Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ
২২:৪০, ০৬ জানুয়ারি ২০২৬
আপডেট: ২২:৪১, ০৬ জানুয়ারি ২০২৬
আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ
২২:৪০, ০৬ জানুয়ারি ২০২৬
আপডেট: ২২:৪১, ০৬ জানুয়ারি ২০২৬
আরও খবর
ব্যস্ত পাটুরিয়া ফেরিঘাট এখন যাত্রী সংকটে নিস্তব্ধ
ঈদযাত্রা ঘিরে ভাড়া নৈরাজ্য ঠেকাতে অভিযান, বিভিন্ন স্থানে জরিমানা
পাটুরিয়ায় ঘরমুখো মানুষের ঢল, চাপ বাড়লেও নেই ভোগান্তি
ঈদযাত্রায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে স্বস্তি, নেই দীর্ঘ যানজট
মোংলায় দুই তেল ব্যবসায়ীকে জরিমানা

খেজুরের রস ছাড়াই গুড় তৈরি

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ
২২:৪০, ০৬ জানুয়ারি ২০২৬
আপডেট: ২২:৪১, ০৬ জানুয়ারি ২০২৬
আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ
২২:৪০, ০৬ জানুয়ারি ২০২৬
আপডেট: ২২:৪১, ০৬ জানুয়ারি ২০২৬
রস ছাড়াই খেজুরের গুড় তৈরি অভিযোগে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের মজমপাড়ায় ভোক্তা অধিকারের অভিযান। ছবি : এনটিভি

শীত মৌসুম এলেই খেজুরের রস থেকে তৈরি খাঁটি গুড়ের চাহিদা বাড়ে। তবে এই সুযোগ কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যবসায়ী ভোক্তাদের সঙ্গে প্রতারণা করে রস ছাড়াই ভেজাল খেজুরের গুড় তৈরি করছে—এমন অভিযোগে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের মজমপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আসাদুজ্জামান রুমেল।

অভিযানে গুড় তৈরির চুলা ও অন্যান্য সরঞ্জাম, চিটাগুড় এবং প্রায় ১০ কেজি ভেজাল গুড় জব্দ করে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। পাশাপাশি ভেজাল গুড় তৈরির দায়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে খেজুরের রস ব্যবহার না করে চিটাগুড় ও অন্যান্য উপাদান মিশিয়ে খেজুরের গুড় তৈরি করে বাজারে বিক্রি করছিলেন। অভিযোগ রয়েছে, প্রতিদিন গড়ে ১০ থেকে ১৫ কেজি ভেজাল খেজুরের গুড় উৎপাদন হতো। অভিযানকালে তাকে ও তার পরিবারের সদস্যদের রস ছাড়াই গুড় তৈরি করতে দেখা যায়।

এ বিষয়ে ভোক্তা অধিকারের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, ‘খেজুরের রস ছাড়াই গুড় তৈরি করে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছিল। এতে একদিকে জনস্বাস্থ্যের ঝুঁকি বাড়ছে, অন্যদিকে খাঁটি খেজুর গুড়ের সুনাম ক্ষুণ্ন হচ্ছে। আমরা ভেজাল খেজুরের গুড় তৈরির সব সরঞ্জাম জব্দ এবং উৎপাদিত গুড় ধ্বংস করেছি। এ ধরনের প্রতারণা বন্ধে নিয়মিত অভিযান চলবে।’

আসাদুজ্জামান রুমেল জানান, মানিকগঞ্জে ভেজাল খেজুরের গুড় তৈরির অভিযোগ নতুন নয়। অতীতেও একাধিকবার অভিযান চালিয়ে জরিমানা ও ভেজাল পণ্য ধ্বংস করা হয়েছে।

ভোক্তাদের প্রতি ভোক্তা অধিকারের সতর্কবার্তা

খাঁটি খেজুর গুড় সাধারণত কালচে লালচে রঙের ও রসালো হয়। গুড় যদি অতিরিক্ত চকচকে, অস্বাভাবিক শক্ত বা সন্দেহজনক মনে হয়, তাহলে কেনার আগে সতর্ক থাকা জরুরি।

মানিকগঞ্জ ভেজাল খেজুরের গুড় জরিমানা

সংশ্লিষ্ট সংবাদ: মানিকগঞ্জ

২০ মার্চ ২০২৬
ব্যস্ত পাটুরিয়া ফেরিঘাট এখন যাত্রী সংকটে নিস্তব্ধ
১৯ মার্চ ২০২৬
পাটুরিয়ায় ঘরমুখো মানুষের ঢল, চাপ বাড়লেও নেই ভোগান্তি
১৬ মার্চ ২০২৬
মানিকগঞ্জে তরুণীকে বেঁধে নির্যাতন, গ্রেপ্তার ৩
  • আরও
সর্বাধিক পঠিত
  1. নড়াইলে নারী পুলিশের আত্মহত্যা
  2. ঝালকাঠীতে চাঁদ রাতে মেহেদি উৎসব
  3. ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান
  4. পটুয়াখালীতে আটক সন্দেহজনক পপিসিডের নমুনা পরীক্ষাগারে
  5. বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫ জামাত
  6. ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x