Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
০৯:২০, ১৯ জুলাই ২০২৫
আপডেট: ০৯:২৪, ১৯ জুলাই ২০২৫
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
০৯:২০, ১৯ জুলাই ২০২৫
আপডেট: ০৯:২৪, ১৯ জুলাই ২০২৫
আরও খবর
সালথায় এক যুগ ধরে ‘মরণ ফাঁদ’ নারানদিয়া সেতু
ছয় মাসের কাজ সাড়ে তিন বছর, দৃশ্যমান কেবল দুটি পিলার!
ভরা মৌসুমেও চাষির আলু নিয়ে দুশ্চিন্তা
ঈদযাত্রায় ভোগান্তি এড়াতে দরকার পাটুরিয়া ফেরি ও লঞ্চঘাট দ্রুত সংস্কার
আধুনিক যুগেও ঘোড়া দিয়ে হাল চাষ, টিকে আছে গ্রামীণ ঐতিহ্য

সেতু নির্মাণ কাজ বন্ধ ৪ বছর, ভোগান্তিতে পাঁচ গ্রামের মানুষ

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
০৯:২০, ১৯ জুলাই ২০২৫
আপডেট: ০৯:২৪, ১৯ জুলাই ২০২৫
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
০৯:২০, ১৯ জুলাই ২০২৫
আপডেট: ০৯:২৪, ১৯ জুলাই ২০২৫
তিস্তার ওপর সেতু নির্মাণ বন্ধ ৪ বছর। ছবি : ইউএনবি

রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরসভার দক্ষিণ ঠাকুরদাস এলাকায় মরা তিস্তা নদীর ওপর সেতু নির্মাণ কাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন আশপাশের পাঁচ গ্রামের মানুষ। ২০১৯ সালে শুরু হওয়া প্রকল্পের কাজ অর্থাভাবে এখন পর্যন্ত শেষ হয়নি।

চর চতুরা, মায়ার চর, চর উত্তর ঠাকুরদাস, চর পল্লীমারী ও চর নাজিরদহ গ্রামের মানুষ বর্ষা ও শুষ্ক মৌসুমে নানা দুর্ভোগে পড়ছেন। বর্ষায় কলার ভেলা ও ডিঙি নৌকায় পার হতে হয়, আর শুষ্ক মৌসুমে হাঁটু কাদা ও পানি মাড়িয়ে চলতে হয়।

পৌরসভার প্রকৌশল দপ্তর জানায়, ৭৬ মিটার দীর্ঘ সেতুটি নির্মাণে ২০১৯ সালে প্রথম ধাপে ৩৬ লাখ টাকা ব্যয়ে একাংশের কাজ পায় মেসার্স মামুন কনস্ট্রাকশন। প্রতিষ্ঠানটি ২০২০ সালে ৮০ ভাগ কাজ করে থেমে যায়। পরে ২০২০ সালের নভেম্বর মাসে দ্বিতীয় ধাপে ২৯ লাখ টাকায় স্ল্যাব, বিম ও রেলিং নির্মাণের কাজ পায় নুর ইসলাম এন্টারপ্রাইজ। তারাও ২০২১ সালে ৫০ ভাগ কাজ করে বন্ধ রাখে।

নুর ইসলাম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী নুর আলম লাভলু বলেন, কাজের নির্দিষ্ট নকশা ও বরাদ্দে অসঙ্গতি ছিল। এছাড়া অর্থ পরিশোধে পৌর কর্তৃপক্ষের গড়িমসিও ছিল। এ কারণে বাকি কাজ বন্ধ রয়েছে।

সরেজমিনে দেখা গেছে, সেতুর খুঁটিগুলো নদীতে দাঁড়িয়ে থাকলেও ওপরের কাঠামো এখনও নির্মাণ হয়নি। স্থানীয়দের অভিযোগ, সেতু না থাকায় রোগী, শিক্ষার্থী ও কৃষিপণ্য পরিবহনে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

ঠাকুরদাস এলাকার বাসিন্দা কাজল আহমেদ বলেন, বর্ষায় স্কুল-কলেজের শিক্ষার্থীরা কলার ভেলা বা ডিঙি নৌকায় করে ঝুঁকি নিয়ে নদী পার হয়। শুষ্ক মৌসুমে কাদা-পানি পেরিয়ে চলতে হয়।

