Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
ফাহিম হাসান, পঞ্চগড় (সদর-আটোয়ারী-বোদা)
০৮:৫৫, ১১ ডিসেম্বর ২০২৫
আপডেট: ০৯:০৫, ১১ ডিসেম্বর ২০২৫
ফাহিম হাসান, পঞ্চগড় (সদর-আটোয়ারী-বোদা)
০৮:৫৫, ১১ ডিসেম্বর ২০২৫
আপডেট: ০৯:০৫, ১১ ডিসেম্বর ২০২৫
আরও খবর
দেশের চার বিভাগে ২ দিন বৃষ্টির আভাস
শীত নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
শীত নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
শীত নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
শীত নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস

শৈত্যপ্রবাহ শুরু : পঞ্চগড়ে তাপমাত্রার পারদ নামল ৮ ডিগ্রিতে

ফাহিম হাসান, পঞ্চগড় (সদর-আটোয়ারী-বোদা)
০৮:৫৫, ১১ ডিসেম্বর ২০২৫
আপডেট: ০৯:০৫, ১১ ডিসেম্বর ২০২৫
ফাহিম হাসান, পঞ্চগড় (সদর-আটোয়ারী-বোদা)
০৮:৫৫, ১১ ডিসেম্বর ২০২৫
আপডেট: ০৯:০৫, ১১ ডিসেম্বর ২০২৫
পঞ্চগড়ে সর্বনিন্ম তাপমাত্রা ৯ ডিগ্রিতে নামায় বেড়েছে কুয়াশা। ছবি : এনটিভি

পঞ্চগড়ে শীতের তীব্রতা আরও বেড়ে মৃদু শৈত্যপ্রবাহে রূপ নিয়েছে। আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ, যা শীতের অনুভূতিকে আরও তীব্র করেছে। ফলে রাত থেকে সকাল পর্যন্ত তীব্র শীত অনুভূত হচ্ছে।

তাপমাত্রার ওঠানামা

আবহাওয়া অফিস জানায়, গত এক সপ্তাহে পঞ্চগড়ে তাপমাত্রার ওঠানামা ছিল উল্লেখযোগ্য। বৃহস্পতিবার ৯ দশমিক দুই, বুধবার ১০ দশমিক সাত, মঙ্গলবার ১০ দশমিক সাত, সোমবার ১০ দশমিক ছয়, রোববার ১০ দশমিক পাঁচ, শনিবার ১০ দশমিক পাঁচ, শুক্রবার ১২ দশমিক শূন্য, বৃহস্পতিবার ১২ দশমিক পাঁচ, বুধবার ১২ দশমিক দুই এবং মঙ্গলবার ১১ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস।

শীতের তীব্রতা

সূর্য ওঠার পর সকাল গড়ালে আবহাওয়া কিছুটা উষ্ণতা ফিরে পেলেও রাত থেকে সকাল পর্যন্ত শীতের তীব্রতা অটুট থাকে। তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে থাকায় দিনের বেলায় তেমন শীত অনুভূত হয় না। তবে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই বাড়তে থাকে শীতের দাপট, যা বজায় থাকে পরদিন সকাল পর্যন্ত। ঘন কুয়াশা কেটে গেলে সূর্যের আলোর দেখা মিলছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, আজ তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। মৃদু শৈত্যপ্রবাহ চলমান। বাতাসে আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ, যা শীতের অনুভূতিকে আরও বাড়িয়ে দিচ্ছে।

ঢাকার তাপমাত্রা

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আগামী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, দুপুর পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ মেঘমুক্ত থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

এদিকে, আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯০ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আজকের সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৫টা ১২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৩২ মিনিটে।

নদীবন্দরে সতর্কবার্তা

দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, আজ ভোর ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না।

আজ ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’

বর্ষা মৌসুমে ঢাকার বাতাসের মান উন্নতির দিকে থাকলেও শীতকালে তাপমাত্রা কমায় বাতাসের মানে অবনতি হয়। রাজধানী ঢাকার বায়ুমান আজ ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। বিশ্বের সবচেয়ে দূষিত প্রধান ১২৭ শহরের তালিকায় ঢাকা আজ ষষ্ঠ স্থানে উঠে এসেছে। সকাল ৮টা ৩০ মিনিটে আন্তর্জাতিক এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী, দূষণের মাত্রায় ঢাকার স্কোর ২০০। দূষণের এই তালিকায় প্রথম স্থানে থাকা ভারতের দিল্লির স্কোর ২৫৮, দ্বিতীয় স্থানে থাকা ভিয়েতনামের হ্যানয়ের স্কোর ২৪৩। অন্যদিকে ২৩৯ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের অন্য শহর কলকাতা। এছাড়া ২৩৭ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর ও ২৩০ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে পাকিস্তানের করাচি।

শীত তেঁতুলিয়া সর্বনিম্ন তাপমাত্রা

সংশ্লিষ্ট সংবাদ: শীত

২০ জানুয়ারি ২০২৬
শীত নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যে তথ্য দিল আবহাওয়া অফিস
১৫ জানুয়ারি ২০২৬
দিনে রোদের ছোঁয়া, রাত হলেই বাড়ে শীত
১৩ জানুয়ারি ২০২৬
টানা পাঁচদিন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড, স্থবির জনজীবন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সম্পত্তি লিখে না দেওয়ায় দুই ছেলের মারধরে বাবার মৃত্যু!
  2. আজ যেসব এলাকায় দেওয়া হবে ফ্যামিলি কার্ড
  3. আজ যে দামে বিক্রি হবে স্বর্ণ
  4. দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য : তথ্যমন্ত্রী
  5. গণপিটুনিতে নিরব হত্যা নিয়ে নতুন তথ্য জানাল পুলিশ
  6. এনটিভির পটুয়াখালী প্রতিনিধি কাজল বরণ দাসের বাবা আর নেই

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x