বাবার সমাধিস্থলে তারেক রহমান
দেশে ফেরার পরদিন বাবা বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারতে গিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৩টা মিনিটে রাজধানীর শের-ই-বাংলা নগরে অবস্থিত সমাধিস্থলে পৌঁছান তিনি। এর আগে বেলা ২টা ৫২ মিনিটে গুলশানের বাসা থেকে রওনা হন তিনি।
দীর্ঘ দুই দশক পর বাবার কবর জিয়ারতে আসেন তারেক রহমান। এর আগে সর্বশেষ ২০০৬ সালের ১ সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবার কবর জিয়ারত করেন তিনি।
এদিকে জিয়ার সমাধি থেকে সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের যাবেন তারেক রহমান। সেখানে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন তিনি। এসময় দলের সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন। এদিকে আগামীকাল ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবেন তারেক রহমান। সেখান থেকে জুলাই আন্দোলনে আহতদের দেখতে যাবেন পঙ্গু হাসপাতালে।
উল্লেখ্য, ২০০৭ সালে ওয়ান-ইলেভেনের সরকারের আমলে গ্রেপ্তার হন তারেক রহমান। এক বছর কারাভোগের পর ২০০৮ সালে মুক্তি পেয়ে ১১ই সেপ্টেম্বর চিকিৎসার জন্য স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে নিয়ে লন্ডন যান তিনি। এরপর স্বৈরাচার হাসিনা সরকারের রোষানলে পড়ে লন্ডনেই নির্বাসিত জীবন যাপন করে আসছিলেন বিএনপির এই দ্বিতীয় শীর্ষ নেতা। ১৭ বছরের লন্ডনের নির্বাসিত জীবন শেষে ২৫শে ডিসেম্বর দেশে ফিরেন তিনি।

নিজস্ব প্রতিবেদক