Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • রাজনীতি
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
২১:৩০, ০৭ আগস্ট ২০২৫
আপডেট: ০০:৫১, ০৮ আগস্ট ২০২৫
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
২১:৩০, ০৭ আগস্ট ২০২৫
আপডেট: ০০:৫১, ০৮ আগস্ট ২০২৫
আরও খবর
চার দিনের সফরে জাপান পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
মুদ্রণজনিত ত্রুটি সংশোধনে ষষ্ঠ শ্রেণির আইসিটি বই ফেরতের নির্দেশ
তৃণমূলে ছড়িয়ে থাকা প্রতিভাবান খেলোয়াড় তুলে আনার জন্যই ‘নতুন কুঁড়ি’র আয়োজন : ক্রীড়া প্রতিমন্ত্রী
চসিক প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন
বিসিবির নতুন টুর্নামেন্টের সূচি প্রকাশ

জুলাই ঘোষণাপত্র সংশোধনের দাবি জামায়াতের

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
২১:৩০, ০৭ আগস্ট ২০২৫
আপডেট: ০০:৫১, ০৮ আগস্ট ২০২৫
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
২১:৩০, ০৭ আগস্ট ২০২৫
আপডেট: ০০:৫১, ০৮ আগস্ট ২০২৫

জুলাই ঘোষণাপত্রে একটি নির্দিষ্ট দলের চিন্তা-চেতনা প্রকাশ পেয়েছে— এমন অভিযোগ তুলে এটি সংশোধনের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকালে জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে এক অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই দাবি জানান।

দলটির সেক্রেটারি বলেন, রাজনীতির ময়দানে নির্দিষ্ট দলের চিন্তা-চেতনা প্রকাশ পাওয়া নিয়ে গুঞ্জন উঠেছে। তিনি বলেন, ‘জাতি জুলাই বিপ্লবের অপেক্ষায় ছিল। দেশের ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ অবদান হিসেবে লিপিবদ্ধ থাকবে। তবে শত শত মানুষের রক্ত ও জীবন যদি ব্যর্থ হয়ে যায়— তাহলে আরেকটি ফ্যাসিবাদের জন্ম হতে পারে।’

গোলাম পরওয়ার অভিযোগ করে বলেন, ‘বিচারক হত্যা, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরের ঘটনা ও শিক্ষকদের অবদান— এসব কিছুই জুলাই ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত হয়নি। জুলাইয়ের যে আকাঙ্ক্ষা ছিল— তা ঘোষণাপত্রে প্রতিফলিত হয়নি। এসব বিষয় অন্তর্ভুক্ত করে ঘোষণাপত্রটি সংশোধন করতে হবে।’

জামায়াতের সেক্রেটারি আরও বলেন, ‘জুলাই ঘোষণাপত্রে ইসলাম পন্থিদের অবদান মূল্যায়িত হয়নি। প্রধান উপদেষ্টার তৈরি ঘোষণাপত্রটি অসম্পূর্ণ। বিদ্যমান ব্যবস্থায় নির্বাচন হলে নতুন ফ্যাসিবাদের জন্ম হতে পারে। নির্বাচনের সময় ঘোষণাকে ইতিবাচক বলা হলেও প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচন হলে তা জনগণের সঙ্গে প্রতারণা হবে। নির্দলীয় সরকারের অধীনেই ‘জুলাই সনদের’ আইনি ভিত্তি প্রতিষ্ঠা করে সেই আলোকে জাতীয় নির্বাচন আয়োজনের আহ্বান জানান তিনি।

বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন আয়োজিত ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ‘ছাত্র-শিক্ষক-জনতার অবদান ও করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে জামায়াতের সেক্রেটারি এসব কথা বলেন।

