Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২২:৪০, ২৪ জানুয়ারি ২০২৬
আপডেট: ২২:৪৩, ২৪ জানুয়ারি ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২২:৪০, ২৪ জানুয়ারি ২০২৬
আপডেট: ২২:৪৩, ২৪ জানুয়ারি ২০২৬
আরও খবর
চট্টগ্রাম ২ ও ৪ আসন : প্রার্থীদের বৈধতা নিয়ে মামলার শুনানি ২৮ এপ্রিল
আইজিপির সঙ্গে জার্মান দূতাবাসের ডেপুটি হেড অব মিশনের সাক্ষাৎ
পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তার বদলি
পুলিশের প্রথম ও প্রধান দায়িত্ব জনগণের নিরাপত্তা নিশ্চিত করা : আইজিপি
নির্বাচনি অপরাধ দমনে দুই আসনে চার ম্যাজিস্ট্রেট নিয়োগ

নির্বাচনে পেশাদার-নিরপেক্ষ দায়িত্ব পালনের নির্দেশ আইজিপির

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২২:৪০, ২৪ জানুয়ারি ২০২৬
আপডেট: ২২:৪৩, ২৪ জানুয়ারি ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২২:৪০, ২৪ জানুয়ারি ২০২৬
আপডেট: ২২:৪৩, ২৪ জানুয়ারি ২০২৬
আইজিপি বাহারুল আলম শনিবার চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সের সিভিক সেন্টারে নির্বাচন উপলক্ষে পুলিশ অফিসার ও ফোর্স সদস্যদের অংশগ্রহণে আয়োজিত প্রাক-নির্বাচনি সভায় প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি : বাসস

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, বাংলাদেশ পুলিশ দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং জনগণের জান-মাল রক্ষায় সর্বদা নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সব পুলিশ সদস্যকে সর্বোচ্চ সতর্কতা, পেশাদার, ধৈর্য ও সম্পূর্ণ নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি।

আজ শনিবার (২৪ জানুয়ারি) চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সের সিভিক সেন্টারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পুলিশ অফিসার ও ফোর্স সদস্যদের অংশগ্রহণে আয়োজিত এক গুরুত্বপূর্ণ প্রাক-নির্বাচনি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইজিপি।

আইজিপি বাহারুল আলম বলেন, দায়িত্ব পালনের সময় বডি-ওর্ন ক্যামেরার ব্যবহার নিশ্চিত করতে হবে, যা পুলিশি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি করবে।

আইজিপি আরও বলেন, আসন্ন নির্বাচনকে ঘিরে যে কোনো পরিস্থিতিতে ধৈর্য ও পেশাদার আচরণ বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে এবং জনগণের প্রত্যাশিত পুলিশি সেবা সহজ ও কার্যকরভাবে দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।

এ সময় আইজিপির দিকনির্দেশনার আলোকে সব ইউনিটকে শৃঙ্খলা, দায়িত্বশীলতা ও পেশাদারিত্ব বজায় রেখে নির্বাচনকালীন দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।

সভায় উপস্থিত পুলিশ সদস্যরা নির্বাচনকালীন চ্যালেঞ্জ, মাঠপর্যায়ের অভিজ্ঞতা এবং কল্যাণমূলক বিভিন্ন দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল—দ্বীপ থানাগুলোর জন্য স্পিডবোট সরবরাহ, মোটরসাইকেল ক্রয়ে ঋণ সুবিধা, দ্বীপ ভাতা চালু ও বৃদ্ধি এবং নির্বাচনে দায়িত্বপ্রাপ্তদের সরকারি সুবিধা বৃদ্ধি।

পুলিশ কর্মকর্তারা নির্বাচনকালীন নিরাপত্তা জোরদার, প্রযুক্তিনির্ভর পুলিশিং এবং আন্তইউনিট সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে এই সভা পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে পুলিশের প্রত্যাশা।

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ। সমাপনি বক্তব্য দেন অতিরিক্ত আইজিপি ও চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ। স্বাগত বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান। সভায় চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশসহ চট্টগ্রাম বিভাগের আওতাধীন ২৯টি ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন পদবির মোট ৪৫৮ জন অফিসার ও ফোর্স সদস্য উপস্থিত ছিলেন।

সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ আইজিপি বাহারুল আলম
১৭ ফেব্রুয়ারি ২০২৬
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি মন্ত্রী হওয়ায় লক্ষ্মীপুরে আনন্দের বন্যা
১৭ ফেব্রুয়ারি ২০২৬
মনোনয়ন বঞ্চিত হয়েও হাজি ইয়াছিন ৩ মন্ত্রণালয়ের মন্ত্রী
১৭ ফেব্রুয়ারি ২০২৬
গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট
১৭ ফেব্রুয়ারি ২০২৬
২৪৫ ভোট পেয়ে মাইকিং করে ধন্যবাদ জানালেন প্রার্থী নিজেই
১৬ ফেব্রুয়ারি ২০২৬
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি
১৬ ফেব্রুয়ারি ২০২৬
রংপুর-৬ আসনে ৮ প্রার্থীর ৬ জনই জামানত হারালেন
১৫ ফেব্রুয়ারি ২০২৬
সংসদে নওগাঁর ছয় নতুন মুখ
১৫ ফেব্রুয়ারি ২০২৬
বরগুনা-২ আসনে ৯ প্রার্থীর সাতজনই হারিয়েছেন জামানত
১৫ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপি ৫০ শতাংশ, জামায়াত ৩২ শতাংশ ভোট পেয়েছে
১৫ ফেব্রুয়ারি ২০২৬
কুড়িগ্রাম-১ আসনে তিন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
  • আরও
সর্বাধিক পঠিত
  1. কালবৈশাখীর তাণ্ডবে ভেঙে পড়েছে খুঁটি, বিদ্যুৎহীন ১৬ গ্রাম
  2. বিএনপি নেতা দুলালের বহিষ্কারাদেশ প্রত্যাহার
  3. রাজধানীর ১১ পাম্পে ‘ফুয়েল পাস’ বাধ্যতামূলক, আগামীকাল থেকে কার্যকর
  4. কালবৈশাখীতে গাছচাপায় ঘুমন্ত মা ও দুই মেয়ের মৃত্যু
  5. কালবৈশাখীতে লণ্ডভণ্ড ৫ ইউনিয়ন, খোলা আকাশের নিচে শত পরিবার
  6. সাতক্ষীরায় ‘আম ক্যালেন্ডার’ প্রকাশ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x