Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৪:৫৫, ১০ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৪:৫৯, ১০ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৪:৫৫, ১০ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৪:৫৯, ১০ ডিসেম্বর ২০২৫
আরও খবর
রাজশাহীর সিল্ক পণ্য গ্রাহক পর্যায়ে দ্রুত ও নিরাপদে পৌঁছে দেবে ডাক বিভাগ
লাইসেন্স না দেওয়ায় বহু লোক নাখোশ হয়েছে : তৈয়্যব
দেশ ছাড়া নিয়ে যা বললেন ফয়েজ আহমদ তৈয়্যব
দক্ষতা প্রশিক্ষণ সনদ জালিয়াতি রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার
দেশের প্রথম বিটিসিএল এমভিএনও সিম বাজারে আসছে

‘ডাক বিভাগের আধুনিকায়নে দক্ষতা ও প্রযুক্তি জ্ঞানই প্রধান ভিত্তি’

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৪:৫৫, ১০ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৪:৫৯, ১০ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৪:৫৫, ১০ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৪:৫৯, ১০ ডিসেম্বর ২০২৫
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। ফাইল ছবি

প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, ডাক বিভাগের আধুনিকায়নে নবনিযুক্ত কর্মকর্তাদের সততা, দক্ষতা ও প্রযুক্তি-জ্ঞানই হবে প্রধান ভিত্তি। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বাংলাদেশ পোস্টাল একাডেমিতে চলমান চার সপ্তাহব্যাপী ইন্ডাকশন কোর্সের সান্ধ্যকালীন সেশনে অনলাইনে (জুম প্ল্যাটফর্ম) যুক্ত হয়ে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

বুধবার (১০ ডিসেম্বর) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ৫৪জন নবনিযুক্ত উপজেলা পোস্টমাস্টার, পোস্ট অফিস পরিদর্শক ও জুনিয়র অ্যাকাউন্ট্যান্টদের অভিনন্দন জানিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, ডিজিটাল যুগে ডাক বিভাগকে আধুনিক, দ্রুতগামী ও জনগণের সবচেয়ে বিশ্বাসযোগ্য সেবাপ্রতিষ্ঠানে রূপান্তর করতে নবীন কর্মকর্তাদের সততা, দক্ষতা ও উদ্ভাবনী মানসিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অ্যাড্রেস ম্যানেজমেন্ট সিস্টেম ও সেন্ট্রাল লজিস্টিক ট্র্যাকিং প্ল্যাটফর্ম (সিএলটিপি) -এর গুরুত্ব তুলে ধরে বিশেষ সহকারী বলেন, ডিজিটালাইজড অ্যাড্রেস ম্যানেজমেন্ট লাস্ট-মাইল ডেলিভারি, ট্র্যাকিং নির্ভুলতা ও সার্বিক লজিস্টিক্স ব্যবস্থাপনার দক্ষতা বহুগুণে বাড়াবে। 

ফয়েজ আহমদ তৈয়্যব আরও উল্লেখ করেন, ডাক বিভাগের উদ্ভাবন সিএলটিপি দেশের পারসেল মুভমেন্টকে রিয়েল-টাইমে ট্র্যাকিংয়ের মাধ্যমে সাপ্লাই চেইন, সরকারি আর্থিক কার্যক্রম ও পারসেল ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে।

বিশেষ সহকারী বলেন, ডিজিটাল পারসেল ব্যবস্থাপনা, অনলাইন ট্র্যাকিং, ই-কমার্স লজিস্টিক্স, ডিজিটাল ফাইন্যানশিয়াল সার্ভিস, রেমিট্যান্স ও সরকারি ভাতা বিতরণ— এসব ক্ষেত্রেই ডাক বিভাগের ভূমিকা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। স্মার্ট ডাকঘর গড়তে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার, আর্থিক শৃঙ্খলা, সাইবার নিরাপত্তা, সময়ানুবর্তিতা ও অভিযোগ নিষ্পত্তিতে কর্মকর্তাদের দক্ষতা অপরিহার্য।

ইঞ্জিনিয়ারিং, কৃষিবিদ্যা, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ও এসটিইএম এর বিভিন্ন বিষয়ে উচ্চতর ডিগ্রিধারী প্রশিক্ষণার্থীদের প্রশংসা করে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, তাদের বিশ্লেষণধর্মী চিন্তা ও প্রযুক্তি ব্যবহারের সক্ষমতাই ডাক বিভাগের আধুনিকায়নে গতি আনবে। রাষ্ট্র তাদের ওপর যে আস্থা রেখেছে তা তারা দায়িত্বশীলতার সঙ্গে রক্ষা করবেন বলে সরকার প্রত্যাশা করে।

প্রশিক্ষণার্থীরাও তাদের অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা ও অনুভূতি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সামনে উপস্থাপন করেন।

অনুষ্ঠানে পোস্টাল একাডেমি, রাজশাহীর অধ্যক্ষ ও প্রশিক্ষকবৃন্দ ও রাজশাহীস্থ ডাক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফয়েজ আহমদ তৈয়্যব ডাক বিভাগ দক্ষতা
২৬ অক্টোবর ২০২৫
ডাক আইন হালনাগাদ ও সংশোধন করা হচ্ছে : ফয়েজ আহমদ
  •  
সর্বাধিক পঠিত
  1. ঢাকায় বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
  2. ভবনে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাঁচানো নারীর মরদেহ
  3. রাজবাড়ীতে অগ্নিকাণ্ডে দুই দোকান ভস্মীভূত
  4. দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
  5. মাদক সেবনে বাধা দেওয়ায় সংঘর্ষ, চিকিৎসাধীন তরুণের মৃত্যু
  6. চোরকে শাস্তি দিয়ে ১০০ রাকাত নফল নামাজ পড়াল গ্রামবাসী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x