আলোচনা সভায় বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের জেনারেল সেক্রেটারি অধ্যাপক এবিএম ফজলুল করীমের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ফেডারেশনের সভাপতি ড. এম কোরবান আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ‘রন্ধ্রে রন্ধ্রে ফ্যাসিবাদ লুকিয়ে আছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে জাতীয় নির্বাচন সম্ভব নয়। প্রত্যেক বিভাগে শিক্ষার মান নিশ্চিত করা সময়ের অনিবার্য দাবি। যাদের কারণে দ্বিতীয় স্বাধীনতার সূচনা হয়েছিল— সেই শ্রমিক, মুটে-মজুর ও শিক্ষকরা— জুলাই ঘোষণাপত্রে উপেক্ষিত। তাই দেশ ও জাতির স্বার্থে অন্তঃসারশূন্য এ ঘোষণাপত্র সংশোধন করতে হবে।’

এতে বিশেষ অতিথি ছিলেন— দলটির ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। এছাড়াও বক্তব্য দেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, বাংলাদেশ ইবতেদায়ি মাদরাসা শিক্ষক পরিষদ সভাপতি জিএম আলাউদ্দিন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক পরিষদ অধ্যক্ষ ড. মো. সাখাওয়াত হোসাইন, বাংলাদেশ মাধ্যমিক স্কুল শিক্ষক পরিষদ সভাপতি অধ্যক্ষ মো. মুনজুরুল হক, বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদ সভাপতি অধ্যাপক নূর নবী মানিক, বাংলাদেশ মাদরাসা শিক্ষক পরিষদ সভাপতি অধ্যক্ষ ড. মাওলানা শাহজাহান মাদানী, বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদ সভাপতি অধ্যাপক ড. উমার আলী প্রমুখ।

বাংলাদেশ জামায়াতে ইসলামী জুলাই ঘোষণাপত্র সংশোধন ভিডিও সংবাদ
২১ সেপ্টেম্বর ২০২৬
জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে বিকেলে জামায়াতের, সন্ধ্যায় এনসিপির বিক্ষোভ
২১ সেপ্টেম্বর ২০২৬
জ্বালানি তেলের দাম বাড়ায় জীবনযাপন আরও দুর্বিষহ হবে : জামায়াত
১৯ সেপ্টেম্বর ২০২৬
১১ দলীয় ঐক্যের রংপুর অভিমুখী লংমার্চ শুরু
১৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা-রংপুর লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু
১৭ সেপ্টেম্বর ২০২৬
শিশুদের নৈতিক, মূল্যবোধ ও কর্মমুখী শিক্ষায় গড়ে তুলতে হবে: এটিএম আজহার
১৬ সেপ্টেম্বর ২০২৬
রামগতিতে ২০০ জনের বিএনপিতে যোগদানের খবর সত্য নয় : পৌর জামায়াত
১৪ সেপ্টেম্বর ২০২৬
গণভোটের রায় সরকারকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে : এ টি এম আজহার
১৪ সেপ্টেম্বর ২০২৬
ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
১৪ সেপ্টেম্বর ২০২৬
গণতন্ত্র সুরক্ষিত থাকলে সমাজ অগ্রগতির পথে এগোতে পারে : শফিকুর রহমান
১২ সেপ্টেম্বর ২০২৬
দেশের মানুষ ভালো নেই : জামায়াত আমির
  • আরও
সর্বাধিক পঠিত
  1. আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি হতে পারে দেশের যেসব অঞ্চলে
  2. ইলিয়াস আলী গুম : প্রতিবেদন দিতে ২৫ জানুয়ারি পর্যন্ত সময়
  3. ডিএনসিসির টেন্ডারে দলীয় পরিচয়ের সুযোগ নেই : প্রশাসক
  4. ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ কার্যক্রম অনির্দিষ্টকাল স্থগিত
  5. শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রূপার বিষয়ে প্রতিবেদন ৫ জানুয়ারি
  6. সৌদিতে মৃত্যুদণ্ড হওয়া নজরুলের পরিবারের পাশে জেলা পরিষদ প্রশাসক

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x