বায়তুল মোকাররমে ১১ দলের সমাবেশ-বিক্ষোভ মিছিল
সারাদেশে নির্বাচন পরবর্তী সহিংসতা, নির্যাতন, নিপীড়ন, হত্যা ও ধর্ষণের প্রতিবাদে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনি ঐক্যের সমাবেশ ও বিক্ষোভ হয়েছে। আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে আনুষ্ঠানিকভাবে এই সমাবেশ শুরু হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। এতে ১১ দলীয় নির্বাচনি ঐক্যের শীর্ষ নেতারা উপস্থিত থেকে বক্তব্য দেন। বক্তারা দেশজুড়ে চলমান রাজনৈতিক প্রতিহিংসা ও সহিংসতার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত বিচার দাবি করেন।
জানা গেছে, বায়তুল মোকাররম উত্তর গেটে সংক্ষিপ্ত সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শাহবাগে গিয়ে শেষ হবে। সমাবেশ ও মিছিলকে কেন্দ্র করে বায়তুল মোকাররম ও আশপাশের এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এনটিভি অনলাইন ডেস্ক