বিএনপি নেতা আনোয়ার হোসেন বুলু বহিষ্কার
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেন বুলুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
রোববার (২৬ জানুয়ারি) দিনগত রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কার্যকলাপে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আনোয়ার হোসেন বুলুকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক