদেহ মিলল ডোবায়
  2. কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ
  3. ঢাকায় কি আজ বৃষ্টি হতে পারে, যা জানাল আবহাওয়া অফিস
  4. সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত
  5. স্কুলছাত্রীকে লাথির ভিডিও ভাইরাল, টিসি দেওয়া হলো ভুক্তভোগীকেই  
  6. ৩ ইউপিকে কেরানীগঞ্জ উপজেলায় সংযুক্তি প্রস্তাবের প্রতিবাদে অবরোধ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x