Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • রাজনীতি
শিহাব উদ্দিন বিপু, ব্রাহ্মণবাড়িয়া
২৩:২৫, ২৯ আগস্ট ২০২৬
আপডেট: ২৩:৩২, ২৯ আগস্ট ২০২৬
শিহাব উদ্দিন বিপু, ব্রাহ্মণবাড়িয়া
২৩:২৫, ২৯ আগস্ট ২০২৬
আপডেট: ২৩:৩২, ২৯ আগস্ট ২০২৬
আরও খবর
কসবায় নায়েব আলী হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
বিএনপি ধীরে ধীরে লাইনচ্যুত হয়ে ব্যর্থতার দিকে যাচ্ছে : সারজিস
সরকার ব্যর্থতার দিকে গেলেও স্বীকার করতে চায় না : সারজিস আলম
ব্রাহ্মণবাড়িয়া ২৪ হাজার কেজি অবৈধ সারসহ ট্রাক আটক
বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দৃশ্যমান : স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের ফেরার বাতাস শুধু সোশ্যাল মিডিয়াতে : সারজিস আলম

শিহাব উদ্দিন বিপু, ব্রাহ্মণবাড়িয়া
২৩:২৫, ২৯ আগস্ট ২০২৬
আপডেট: ২৩:৩২, ২৯ আগস্ট ২০২৬
শিহাব উদ্দিন বিপু, ব্রাহ্মণবাড়িয়া
২৩:২৫, ২৯ আগস্ট ২০২৬
আপডেট: ২৩:৩২, ২৯ আগস্ট ২০২৬
এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা শেষে সঙ্গে কথা বলেন। ছবি : এনটিভি 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, ডিসেম্বরে আওয়ামী লীগ ফেরার হাওয়া-বাতাস দুটি জায়গায় দেখা যায়৷ একটা সোশ্যাল মিডিয়া, আরেকটা হয়তো ভারতে। বাংলাদেশে আওয়ামী লীগ ফেরার কোনো সুযোগ নেই। স্বাধীন-সার্বভৌম ভূখণ্ডে গণহত্যাকারী, খুনি, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, সাজাপ্রাপ্ত কোনো আসামি ফিরতে পারবে না।

আজ শনিবার (২৯ আগস্ট) রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এনসিপির এ নেতা।

জ্বালানি সমস্যার কথা উল্লেখ করে সারজিস আলম বলেন, যদি অর্থমন্ত্রী ও জ্বালানি মন্ত্রী এই কথা বলেন যে বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, তাহলে এই সেক্টরগুলোর সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেক মন্ত্রীর পদত্যাগ করা উচিত। এটা শুধু একজন মন্ত্রীকে দায় দিয়ে লাভ নেই। এই দায়ভার প্রধানমন্ত্রী তারেক রহমান কোনোভাবে এড়াতে পারেন না। তিনি যদি দেখেন যে একজন মন্ত্রী সঠিকভাবে তার মন্ত্রণালয় চালাতে পারছে না, তাহলে অবশ্যই তাকে অপসারণ করতে হবে। সেটা না করে তাকে যদি বসিয়ে রাখেন এবং ব্যর্থতার নাটক দেখতে থাকেন; তাহলে এই দায়ভার তিনি এড়াতে পারেন না।

আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে সারজিস আলম আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী যেন তার মন্ত্রণালয়ে একটু নজর দেন। তিনি তো বর্তমানে আসলে প্রধানমন্ত্রীর প্রক্সি হিসেবে কাজ করছেন। কিন্তু এটা করতে গিয়ে রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি নজর দিতে পারছেন না। আমরা তাকে আহ্বান করব, তিনি যেন তার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে নজর দেন।

এনসিপির ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির আহ্বায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও আশরাফ উদ্দিন মাহদি, এনসিপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ এবং কেন্দ্রীয় ছাত্রশক্তির আহ্বায়ক বাকের মজুমদারসহ অন্যান্যরা।

সারজিস আলম ব্রাহ্মণবাড়িয়া এনসিপি

সংশ্লিষ্ট সংবাদ: সারজিস আলম

১০ জুলাই ২০২৬
জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ হয়নি : সারজিস আলম
০১ মে ২০২৬
অসুস্থ সারজিস আলমকে দেখতে গেলেন বিরোধীদলীয় নেতা
০৭ ফেব্রুয়ারি ২০২৬
১১ দলের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে : সারজিস আলম
  • আরও
সর্বাধিক পঠিত
  1. জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
  2. হাসনাতের বক্তব্যের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ
  3. অবৈধ অটোরিকশা বন্ধে গুলশান-বনানীবাসীর পাঁচ দফা দাবি
  4. রাশিয়ায় বিস্ফোরণে নিহত জাকিরের বাড়িতে শোকের মাতম
  5. মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির পেছনে ধাক্কা, প্রাণ গেল দুই বন্ধুর
  6. ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশে ২০ কিলোমিটার যানজট

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x