Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
এনটিভি অনলাইন ডেস্ক
১৭:০৫, ২১ অক্টোবর ২০২৫
আপডেট: ১৭:১০, ২১ অক্টোবর ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১৭:০৫, ২১ অক্টোবর ২০২৫
আপডেট: ১৭:১০, ২১ অক্টোবর ২০২৫
আরও খবর
নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় চাঁদপুরে ৯ জেলের কারাদণ্ড
হরমুজ প্রণালিতে জাহাজে গুলি : ইরানি রাষ্ট্রদূতকে তলব করল ভারত
ভারত থেকে এলো আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল
সুন্দরবন থেকে জিম্মি দুই জেলে উদ্ধার, বনদস্যু আটক
শেখ হাসিনাকে প্রত্যর্পণ নিয়ে যে বার্তা দিল ভারত

‘ভারত যাতে আমাদের সীমানায় এসে মাছ ধরতে না পারে, কঠোর হতে হবে’

এনটিভি অনলাইন ডেস্ক
১৭:০৫, ২১ অক্টোবর ২০২৫
আপডেট: ১৭:১০, ২১ অক্টোবর ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১৭:০৫, ২১ অক্টোবর ২০২৫
আপডেট: ১৭:১০, ২১ অক্টোবর ২০২৫
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি : এনটিভি

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, দেশের মৎস্য সম্পদ রক্ষা ও জেলেদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সরকার কাজ করছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ভারত যাতে বাংলাদেশের জলসীমায় এসে মাছ ধরে নিয়ে যেতে না পারে, সেজন্য কোস্ট গার্ড, নৌবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কার্যকরভাবে কাজ করতে হবে। তিনি মৎস্যজীবীদের উদ্দেশ্যে মা ইলিশসহ অন্যান্য মাছ ধরা নিষিদ্ধ সময়ে আইন মেনে চলার আহ্বান জানান।

আজ মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির ১২তম জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।

উপদেষ্টা ফরিদা আখতার বলেন, আমাদের নদী ও সাগরে জেলেরা যেসব মাছ ধরে তা প্রাকৃতিক। এই মাছগুলো আমরা যদি রক্ষা না করি, তাহলে আগামীতে মাছ পাব না। তাই মাছ ধরা নিষিদ্ধ সময়ে আইন মানতে হবে। তিনি জোর দিয়ে বলেন, আইন মানলে প্রকৃতপক্ষে লাভবান হবেন আপনারাই।

মৎস্যজীবীদের অবদানের কথা স্বীকার করে উপদেষ্টা বলেন, আপনারাই এই দেশের মানুষকে মাছ খাইয়ে বাঁচিয়ে রাখছেন। আপনারা ক্ষুদ্র নন, বরং দেশের এক বৃহৎ জনগোষ্ঠী। তিনি উল্লেখ করেন, মৎস্যজীবীরা পরিশ্রম করে সবার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করছেন—এটিকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই।

উপদেষ্টা জেলেদের সহযোগিতা প্রসঙ্গে বলেন, মাছ ধরা নিষিদ্ধ সময়ে ভিজিএফের চালের পরিমাণ বাড়াতে খাদ্য ও অর্থ মন্ত্রণালয়ে অনুরোধ করা হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, আগামীতে জেলেদের জন্য অন্তত ৫০ কেজি চাল দেওয়া যায়, সে লক্ষ্যে মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। তিনি ভিজিএফের সঙ্গে আর্থিক সহায়তা দেওয়া যায় কিনা, তা নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার প্রতিশ্রুতিও দেন।

এছাড়াও, জেলেদের জন্য দাদন একটি বড় সমস্যা, যা তাদের দারিদ্র্যের চক্রে আবদ্ধ করে রাখে। এ সমস্যা নিরসনে মৎস্য ও প্রাণিসম্পদ ব্যাংক প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হলে বাংলাদেশ ব্যাংক স্বল্পসুদে বিকল্প পদ্ধতিতে জেলেদের ঋণ প্রদানের ব্যবস্থা নেবে, যাতে তারা দাদনের ওপর নির্ভরশীল না থাকে।

