Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২৩:৫০, ২৯ ডিসেম্বর ২০২৫
আপডেট: ২৩:৫৩, ২৯ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২৩:৫০, ২৯ ডিসেম্বর ২০২৫
আপডেট: ২৩:৫৩, ২৯ ডিসেম্বর ২০২৫
আরও খবর
ভরা মৌসুমেও চাষির আলু নিয়ে দুশ্চিন্তা
আধুনিক যুগেও ঘোড়া দিয়ে হাল চাষ, টিকে আছে গ্রামীণ ঐতিহ্য
রংপুরে ট্রাক ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে নিহত ২
‘গণভোটে হ্যাঁ জয়ী করে শহীদদের আত্মত্যাগের কিছুটা প্রতিদান দিতে পারব’
ধানের শীষে সিল দিন, হ্যাঁ’র পক্ষে রায় দিন : তারেক রহমান

উত্তরাঞ্চলে হাড়কাঁপানো শৈত্যপ্রবাহ

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২৩:৫০, ২৯ ডিসেম্বর ২০২৫
আপডেট: ২৩:৫৩, ২৯ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২৩:৫০, ২৯ ডিসেম্বর ২০২৫
আপডেট: ২৩:৫৩, ২৯ ডিসেম্বর ২০২৫

উত্তরাঞ্চলে বয়ে যাওয়া হালকা থেকে মাঝারি মাত্রার হাড়কাঁপানো শৈত্যপ্রবাহ ও হিমেল বাতাসে টানা ষষ্ঠ দিনের মতো জনজীবন প্রায় অচল হয়ে পড়েছে। এতে সাধারণ মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।

গত ২৪ ঘণ্টায় শৈত্যপ্রবাহের তীব্রতা আরও বেড়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ থেকে ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ১৪.৭ থেকে ১৬.৪ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য মাত্র ২ থেকে ৩ ডিগ্রিতে নেমে আসায় শীতের অনুভূতি ও মানুষের ভোগান্তি কয়েক গুণ বেড়ে গেছে।

তীব্র শীতের কারণে অধিকাংশ মানুষ ঘরবন্দি থাকতে বাধ্য হচ্ছে। ফলে ব্যবসা-বাণিজ্যসহ স্বাভাবিক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে; বিশেষ করে ব্রহ্মপুত্র অববাহিকার নদীভাঙন কবলিত চরাঞ্চলে স্থবিরতা নেমে এসেছে। সারা দিন সূর্য মেঘ ও কুয়াশার চাদরে ঢাকা থাকায় দিনের বেলাতেও যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।

বাজার ঘুরে দেখা গেছে, শীতবস্ত্রের দাম গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। এরপরও বিপুলসংখ্যক মানুষ ফুটপাত ও অস্থায়ী বাজারগুলোতে পুরোনো গরম কাপড় কিনতে ভিড় করছে। বাজার, বাসস্ট্যান্ড ও রেলস্টেশনে জরুরি প্রয়োজন ছাড়া মানুষের উপস্থিতি ছিল খুবই সীমিত। এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ, দিনমজুর ও নদীতীরবর্তী চরাঞ্চলের বাসিন্দারা।

রংপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও আবহাওয়াবিদ মো. মোস্তাফিজার রহমান জানান, আজ এই অঞ্চলের বিভিন্ন স্থানে সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রার ব্যবধান খুবই কমে গেছে। কুয়াশার কারণে সূর্য দেখা না যাওয়ায় তীব্র শীত অনুভূত হচ্ছে, যা জনদুর্ভোগ বাড়িয়ে দিয়েছে।

আজ সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়- রংপুরে ১৩.৩ ডিগ্রি, দিনাজপুরে ১২.৪, সৈয়দপুরে ১৩, তেঁতুলিয়ায় ১২, ডিমলায় ১৩, রাজারহাটে ১৩.৪, ঠাকুরগাঁওয়ে ১২.৮, লালমনিরহাটে ১৩.২ এবং গাইবান্ধায় ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস।