হারাগাছ পৌরসভার সহকারী প্রকৌশলী মো. হামিদুর রহমান জানান, যোগাযোগ বিচ্ছিন্ন জনপদকে সম্পৃক্ত করতে জনস্বার্থে ঠাকুরদাস মস্তেরপাড় এলাকায় সরকারি উন্নয়ন তহবিলের অর্থায়নে কয়েকটি ধাপে মরা তিস্তা নদীর ওপর সেতুটি নির্মাণকাজ হচ্ছে। প্রথম ও দ্বিতীয় ধাপে দরপত্র অনুযায়ী সেতুর পিলার, পায়ারক্যাপ ও অ্যাবাটমেন্ট নির্মাণ করা হয়েছে।

হামিদুর রহমান জানান, বর্তমানে পৌর অর্থায়নে সেতুটির বাকি নির্মাণকাজ শেষ করা সম্ভব নয়। সেতুটির নির্মাণকাজ সমাপ্ত করতে ১০টি স্ল্যাব, রেলিং ও দুই পাড়ে প্রায় ১২০ মিটার অ্যাপ্রোচ সড়ক নির্মাণে প্রায় ১ কোটি ২০ লাখ টাকা প্রয়োজন। কিন্তু এ অর্থ বরাদ্দ না থাকায় কাজ শুরু করা যাচ্ছে না।

হামিদুর রহমান আরও জানান, সরকারিভাবে অর্থ বরাদ্দ চেয়ে ঢাকায় যোগাযোগ চলছে। প্রয়োজনীয় অর্থ বরাদ্দ পেলে দরপত্রের মাধ্যমে বাকি কাজ শেষ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও হারাগাছ পৌর প্রশাসক মো. মহিদুল হক বলেন, আমি নতুন দায়িত্ব নিয়েছি। খোঁজ নিয়ে সেতু নির্মাণ বিষয়ে বিস্তারিত বলতে পারব।

রংপুর সেতু ভোগান্তি
১২ জানুয়ারি ২০২৬
রংপুরে বিষাক্ত মদ পানে তিনজনের মৃত্যু
০৬ জানুয়ারি ২০২৬
প্রবীণ সাংবাদিক আব্দুস সাহেদ মন্টু আর নেই
২৯ ডিসেম্বর ২০২৫
উত্তরাঞ্চলে হাড়কাঁপানো শৈত্যপ্রবাহ
২৪ ডিসেম্বর ২০২৫
উত্তরের জনপদে জেঁকে বসেছে শীত, হাসপাতালে বাড়ছে রোগী
১২ ডিসেম্বর ২০২৫
রংপুরে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে হত্যায় গ্রেপ্তার ১
১১ ডিসেম্বর ২০২৫
ভ্যাট ব্যবস্থার আধুনিকায়ন নিয়ে রংপুরে সেমিনার
১১ ডিসেম্বর ২০২৫
রংপুর-১ ও রংপুর-৪ আসনে এনসিপির প্রার্থী আল মামুন-আখতার হোসেন
১৮ নভেম্বর ২০২৫
ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার
০২ নভেম্বর ২০২৫
উত্তরাঞ্চলে নন-ইউরিয়া সারের কৃত্রিম সংকট, বিপাকে কৃষক
২৯ অক্টোবর ২০২৫
মিঠাপুকুরে কলাবাগান থেকে একনালা বন্দুক-গুলি উদ্ধার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সরকারি বাসভবন যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী
  2. ১১ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত
  3. ঈদযাত্রা নির্বিঘ্ন করতে গাজীপুরে মহাসড়কে সেনাবাহিনী
  4. ঈদের দিন কেমন থাকতে পারে আবহাওয়া
  5. জনরায়ের সরকারের কাছে জনগণের আবদার একটু বেশি : পানিসম্পদ মন্ত্রী
  6. ব্যাগ ধরে ছিনতাইকারীর টান, রিকশা থেকে পড়ে নারী নিহত

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x