Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
তানভীর হোসাইন, ময়মনসিংহ (সদর-মুক্তাগাছা)
২২:৩৫, ২৯ আগস্ট ২০২৬
আপডেট: ২৩:০৪, ২৯ আগস্ট ২০২৬
তানভীর হোসাইন, ময়মনসিংহ (সদর-মুক্তাগাছা)
২২:৩৫, ২৯ আগস্ট ২০২৬
আপডেট: ২৩:০৪, ২৯ আগস্ট ২০২৬
আরও খবর
কুমিল্লায় পুলিশের রাতভর সাঁড়াশি অভিযানে আটক ২৫৪
‘গুম-খুন করে পালিয়েছেন, হুংকার না দিয়ে সাহস থাকলে দেশে আসুন’
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর
পূর্বাচলে ট্রাকের চাপায় পুলিশ সদস্যের মা ও স্ত্রী নিহত
পুলিশকে মাদকের তথ্য দিন, কাজ না করলে দেখার দায়িত্ব আমার : সমাজকল্যাণমন্ত্রী

স্বামী-স্ত্রীর আপত্তিকর ছবি দিয়ে অপপ্রচার, থানায় টাকার বিনিময়ে মীমাংসার অভিযোগ

তানভীর হোসাইন, ময়মনসিংহ (সদর-মুক্তাগাছা)
২২:৩৫, ২৯ আগস্ট ২০২৬
আপডেট: ২৩:০৪, ২৯ আগস্ট ২০২৬
তানভীর হোসাইন, ময়মনসিংহ (সদর-মুক্তাগাছা)
২২:৩৫, ২৯ আগস্ট ২০২৬
আপডেট: ২৩:০৪, ২৯ আগস্ট ২০২৬
মুক্তাগাছা থানার ফাইল ছবি

ময়মনসিংহের মুক্তাগাছা থানায় মোবাইল ও ই-মেইল হ্যাক করে ছবি অপপ্রচারের অভিযোগে আটক এক যুবককে মামলা না দিয়ে ছেড়ে দিতে এক লাখ ৮০ হাজার টাকা লেনদেনের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলামের (ওসি) মধ্যস্থতায় থানায় বসেই অভিযোগকারী ও বাদী পক্ষ আপসনামা সম্পন্ন করে সাধারণ ডায়েরি (জিডি) প্রত্যাহার করে নিয়েছে।

নথি ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুক্তাগাছা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউনডাঙ্গারচর এলাকার বাসিন্দা মো. আব্দুল্লাহর (২৪) মোবাইল ও ই-মেইল হ্যাক করে তার ও তার স্ত্রীর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছিল। এ ঘটনায় গত ২৭ আগস্ট মুক্তাগাছা থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন তিনি। ওই জিডির সূত্র ধরে ২৮ আগস্ট রাতে ত্রিশাল থানা পুলিশের সহযোগিতায় ত্রিশাল উপজেলার বিয়ারা উত্তরপাড়া এলাকার আরমান আহম্মেদকে (২১) আটক করে মুক্তাগাছা থানা পুলিশ।

অভিযোগ রয়েছে, আটকের রাতে আভিযানিক দল আসামির পরিবারকে টাকা-পয়সা নিয়ে ত্রিশাল থানায় আসার তাগিদ দেন। তবে সদর ও মুক্তাগাছা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল ওসির কাছে বিষয়টির খবর নিলে ঊর্ধ্বতন কর্মকর্তা জেনে যাওয়ায় তাৎক্ষণিক রফা করা সম্ভব নয় জানিয়ে পুলিশ সদস্যরা পরিবারটিকে শনিবার সকালে মুক্তাগাছা থানায় আসতে বলেন।

শনিবার (২৯ আগস্ট) সকালে মুক্তাগাছা থানায় উভয় পক্ষ উপস্থিত হলে ওসির মধ্যস্থতায় দর-কষাকষির একপর্যায়ে এক লাখ ৮০ হাজার টাকায় মীমাংসার চুক্তি হয়।

ঘুষ লেনদেনের বিষয়টি আসামির ভাই আবদুল্লাহ সরাসরি স্বীকার করে জানান, ওসি নিজেই পুরো বিষয়টি ডিল করেছেন এবং টাকা নিয়ে থানা ভবনেই সমাধান করে দিয়েছেন।

অন্যদিকে লেনদেনকৃত টাকার একটি অংশ পাওয়ার কথা স্বীকার করেছেন অভিযোগকারী মো. আব্দুল্লাহও। তিনি জানান, পুলিশের মধ্যস্থতায় লিখিত মুচলেকার মাধ্যমে তারা আপস করেছেন। তবে কত টাকা পেয়েছেন—সেই প্রশ্ন করা মাত্রই তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। মীমাংসাপত্রে দেখা যায়, বিবাদী আরমান লিখিত মুচলেকা প্রদান করেন যে ভবিষ্যতে ছবি প্রচার করবেন না, আর বাদী জিডি প্রত্যাহারের আবেদন জমা দেন।

বিষয়টি নিয়ে অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল জানান, অন্য একটি মামলার বিষয়ে খোঁজ নিতে মুক্তাগাছা থানায় গিয়ে এই প্রসঙ্গটি জানতে পারি। অর্থনৈতিক লেনদেনের বিষয়টি আপনার কাছ থেকে শুনেছি। বিষয়টি পুলিশ সুপারকে জানিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

ঘুষ লেনদেনের অভিযোগের বিষয়টি মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম প্রথমে অস্বীকার করেন। পরবর্তীতে যথেষ্ট প্রমাণ থাকার কথা বুঝতে পেরে সংবাদ না প্রকাশের জন্য অনুনয়-বিনয় করেন।

অন্যদিকে ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান জানান, এ ঘটনায় অবশ্যই মামলা হওয়া দরকার ছিল। ওসি বিষয়টিকে তার কাছে সহজভাবে উপস্থাপন করেছিলেন। ঘুষ লেনদেনের বিষয়টি তদন্ত করে দেখা হবে। আসামিকে পুনরায় গ্রেপ্তারের ব্যবস্থা নেওয়া হবে।

ময়মনসিংহ মুক্তাগাছা থানা ব্ল্যাকমেইল পুলিশ ঘুষ লেনদেন

সংশ্লিষ্ট সংবাদ: ময়মনসিংহ

২৪ আগস্ট ২০২৬
বিড়াল মারা যাওয়ায় ভেটেরিনারি চিকিৎসকে মারধরের ঘটনায় তরুণী গ্রেপ্তার
০৭ আগস্ট ২০২৬
ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রেল চলাচল বন্ধ
৩০ মে ২০২৬
প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেয়ে ৬ ঘণ্টায় বর্জ্যমুক্ত ময়মনসিংহ নগরী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর : গ্রেপ্তার ৩ জন কারাগারে
  2. বঙ্গোপসাগরে লঘুচাপের শঙ্কা, বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
  3. জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জন কারাগারে
  4. স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন সালমান মুক্তাদির
  5. সিটি ব্যাংকের সাবেক পরিচালক ও স্ত্রী-সন্তানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
  6. আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি হতে পারে দেশের যেসব অঞ্চলে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x