Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • রাজনীতি
ইনামুল হাসান, যশোর (মনিরামপুর-কেশবপুর)
১৫:৩০, ০৮ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৫:৪০, ০৮ ফেব্রুয়ারি ২০২৬
ইনামুল হাসান, যশোর (মনিরামপুর-কেশবপুর)
১৫:৩০, ০৮ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৫:৪০, ০৮ ফেব্রুয়ারি ২০২৬
আরও খবর
অবৈধ বালু উত্তোলন নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৭
দেশে ফিরছেন মির্জা আব্বাস
২৪-এর ৫ আগস্ট নিয়ে বাণিজ্য করার কোনো সুযোগ নেই : বরকতউল্লাহ বুলু
কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা বিএনপি মোকাবিলা করবে : মীর হেলাল
বিএনপি ধীরে ধীরে লাইনচ্যুত হয়ে ব্যর্থতার দিকে যাচ্ছে : সারজিস
ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

যশোর-৬ আসনে ভাগ্য নির্ধারণ করবে আ.লীগের ভোট ব্যাংক

ইনামুল হাসান, যশোর (মনিরামপুর-কেশবপুর)
১৫:৩০, ০৮ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৫:৪০, ০৮ ফেব্রুয়ারি ২০২৬
ইনামুল হাসান, যশোর (মনিরামপুর-কেশবপুর)
১৫:৩০, ০৮ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৫:৪০, ০৮ ফেব্রুয়ারি ২০২৬

আসন্ন ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে যশোর-৬ (কেশবপুর) আসন। প্রতীক বরাদ্দের পর থেকে প্রার্থীরা গ্রাম-গঞ্জ ও হাটবাজারে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। দীর্ঘ সময় পর বড় দলগুলোর অংশগ্রহণে একটি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের আভাস পাওয়ায় সাধারণ ভোটারদের মাঝেও ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। স্থানীয়দের মতে, লড়াই হবে মূলত বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে।

কেশবপুর উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার ২ লাখ ২৬ হাজার ৪২৩ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১ লাখ ১১৩ হাজার ১৩৪ এবং নারী ভোটার ১ লাখ ১৩ হাজার ২৮৭জন। এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ জন প্রার্থী। মো. আবুল হোসেন আজাদ (বিএনপি-ধানের শীষ), অধ্যাপক মো. মোক্তার আলী (জামায়াতে ইসলামী-দাঁড়িপাল্লা), জি এম হাসান (জাতীয় পার্টি-লাঙল), মো. শহিদুল ইসলাম (ইসলামী আন্দোলন-হাতপাখা) ও মো. মাহমুদ হাসান (এবি পার্টি-ঈগল)

দীর্ঘদিন এই আসনটি আওয়ামী লীগের দখলে থাকলেও ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী রাজনৈতিক পটপরিবর্তনে দৃশ্যপট পাল্টে গেছে। অতীতের ১২টি নির্বাচন ও উপ-নির্বাচনের মধ্যে আওয়ামী লীগ ৭ বার বিজয়ী হলেও বর্তমান প্রেক্ষাপটে দলটির কোনো প্রকাশ্য তৎপরতা নেই। ফলে মাঠের মূল শক্তি এখন বিএনপি ও জামায়াত।

জামায়াতে ইসলামীর প্রার্থী ও উপজেলা আমির অধ্যাপক মোক্তার আলী জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। তিনি স্থানীয় সমস্যার সমাধানে ১১ দফা ইশতেহার নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। মোক্তার আলী বলেন, ‘আমাদের সাংগঠনিক শক্তি অনেক মজবুত। জনগণ হিংসা-বিদ্বেষমুক্ত নেতৃত্ব চায়।’

অন্যদিকে, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন আজাদ ধানের শীষ প্রতীক নিয়ে জোরেশোরে প্রচার চালাচ্ছেন। শুরুতে দলীয় মনোনয়ন নিয়ে কিছুটা অভ্যন্তরীণ কোন্দল থাকলেও তা কাটিয়ে উঠে তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করার চেষ্টা করছেন তিনি। আজাদের দাবি, সুষ্ঠু ভোট হলে বিএনপির বিজয় সুনিশ্চিত।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবারের নির্বাচনে জয়-পরাজয়ের মূল চাবিকাঠি লুকিয়ে আছে আওয়ামী লীগের নীরব ভোটারদের হাতে। যেহেতু নির্বাচনে আওয়ামী লীগের কোনো প্রার্থী নেই, তাই এই বিশাল ‘ভোট ব্যাংক’ যে প্রার্থীর দিকে ঝুঁকবে, তিনিই শেষ পর্যন্ত হাসবেন বিজয়ের হাসি। বিএনপি ও জামায়াত—উভয় পক্ষই এখন এই নীরব ভোটারদের মন জয়ের চেষ্টা করছে।

ভোটাররা বলছেন, গত কয়েকটি নির্বাচনে তারা ভোটাধিকার প্রয়োগ করতে না পারলেও এবার নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন, এটাই তাদের বড় পাওয়া।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিএনপি সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬
০৯ জুলাই ২০২৬
বিএনপির বিজয়ী প্রার্থী সারোয়ার আলমগীরের মনোনয়ন বৈধ, ফলাফল প্রকাশে বাধা নেই
২২ মে ২০২৬
বিধিমালায় বড় পরিবর্তন আসছে, স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না পোস্টার
১৬ এপ্রিল ২০২৬
সংসদের প্রথম অধিবেশনের ১৫তম দিনের আলোচনা শুরু
১১ এপ্রিল ২০২৬
নতুন বাংলাদেশ বিনির্মাণের অংশীদার হতে চাই : বীথিকা
১০ এপ্রিল ২০২৬
সংসদের অধিবেশন শুরু
০৬ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনে নির্বাচন ১২ মে, কোন দল কতটি পাচ্ছে
২৯ মার্চ ২০২৬
এলাকার সমস্যা নিয়ে প্রশ্ন করছেন সংসদ সদস্যরা, উত্তর দিচ্ছেন মন্ত্রীরা
১৬ মার্চ ২০২৬
ঢাকা-১৭ আসনে তারেক রহমানের প্রতিনিধি আব্দুর রহমান সানী
১৫ মার্চ ২০২৬
প্রাথমিক শিক্ষা উন্নয়নে ৫ প্রকল্প চলমান : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী
১২ মার্চ ২০২৬
সংসদে দর্শক গ্যালারিতে অধ্যাপক ইউনূস, জুবাইদা ও জায়মা রহমান
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত : স্বাস্থ্যমন্ত্রী
  2. কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা বিএনপি মোকাবিলা করবে : মীর হেলাল
  3. আওয়ামী লীগের ফেরার বাতাস শুধু সোশ্যাল মিডিয়াতে : সারজিস আলম
  4. সাভারে মিল্টন সমাদ্দারের নামে এবার হত্যাচেষ্টা মামলা  
  5. হিলি স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের
  6. স্বামী-স্ত্রীর আপত্তিকর ছবি দিয়ে অপপ্রচার, থানায় টাকার বিনিময়ে মীমাংসার অভিযোগ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x