Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৪:০০, ১৪ অক্টোবর ২০২৫
আপডেট: ০৪:০০, ১৪ অক্টোবর ২০২৫
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৪:০০, ১৪ অক্টোবর ২০২৫
আপডেট: ০৪:০০, ১৪ অক্টোবর ২০২৫
আরও খবর
টানা ভারি বর্ষণে ভাসছে কুমিল্লা, কোমরসমান পানি
শততম পর্বে জোড়া শালিকের সাহিত্য আড্ডা
দশম শ্রেণির ছাত্রকে দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন, শিক্ষক-ছাত্র গ্রেপ্তার
মসজিদে আজান দেওয়ার সময় ইমামের মৃত্যু
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার : কৃষিমন্ত্রী

ভান্তির চরে আগাম মূলা চাষে কৃষকের মুখে হাসি

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৪:০০, ১৪ অক্টোবর ২০২৫
আপডেট: ০৪:০০, ১৪ অক্টোবর ২০২৫
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৪:০০, ১৪ অক্টোবর ২০২৫
আপডেট: ০৪:০০, ১৪ অক্টোবর ২০২৫
মূলা তুলতে শুরু করেছে ভান্তির চরের কৃষকেরা। ছবি : বাসস

কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার গোমতী নদীর ভান্তির চরের সকালটা অন্যান্য দিনের মতোই কর্মচঞ্চল। এখন চোখে পড়ছে সাদা মূলার স্তূপ- কেউ জমি থেকে তুলছে, কেউ গোছাচ্ছে, কেউ আঁটি বেঁধে বাজারে পাঠানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। চরের প্রতিটি ধাপে যেন শীতের আগাম আনন্দ বয়ে আসছে।

ভান্তি গ্রামে ঘুরে দেখা যায়, নারী-পুরুষ সবাই এই মৌসুমের মূলা চাষের সঙ্গে জড়িয়ে আছেন। কৃষক আব্দুল ওহাব ও ফারুক হোসেন জানান, বর্ষার শেষে শরৎকালের শুরুতেই তারা বীজ বুনেছিলেন। শীত এখনও দেরি থাকলেও মূলা তোলা শুরু হয়েছে। পাইকারেরা ক্ষেত থেকে কিনে নিচ্ছেন। প্রতি কেজি ৩৫ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে, যা মৌসুমে এর চেয়ে বেশি দাম পাওয়া যায় না। এতে কৃষকরা খুশি।

চরের পথে হাঁটতে হাঁটতে মনির হোসেনের ক্ষেত চোখে পড়ে। তিনি জানান, বেশিরভাগ কৃষকই পুরো জমির ফলন পাইকারদের কাছে বিক্রি করছেন। তিনি নিজে ২৪ শতাংশ জমির মূলা ৫৮ হাজার টাকায় বিক্রি করেছেন। সব খরচ বাদ দিয়ে তার প্রায় ২০ হাজার টাকার মতো লাভ হয়েছে। তাদের চরের মূলা কুমিল্লার নিমসার বাজার হয়ে ঢাকাসহ দেশের নানা প্রান্তে যাচ্ছে।

চরের চারপাশের মাঠজুড়ে সবুজ পাতার মধ্যে সাদা মূলা এক অসাধারণ দৃশ্য তৈরি করেছে। তবে সব জমি সমান ভাগ্যবান নয়। যেসব জায়গায় পানি নিষ্কাশনের ব্যবস্থা ভালো ছিল না, সাম্প্রতিক বৃষ্টির পানি জমে সেসব জমিতে ফলন ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষি কর্মকর্তারা দ্রুত মূলা তোলার পরামর্শ দিচ্ছেন, না হলে নিচের অংশ পচে যাবে। দ্রুত তোলার পর আবারও নতুন বীজ বুনে চাষ চালানো সম্ভব।

