Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১৮:৫৫, ২৭ অক্টোবর ২০২৬
আপডেট: ১৮:৫৯, ২৭ অক্টোবর ২০২৬
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১৮:৫৫, ২৭ অক্টোবর ২০২৬
আপডেট: ১৮:৫৯, ২৭ অক্টোবর ২০২৬
আরও খবর
শিল্পাঞ্চলে অর্থনৈতিক কার্যক্রম অব্যাহত রাখতে চেষ্টা চলছে : আইজিপি
আ.লীগ রক্ত ছাড়া শান্তিতে থাকতে পারে না : রিজভী
অল্প সংখ্যক শান্তি বিনষ্টকারীর বিরুদ্ধে অবস্থান নিতে হবে : আইজিপি
গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি ও বিজিবি-এসআরবির মহাপরিচালক
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আ.লীগ : রিজভী

ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে : রিজভী

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১৮:৫৫, ২৭ অক্টোবর ২০২৬
আপডেট: ১৮:৫৯, ২৭ অক্টোবর ২০২৬
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১৮:৫৫, ২৭ অক্টোবর ২০২৬
আপডেট: ১৮:৫৯, ২৭ অক্টোবর ২০২৬
মঙ্গলবার জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিনা মূল্যের মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি : ভিডিও থেকে নেওয়া

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ক্রসফায়ার ফিরিয়ে আনার বিষয়ে পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) দেওয়া বক্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে। তিনি বলেন, ‘আমাদের অত্যন্ত দুঃখ লাগে, পুলিশ বাহিনীর প্রধান সরকারের একটা অংশ, তিনি ক্রসফায়ারের কথা বলেন। মুখ ফসকে বেরিয়ে গেলে ভিন্ন ব্যাপার। কিন্তু এটা তো সরকারকে বিব্রত করার মতো অবস্থা।’

মঙ্গলবার (২৭ অক্টোবর) জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিনা মূল্যের মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে এসব কথা বলেন রিজভী।

রিজভী বলেন, সন্ত্রাস ও অপরাধ দমনে দেশে পর্যাপ্ত আইন রয়েছে। এসব আইন প্রয়োগের দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। ১৭ বছর দেশকে ক্রসফায়ারে হত্যা, গুম, গুপ্তহত্যা ও রক্তপাতের মতো অমানবিক দুঃশাসন সহ্য করতে হয়েছে বলেও উল্লেখ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রামের পর দেশে জুলাই গণঅভ্যুত্থান ও ৫ আগস্ট এসেছে। এরপর অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি ক্ষমতায় এসেছে।

রিজভী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি মানবিক বাংলাদেশ গড়ে ওঠার প্রত্যাশা করছেন দেশের মানুষ। এমন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানের এ ধরনের বক্তব্য গভীর উদ্বেগের বিষয়।

প্রধানমন্ত্রীর মানবিক বাংলাদেশ গড়ার অঙ্গীকারের প্রতিফলন হিসেবে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও খাল খনন কর্মসূচির কথা উল্লেখ করেন রিজভী। তিনি বলেন, বাংলাদেশকে আরও বসবাসযোগ্য করে তোলার লক্ষ্যেই এসব উদ্যোগ নেওয়া হয়েছে, যা তারেক রহমানের স্বপ্ন ও উন্নয়ন পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ।

ঢাকার কয়েকটি এলাকায় কিশোর অপরাধ ও অপরাধপ্রবণতা বৃদ্ধি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন রিজভী। তিনি বলেন, পুলিশ বাহিনীতে অনেক সৎ ও দক্ষ কর্মকর্তা রয়েছেন। তাদের স্বাধীনভাবে কাজ করতে দিলে তারা কার্যকরভাবে অপরাধ দমন করতে পারবেন বলে তিনি বিশ্বাস করেন।

কোনো ধরনের প্রভাব ছাড়া আইন যথাযথভাবে প্রয়োগ করা হলে সমাজ থেকে অপরাধ দূর করা সম্ভব বলেও মন্তব্য করেন রিজভী। তিনি বলেন, গুম কিংবা ক্রসফায়ার- কোনো ধরনের বিচারবহির্ভূত পদ্ধতিই অপরাধ নিয়ন্ত্রণের কার্যকর উপায় হতে পারে না।

এর আগে সোমবার আইজিপি মো. আলী হোসেন ফকির বলেছিলেন, সরকার অনুমতি দিলে এবং আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে প্রয়োজন হলে পুলিশ ক্রসফায়ারে যেতে দ্বিধা করবে না।

রুহুল কবির রিজভী ক্রসফায়ার আইজিপি

সংশ্লিষ্ট সংবাদ: রুহুল কবির রিজভী

২০ নভেম্বর ২০২৬
আ.লীগ রক্ত ছাড়া শান্তিতে থাকতে পারে না : রিজভী
১৮ নভেম্বর ২০২৬
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আ.লীগ : রিজভী
১৫ নভেম্বর ২০২৬
দেশে নাশকতা ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চলছে : রিজভী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বেশভূষা পরিবর্তন করেও শেষ রক্ষা হলো না, গুলশান থেকে গ্রেপ্তার সাঈদ
  2. বিকল্প রুটে চলবে খুলনা-ঢাকা জাহানাবাদ বিকল্প এক্সপ্রেস
  3. শুক্রবার দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  4. শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
  5. পাঁচ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন
  6. ফ্যামিলি কার্ডে প্রকৃত দরিদ্রদের অগ্রাধিকার, স্বচ্ছতা নিশ্চিতের সিদ্ধান্ত

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x