Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৪:৩০, ০৩ এপ্রিল ২০২৬
আপডেট: ০৪:৩০, ০৩ এপ্রিল ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৪:৩০, ০৩ এপ্রিল ২০২৬
আপডেট: ০৪:৩০, ০৩ এপ্রিল ২০২৬
আরও খবর
সিএমপি কমিশনারের ওয়্যারলেস বার্তা ফাঁস : পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত
ওয়াকিটকিতে দেওয়া সিএমপি কমিশনারের বার্তা ফাঁস : কনস্টেবল গ্রেপ্তার
ওয়্যারলেস বার্তার ভিডিও ফাঁসকারীদের খুঁজছে সিএমপি
ঈদ ঘিরে ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত পুলিশ : সিএমপি কমিশনার
এডিসি কামরুল হাসানকে বরখাস্তের সুপারিশ

মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স : সিএমপি কমিশনার

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৪:৩০, ০৩ এপ্রিল ২০২৬
আপডেট: ০৪:৩০, ০৩ এপ্রিল ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৪:৩০, ০৩ এপ্রিল ২০২৬
আপডেট: ০৪:৩০, ০৩ এপ্রিল ২০২৬
সিএমপি নতুন কমিশনার হাসান মো. শওকত আলী। ছবি : বাসস

মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) নতুন কমিশনার হাসান মো. শওকত আলী। দায়িত্ব নেওয়ার পরদিন বৃহস্পতিবার বিকেলে নগরীর দামপাড়া পুলিশ লাইনে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী বলেন, ‘আমাদের কর্মপন্থার মধ্যে প্রথমেই থাকবে নগরবাসীকে একটি চাঁদাবাজমুক্ত সমাজ উপহার দেওয়া এবং মাদকমুক্ত নগরী গড়ে তোলা। মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স।’ এ ক্ষেত্রে পুলিশের কোনো ধরনের শৈথিল্যও বরদাস্ত করা হবে না বলে সতর্ক করে তিনি বলেন, এটা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। এরপরে চুরি ছিনতাইসহ অন্যান্য যেসব অপরাধ আছে সেগুলো দমনে নিরলসভাবে কাজ করব।

পুলিশ কমিশনার বলেন, নগরীতে কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে চাঁদা বা ঘুষের অভিযোগ পাওয়া গেলে তা কঠোরভাবে দেখা হবে। এ ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে নগরীতে মাদক ও ছিনতাইয়ের ঘটনা বেড়েছে। বিশেষ করে সিএনজি ব্যবহার করে ছিনতাইয়ের প্রবণতা বেশি দেখা যাচ্ছে। এসব ঘটনার হটস্পট চিহ্নিত করা হয়েছে এবং মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারীদের বিরুদ্ধে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে।

নগরীর বিভিন্ন স্থানে স্থাপিত সিসিটিভি ক্যামেরার কিছু অংশ নষ্ট হয়ে গেছে উল্লেখ করে শওকত আলী বলেন, সেগুলো দ্রুত মেরামত করা হবে। পাশাপাশি নতুন করে আরও ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। তিনি আশা প্রকাশ করেন, সিসিটিভি নজরদারি জোরদার করা গেলে নগরীতে অপরাধ উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

নগরীকে অপরাধমুক্ত রাখার সর্বোচ্চ চেষ্টা চালাবেন জানিয়ে সিএমপি কমিশনার বলেন, নগরবাসী যাতে নগরীতে নিরাপত্তার অনুভূতি নিয়ে চলাফেরা করতে পারে সে পরিবেশ নিশ্চিত করব।

চট্টগ্রাম নগরীতে কিশোর গ্যাংয়ের তৎপরতা রোধ করতে পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করার কথাও বলেন সিএমপি কমিশনার। নগরবাসীকে যানজটমুক্ত নগর উপহার দেওয়ার চেষ্টাও অব্যাহত রাখার কথা বলেন তিনি।

শওকত আলী সিএমপি কমিশনার হিসেবে গত বুধবার দায়িত্ব নেন। ওইদিন সকালে তিনি বিদায়ি কমিশনার হাসিব আজিজের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন। পরে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ন্যায়নিষ্ঠা ও সততার সঙ্গে জনবান্ধব পুলিশিং করার আহ্বান জানান তিনি।

সিএমপি হাসান মো. শওকত আলী

সংশ্লিষ্ট সংবাদ: সিএমপি

২৭ মে ২০২২
নেদারল্যান্ডসে প্রশিক্ষণে গিয়ে ২ কনস্টেবল নিখোঁজ
সর্বাধিক পঠিত
  1. ব্রাহ্মণবাড়িয়ায় শিশু নিশাত হত্যার রহস্য উন্মোচন
  2. খুলনায় ৬টি বিদ্যুৎকেন্দ্র বন্ধ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন
  3. মোটরসাইকেলের প্লাগ পরিষ্কার করতে গিয়ে দগ্ধ পাম্প কর্মকর্তার মৃত্যু
  4. বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যে তথ্য দিল আবহাওয়া অফিস
  5. একদিনে দেশে এলো ৩৪ প্রবাসীর মরদেহ
  6. জ্বালানি তেলের দাম বাড়ায় ফেসবুকে ক্ষোভ জামায়াত আমিরের

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x