বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হলেন নাজিমুদ্দিন আলম
বিএনপির নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য (এমপি) নাজিমুদ্দিন আলমকে দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য করা হয়েছে।
আজ শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নাজিমুদ্দিন আলমকে বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী দলের চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মনোনীত করা হয়েছে। সুচিন্তিত পরামর্শ ও সাংগঠনিক কর্মতৎপরতার মাধ্যমে দলকে শক্তিশালী করতে তিনি কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন বলে দল আশা রাখে।
সদ্য দায়িত্বপ্রাপ্ত নাজিমুদ্দিন আলম বলেন, আমাদের নেতা তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আমাকে দায়িত্ব দিয়েছেন ঢাকা-১৭ আসনে তারেক রহমানের নির্বাচনি এলাকায় নির্বাচন পরিচালনায় কাজে সহযোগিতা করার জন্য। এ ছাড়া বরিশাল সফরেও যাওয়ার সময়ও আমাকে দায়িত্ব দেওয়া হবে। আমি দলের প্রতি অত্যান্ত কৃতজ্ঞ।
নাজিমুদ্দিন আলম ভোলা-৪ আসনে তিনবার এমপি নির্বাচিত হয়েছেন। এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে ধানের শীষের প্রার্থী করা হয়েছে যুব দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নকে।

নিজস্ব প্রতিবেদক