ঢাকায় বৃষ্টির পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অধিদপ্তর
রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা ভাব বজায় থাকতে পারে। সেই সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আজ বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।
আবহাওয়া বুলেটিনে জানানো হয়, দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এই সময়ে দিনের তাপমাত্রা সাধারণত প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আজ সকাল ৬টায় ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.০ ডিগ্রি সেলসিয়াস। সকালে বাতাসে আদ্রতার পরিমাণ ছিল ৯৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ০৮ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৪৫ মিনিটে।

এনটিভি অনলাইন ডেস্ক