বিকেল ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল- রংপুরে ১৬.১ ডিগ্রি, দিনাজপুরে ১৪.৭, সৈয়দপুরে ১৬, তেঁতুলিয়ায় ১৬.২, ডিমলায় ১৬, রাজারহাটে ১৬.৪, ঠাকুরগাঁওয়ে ১৫, লালমনিরহাটে ১৬.৩ এবং গাইবান্ধায় ১৫.২ ডিগ্রি সেলসিয়াস।

প্রচণ্ড শীতে হাসপাতালগুলোতে সর্দি, কাশি, জ্বর ও হাঁপানিসহ বিভিন্ন শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। 

রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. গাউসুল আজিম চৌধুরী জানান, সরকারি হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে, শীতার্তদের সহায়তায় সরকারি ও বেসরকারি পর্যায়ে তৎপরতা বেড়েছে। প্রতিটি জেলা প্রশাসন স্থানীয়ভাবে গরম কাপড় কেনা ও বিতরণের জন্য নতুন করে ৪১ লাখ ৮০ হাজার টাকা করে বরাদ্দ পেয়েছে।

রংপুর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. গোলাম কিবরিয়া জানান, ইতোমধ্যে ১২ হাজার ৫০০ কম্বল বিতরণ করা হয়েছে এবং নতুন বরাদ্দের টাকা দিয়ে দ্রুত আরও শীতবস্ত্র কেনা হবে। 

কুড়িগ্রাম জেলা ত্রাণ কর্মকর্তা মো. আবদুল মতিনও জানান, সেখানে সরকারি ও স্থানীয় তহবিলের মাধ্যমে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে এবং নতুন বরাদ্দ দিয়ে ত্রাণ কার্যক্রম আরও জোরদার করা হবে।

রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান গভীর রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন স্থানে শীতার্ত ও দরিদ্র রোগীদের মাঝে কম্বল বিতরণ করছেন। এছাড়া উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার উপজেলা নির্বাহী কর্মকর্তারাও (ইউএনও) দুর্গম চরাঞ্চল ও গ্রামগুলোতে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রেখেছেন।

রংপুর শৈত্যপ্রবাহ
১২ জানুয়ারি ২০২৬
রংপুরে বিষাক্ত মদ পানে তিনজনের মৃত্যু
০৬ জানুয়ারি ২০২৬
প্রবীণ সাংবাদিক আব্দুস সাহেদ মন্টু আর নেই
২৪ ডিসেম্বর ২০২৫
উত্তরের জনপদে জেঁকে বসেছে শীত, হাসপাতালে বাড়ছে রোগী
১২ ডিসেম্বর ২০২৫
রংপুরে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে হত্যায় গ্রেপ্তার ১
১১ ডিসেম্বর ২০২৫
ভ্যাট ব্যবস্থার আধুনিকায়ন নিয়ে রংপুরে সেমিনার
১১ ডিসেম্বর ২০২৫
রংপুর-১ ও রংপুর-৪ আসনে এনসিপির প্রার্থী আল মামুন-আখতার হোসেন
১৮ নভেম্বর ২০২৫
ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার
০২ নভেম্বর ২০২৫
উত্তরাঞ্চলে নন-ইউরিয়া সারের কৃত্রিম সংকট, বিপাকে কৃষক
২৯ অক্টোবর ২০২৫
মিঠাপুকুরে কলাবাগান থেকে একনালা বন্দুক-গুলি উদ্ধার
২৮ অক্টোবর ২০২৫
রংপুর অঞ্চলে ১১ লাখ টন সবজি উৎপাদনের টার্গেট
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সরকারি বাসভবন যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী
  2. ১১ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত
  3. ঈদযাত্রা নির্বিঘ্ন করতে গাজীপুরে মহাসড়কে সেনাবাহিনী
  4. ঈদের দিন কেমন থাকতে পারে আবহাওয়া
  5. জনরায়ের সরকারের কাছে জনগণের আবদার একটু বেশি : পানিসম্পদ মন্ত্রী
  6. ব্যাগ ধরে ছিনতাইকারীর টান, রিকশা থেকে পড়ে নারী নিহত

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x