খুলনার নির্বাচনি সমাবেশে তারেক রহমান
দীর্ঘ ২২ বছর পর খুলনায় এলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা ১২টা ২২ মিনিটের দিকে খুলনার নির্বাচনি সমাবেশ মঞ্চে আসেন তারেক রহমান। এর আগে বেলা ১১টা ১০ মিনিটের দিকে হেলিকপ্টারে করে খুলনার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তিনি।
নগরীর খালিশপুরের প্রভাতি স্কুল মাঠে খুলনা মহানগর ও জেলা বিএনপি আয়োজিত সমাবেশে তারেক রহমান প্রধান অতিথির বক্তব্য দেবেন।
বিএনপির স্থানীয় নেতারা জানিয়েছেন, ২০০৪ সালে তারেক রহমান সর্বশেষ খুলনা সফর করেন। সেই সময় তিনি বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে অংশ নেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ; বিশেষ করে শিল্পাঞ্চলে বিএনপি প্রধানের আগমন আগামী দিনে খুলনার শিল্পাঞ্চলের নতুন সম্ভাবনার দুয়ার খুলবে।
খুলনায় সমাবেশ শেষে দুপুর ১টায় হেলিকপ্টারে করে যশোরের উদ্দেশে যাত্রা শুরু করবেন। তিনি যশোর উপশহরের বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনি সমাবেশে বক্তব্য দেবেন।

নিজস্ব প্রতিবেদক