পাইকারি ব্যবসায়ী আলমগীর হোসেন ও জাকির হোসেন জানান, তারা পুরো মূলাক্ষেত কিনেছেন। ভান্তির চরে ৪৪ শতাংশ জমির মূলা তারা দেড় লাখ টাকায় কিনছেন। মূলা তোলার জন্য দিনাজপুর ও রংপুর থেকে শ্রমিক এনেছেন, যাদের প্রতিদিনের পারিশ্রমিক এক হাজার টাকা। বৃষ্টির কারণে কিছু ক্ষতি হলেও বাজারের দাম ভালো থাকায় মোট লাভের হিসাব এখনও স্পষ্ট না হলেও তারা আশাবাদী।

চরের মাটিতে সরেজমিনে দেখা যায়, মূলা তুলতে গিয়ে নারী-পুরুষ শ্রমিকরা সমানভাবে ব্যস্ত। কেউ ক্ষেত থেকে সরাসরি পাইকারের গাড়িতে লোড করছেন, কেউ আঁটি বেঁধে বাজারে পাঠাচ্ছেন। নারী শ্রমিকরা মূলা গোছানো ও বেঁধে রাখার কাজেও অংশ নিচ্ছেন। চরের এই দৃশ্য যেন একটি জীবন্ত ছবি- শ্রম, ব্যস্ততা, উৎসাহ এবং শীতের আগাম আনন্দের এক মিশ্রণ।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী উপপরিচালক শেখ আজিজুর রহমান জানান, মৌসুমের শুরুতে দাম ভালো থাকায় কৃষকরা লাভবান হচ্ছেন। তারা মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ ও সহায়তা দিচ্ছেন। শীতের আগে মূলার সঙ্গে অন্যান্য শাকসবজি চাষও শুরু হয়েছে।

কুমিল্লা মূলা চাষ কৃষকের মুখে হাসি
২১ জুন ২০২৬
পাঁচটি ওষুধ উৎপাদনের অনুমতি নিয়ে ২২টি তৈরি, অভিযানে বিপুল মালামাল জব্দ
২০ জুন ২০২৬
চৌদ্দগ্রামে প্রত্যেক দায়িত্বশীলকে জনকল্যাণে নিজেদের বিলিয়ে দিতে হবে : ডা. তাহের
১৮ জুন ২০২৬
২ এপিপির নিয়োগ বাতিল আইন মন্ত্রণালয়ের
১৮ জুন ২০২৬
দেশ-বিদেশে কেয়ার গিভারের চাহিদা, দক্ষ জনবল তৈরির ওপর জোর
১৬ জুন ২০২৬
ইউপি সচিবের বিরুদ্ধে ১৮ লাখ টাকা দুর্নীতির অভিযোগ, তদন্তে প্রশাসন
১৫ জুন ২০২৬
ঈদের ছুটিতে বনাঞ্চলে শত গাছ কাটার অভিযোগ
১৩ জুন ২০২৬
অপহরণ নয়, স্বেচ্ছায় আত্মগোপনে ছিলেন শিবির নেতা জিসান : পুলিশ
১২ জুন ২০২৬
কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান উদবাতুল বারী আবু
০৯ জুন ২০২৬
কুমিল্লায় বিএসটিআইয়ের অভিযানে দুই প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা
০৭ জুন ২০২৬
চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ ইউএনও মাহমুদা জাহান
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ঝড়-বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  2. ২০৩০ সালের মধ্যে ৩০ শতাংশ যানবাহন ইলেকট্রিকে রূপান্তর : সড়ক মন্ত্রী
  3. দেনমোহর আদায়ের পদ্ধতি ও নীতিমালা তৈরি নিয়ে হাইকোর্টের রুল
  4. আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  5. প্রধানমন্ত্রীর ফোনে জলাবদ্ধ এইচএসসি পরীক্ষাকেন্দ্র পরিবর্তন
  6. প্রাথমিক স্তর থেকেই বিজ্ঞানভিত্তিক শিক্ষায় জোর দেওয়া হবে : প্রতিমন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x