খাদ্যপণ্যে নিষিদ্ধ হাইড্রোজ মেশানোর অভিযোগে জরিমানা
খাদ্যপণ্যে নিষিদ্ধ হাইড্রোজ মেশানোর অপরাধে সিরাজগঞ্জে শেখ ফরিদ নামে এক হোটেল মালিককে ১৫ হাজার টাকা জরিমানা এবং অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদনের দায়ে সজিব দধি ভাণ্ডারকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ রোববার (২২ ফেবক্রুয়ারি) বিকেলে জেলা প্রশাসক আমিনুল ইসলামের নেতৃত্বে শহরের বিভিন্ন স্থানে টাস্কফোর্সের অভিযানে এই জরিমানা করা হয়।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ এ তথ্য নিশ্চিত করে বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৩ এবং ৪৫ ধারায় হোটেল মালিক শেখ ফরিদকে ১৫ হাজার টাকা, শহরের মুজিব সড়ক এবং বানিয়াপট্টি বাজার এলাকায় সজিব দধি ভাণ্ডারকে পাঁচ হাজার টাকা ও ইয়ামিন সবজি ভাণ্ডারকে এক হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।
সোহেল শেখ আরও বলেন, রমজান উপলক্ষে নিত্যপণ্যের বাজারদর ও সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়। পরে ইফতার সামগ্রীর দোকানে অভিযান পরিচালনা করা হয়।

শরীফুল ইসলাম ইন্না, সিরাজগঞ্জ