Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
আবু তাহের মুহাম্মদ, খাগড়াছড়ি
০৩:০৫, ২৩ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ০৩:০৬, ২৩ সেপ্টেম্বর ২০২৫
আবু তাহের মুহাম্মদ, খাগড়াছড়ি
০৩:০৫, ২৩ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ০৩:০৬, ২৩ সেপ্টেম্বর ২০২৫
আরও খবর
সার না পেয়ে রংপুরে কৃষকদের মানববন্ধন
কসবায় নায়েব আলী হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
গাবখান নদীর ভাঙন, অর্ধশত পরিবারের ঘরবাড়ি ও মসজিদ রক্ষায় মানববন্ধন
চেয়ারম্যানের গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন ঘিরে সংঘর্ষ, আহত ৭
নরসিংদীতে ইউপি চেয়ারম্যান ফারুকের মুক্তির দাবিতে মানববন্ধন

সড়কে ধানের চারা রোপণ করে প্রতিবাদ

আবু তাহের মুহাম্মদ, খাগড়াছড়ি
০৩:০৫, ২৩ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ০৩:০৬, ২৩ সেপ্টেম্বর ২০২৫
আবু তাহের মুহাম্মদ, খাগড়াছড়ি
০৩:০৫, ২৩ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ০৩:০৬, ২৩ সেপ্টেম্বর ২০২৫
ক্ষুব্ধ এলাকাবাসী কর্দমাক্ত সড়কে ধানের চারা রোপণ করছে। ছবি : এনটিভি

ঢাকা-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের রামগড় অংশের বেহাল দশার দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন ও অভিনব প্রতিবাদ কর্মসূচি পালন করেছে স্থানীয়রা। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে ক্ষুব্ধ এলাকাবাসী প্রতিবাদ হিসেবে কর্দমাক্ত সড়কে ধানের চারা রোপণ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের সোনাইপুল থেকে রামগড় বাজার পর্যন্ত তিন কিলোমিটার অংশ দীর্ঘদিন ধরে ভাঙা এবং বড় বড় গর্তে ভরা। সামান্য বৃষ্টি হলেই সড়কটি কর্দমাক্ত হয়ে যানবাহন ও পথচারীদের চলাচলের অযোগ্য হয়ে পড়ে। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে, যার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। বিশেষ করে সাজেকসহ পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন পর্যটন কেন্দ্রে যাতায়াতকারী পর্যটকরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান, সড়কের এই করুণ অবস্থা সম্পর্কে তারা বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছেন, কিন্তু কোনো ফল হয়নি। প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হলেও সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে তারা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য এই প্রতিবাদের পথ বেছে নিয়েছেন।

মানববন্ধনে উপস্থিত রামগড়ের সাবেক কাউন্সিলর ও সমাজসেবক মহিউদ্দিন হারুন বলেন, এই সড়কে প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। সড়কের দুই পাশে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে, যার কারণে শিক্ষার্থীরা দুর্ঘটনার শিকার হচ্ছে। অভিভাবকরা সবসময় আতঙ্কে থাকেন। আমরা প্রথমে ছোট পরিসরে মানববন্ধন ও ধানের চারা রোপণ করে দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানাচ্ছি। যদি এরপরেও কর্তৃপক্ষের শুভবুদ্ধির উদয় না হয়, তাহলে আগামীতে রামগড়ের জনগণ আরও কঠোর কর্মসূচি দেবে।

মানববন্ধন সড়ক মেরামত ধান

সংশ্লিষ্ট সংবাদ: মানববন্ধন

১৮ আগস্ট ২০২৬
নরসিংদীতে ইউপি চেয়ারম্যান ফারুকের মুক্তির দাবিতে মানববন্ধন
০৭ আগস্ট ২০২৬
কৃষিজমি রক্ষায় রূপগঞ্জ থানার সামনে মানববন্ধন
০৯ জুলাই ২০২৬
রাজধানীর ‎মিরপুরে পানির পাম্প স্থাপনের দাবিতে মানববন্ধন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিক ইতালিতে যাওয়ার সুযোগ আছে : মীর শাহে আলম
  2. অনেক হয়েছে, এখন দেশের মানুষের চাওয়া সমঝোতার রাজনীতি : রাষ্ট্রপতি
  3. সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর
  4. মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনা আপিল করার সুযোগ পাবেন না: চিফ প্রসিকিউটর
  5. এসআই আলতাব হত্যাকাণ্ড বিচ্ছিন্ন ঘটনা : র‍্যাব
  6. ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x