উপদেষ্টা জানান, প্রতিটি দুর্যোগে অনেক জেলে নিখোঁজ হন বা প্রাণ হারান। কিন্তু তাদের স্বজনরা জানেন না—তারা জীবিত না মৃত। ফলে এসব পরিবার কোনো সহায়তাও নিতে পারে না। এই সমস্যা সমাধানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে, যাতে নিখোঁজ জেলেদের পরিবারের সদস্যদের জন্য একটি কার্যকর সহায়তা ব্যবস্থা গড়ে তোলা যায়। তিনি বলেন, নদীতে চর জেগে ওঠায় মাছের প্রজনন ও চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে। এ বিষয়ে নিজস্ব ড্রেজিং সক্ষমতা না থাকলেও নৌপরিবহন ও পানিসম্পদ মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে এবং তারা আশ্বস্ত করেছেন যে, শুষ্ক মৌসুমে প্রয়োজনীয় ড্রেজিং কার্যক্রম সম্পন্ন করবেন।

বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইসরাইল খলিল পন্ডিতের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য করেন মৎস্য অধিদপ্তরের পরিচালক ড. মো. মোতালেব হোসেন, বিজিবি ট্রাইব্যুনালের সহকারী এটর্নি জেনারেল অ্যাডভোকেট এম হেলাল উদ্দিন প্রমুখ।

ফরিদা আখতার জেলে ভারত ভিজিএফ মৎস্যজীবী সীমান্ত
২২ নভেম্বর ২০২৫
দেশের ৪০ শতাংশ মাছের চাহিদা পূরণ করছে রাজশাহী : মৎস্য উপদেষ্টা
১৬ নভেম্বর ২০২৫
জলবায়ু অর্থায়ন দরকষাকষির বিষয় নয়, এটি ন্যায়বিচার ও মানব মর্যাদার : ফরিদা আখতার
০১ নভেম্বর ২০২৫
মৎস্যজীবীদের জীবন-জীবিকা নিশ্চিত করা জরুরি : প্রাণিসম্পদ উপদেষ্টা
৩১ অক্টোবর ২০২৫
দেশের পুষ্টি ও অর্থনীতিতে গ্রামীণ নারীদের অবদান অপরিসীম : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
২৬ অক্টোবর ২০২৫
প্রাণী সুস্থ থাকলে মানুষও নিরাপদ থাকবে : প্রাণিসম্পদ উপদেষ্টা
২২ অক্টোবর ২০২৫
‘দেশের মানুষের জন্য পর্যাপ্ত ইলিশ নিশ্চিতে কঠোর অবস্থানে সরকার’
১৮ অক্টোবর ২০২৫
লালনের গানের মানবতার বাণী আজও সমানভাবে প্রাসঙ্গিক : প্রাণিসম্পদ উপদেষ্টা
০৮ অক্টোবর ২০২৫
মহিষের দই জিআই পণ্য হিসেবে বিশেষ পরিচিতি পেয়েছে : প্রাণিসম্পদ উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর ২০২৫
জলাতঙ্ক নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতনতা বাড়াতে হবে : মৎস্য উপদেষ্টা
১৭ সেপ্টেম্বর ২০২৫
পুরুষের সঙ্গে নারীরও জেলে কার্ড থাকতে হবে : মৎস্য উপদেষ্টা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ছাত্রলীগের নিরপরাধ নেতাকর্মীরা এনসিপিতে যোগ দিতে পারবে : নাহিদ ইসলাম
  2. বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
  3. ভুয়া রেজিস্ট্রেশনে ফুয়েল কার্ড নিতে গিয়ে গুনলেন জরিমানা
  4. ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেপ্তার, ২ বছরের কারাদণ্ড
  5. টানা ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  6. জ্বালানি সংকটে ইউরিয়া কারখানায় গ্যাস সরবরাহ সম্ভব হচ্ছে না : শিল্পমন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x