Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • রাজনীতি
মারুফ আহমেদ, কিশোরগঞ্জ
১৮:১০, ০৩ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৭:১৩, ০৪ জানুয়ারি ২০২৬
মারুফ আহমেদ, কিশোরগঞ্জ
১৮:১০, ০৩ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৭:১৩, ০৪ জানুয়ারি ২০২৬
আরও খবর
নারী আসনে বিএনপি ও স্বতন্ত্র জোটের সবার মনোনয়নপত্র বৈধ
চট্টগ্রাম ২ ও ৪ আসন : প্রার্থীদের বৈধতা নিয়ে মামলার শুনানি ২৮ এপ্রিল
মিশ্র মাছ চাষে সাফল্য, পুকুর পাড়ে সবজি চাষ
শখের আঙুর বাগান থেকে মুনাফার হাতছানি
সংরক্ষিত নারী আসন : ইসি থেকে মনোনয়নপত্র নিলেন ৪৩১ জন

কিশোরগঞ্জে ১০ জনের মনোনয়নপত্র বাতিল

মারুফ আহমেদ, কিশোরগঞ্জ
১৮:১০, ০৩ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৭:১৩, ০৪ জানুয়ারি ২০২৬
মারুফ আহমেদ, কিশোরগঞ্জ
১৮:১০, ০৩ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৭:১৩, ০৪ জানুয়ারি ২০২৬
কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আজ শনিবার প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম করা হয়। ছবি : এনটিভি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কিশোরগঞ্জের তিনটি আসনে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই কার্যক্রমে ১০ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আজ শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম সম্পন্ন হয়।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা, পুলিশ সুপার (এসপি) ড. এস এম ফরহাদ হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোরশেদ আলসসহ সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তারা বাছাই কার্যক্রম পরিচালনা করেন।

কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম), কিশোরগঞ্জ-৫ (নিকলী ও বাজিতপুর) ও কিশোরগঞ্জ-৬  (ভৈরব ও কুলিয়ারচর)—এ তিনটি আসনে মনোনয়নপত্র দাখিলকারী ২৯ প্রার্থীর মধ্যে যাচাই বাছাই শেষে ১০ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। বাতিল ঘোষিত উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন—কিশোরগঞ্জ-৫ (নিকলী ও বাজিতপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবাল এবং একই আসনে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা জানান, মামলা সংক্রান্ত তথ্য গোপন করার কারণে শেখ মুজিবুর রহমান ইকবাল ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে এক শতাংশ ভোটারের তালিকায় গরমিলের কারণে হাসনাত কাইয়ুমের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ ছাড়া কিশোরগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র দাখিল করা জেলার একমাত্র নারী প্রার্থী কাজী রেহা কবির সিগমার মনোনয়নপত্রও এক শতাংশ ভোটারের তালিকায় গরমিলের কারণে বাতিল করা হয়েছে। মনোনয়নপত্র বাতিল হওয়া বাকি সাত প্রার্থীর অধিকাংশই স্বতন্ত্র প্রার্থী।

এদিকে, মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন।

এ ছাড়া কিশোরগঞ্জ-৬ (ভৈরব ও কুলিয়ারচর) আসনে মনোনয়নপত্র দাখিল করা বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম, কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম) আসনে মনোনয়নপত্র দাখিল করা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান ও কিশোরগঞ্জ-৫ (নিকলী ও বাজিতপুর) আসনে মনোনয়নপত্র দাখিল করা জাতীয় দল বিলুপ্ত করে বিএনপিতে নবাগত সৈয়দ এহসানুল হুদাসহ বাকি ১৯ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

মনোনয়নপত্র যাচাই বাছাই উপলক্ষে আজ সকাল থেকে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের সমর্থকরা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে ভিড় করেন। আগামীকাল রোববার কিশোরগঞ্জ-১, ২ ও ৩ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে।

নির্বাচনি হাওয়া ২০২৬ মনোনয়নপত্র কিশোরগঞ্জ সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬
০৩ জানুয়ারি ২০২৬
সাবেক স্থানীয় সরকার উপদেষ্টার এপিএসের মনোনয়নপত্র বাতিল
০৩ জানুয়ারি ২০২৬
পঞ্চগড়ের দুই আসনে ১২ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ
০৩ জানুয়ারি ২০২৬
তিন আসনে স্বতন্ত্র প্রার্থী এমএএইচ সেলিমের মনোনয়নপত্র বৈধ
০৩ জানুয়ারি ২০২৬
চট্টগ্রাম-৪ আসনে আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা
০২ জানুয়ারি ২০২৬
গাইবান্ধায় দুই আসনে ৮ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
০২ জানুয়ারি ২০২৬
কুমিল্লায় ১৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
০১ জানুয়ারি ২০২৬
খালেদা জিয়ার তিন আসনে বিকল্প প্রার্থীরা লড়বেন
৩০ ডিসেম্বর ২০২৫
ববি হাজ্জাজের ৩৫ ভরি, স্ত্রীর রয়েছে ১২০ ভরি স্বর্ণ
০৮ ডিসেম্বর ২০২৫
নির্বাচন ও গণভোটে অংশ নিতে ২ লাখ ৫০ হাজার প্রবাসীর নিবন্ধন
০৭ ডিসেম্বর ২০২৫
ছাত্র-জনতাই ঠিক করবে এমপি কারা হবে : ভিপি নুর
  • আরও
সর্বাধিক পঠিত
  1. টানা ২ দিন ৯ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  2. শাহবাগে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষে আহত ৮
  3. রানা প্লাজা ট্র্যাজেডি স্মরণে মোমবাতি প্রজ্বালন ও প্রতিবাদ
  4. তাপপ্রবাহ ও বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  5. বাড়ির দরজায় বোমা সদৃশ বস্তু ঘিরে আতঙ্ক, পুলিশ মোতায়েন
  6. তাপপ্রবাহ নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x