মাদকমুক্ত বাংলাদেশ গড়তে আমরা সফল হব : ভূমি প্রতিমন্ত্রী
ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল আজ শনিবার নেত্রকোনা জেলা সার্কিট হাউসে এক অনুষ্ঠানে বক্তব্য দেন। ছবি : এনটিভি
ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, মাদকমুক্ত বাংলাদেশ গড়তে আমরা সফল হব। দেশকে মাদকমুক্ত করতে পুলিশ মহাপরিদর্শকসহ (আইজিপি) দেশের সব আইনশৃঙ্খলা বাহিনী রাত-দিন পরিশ্রম করছেন।
আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) নেত্রকোনা জেলা সার্কিট হাউসে এক অনুষ্ঠানে এসব কথা বলেন ভূমি প্রতিমন্ত্রী।
ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বাংলাদেশকে আমরা মাদকমুক্ত করতে সফল হব, ইনশাআল্লাহ। নেত্রকোনার মগড়াসহ দেশের সব নদী দখলমুক্ত করতে কাজ করবে সরকার।
অনুষ্ঠানে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামালকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে সার্কিট হাউসের প্রাঙ্গণে একটি কৃষ্ণচূড়া বৃক্ষ রোপণ করেন তিনি।
পরে দুপুরে প্রতিমন্ত্রী জেলা প্রশাসনের আয়োজনে এক মতবিনিময় সভায় অংশ নেন।

ভজন দাস, নেত্রকোনা