Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
মাহমুদুর রহমান, বরগুনা (পাথরঘাটা-তালতলী)
২০:২০, ১৬ জুলাই ২০২৫
আপডেট: ২০:২৬, ১৬ জুলাই ২০২৫
মাহমুদুর রহমান, বরগুনা (পাথরঘাটা-তালতলী)
২০:২০, ১৬ জুলাই ২০২৫
আপডেট: ২০:২৬, ১৬ জুলাই ২০২৫
আরও খবর
স্বস্তির নিঃশ্বাস জেলেপল্লীতে, মধ্যরাত থেকে ইলিশ শিকারে নামছেন জেলেরা
বরগুনায় আওয়ামী লীগনেতা আটক
সংবাদ প্রকাশের পর টাকা দাবি করা সেই নার্সকে অব্যাহতি
সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার
জেলা পরিষদের ডাকবাংলো থেকে মা ও দুই মেয়ের লাশ উদ্ধার

সহকারী ডেন্টাল সার্জনে চলছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

মাহমুদুর রহমান, বরগুনা (পাথরঘাটা-তালতলী)
২০:২০, ১৬ জুলাই ২০২৫
আপডেট: ২০:২৬, ১৬ জুলাই ২০২৫
মাহমুদুর রহমান, বরগুনা (পাথরঘাটা-তালতলী)
২০:২০, ১৬ জুলাই ২০২৫
আপডেট: ২০:২৬, ১৬ জুলাই ২০২৫
উপকূলীয় জেলা বরগুনার পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : এনটিভি

একজন সহকারী ডেন্টাল সার্জনে চলছে উপকূলীয় জেলা বরগুনার পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বস্থ্যসেবা। তিন লাখ মানুষের স্বাস্থ্যসেবার জন্য একটি ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থাকলেও এখানে রয়েছে চিকিৎসক সংকট।

আজ বুধবার (১৬ জুলাই) সরেজমিন গিয়ে দেখা গেছে, একজন সহকারী ডেন্টাল সার্জন দিয়ে চলছে সব চিকিৎসাসেবা। আবহাওয়া পরিবর্তনের সঙ্গে ডেঙ্গুসহ বেড়েছে উপকূলীয় মানুষের বিভিন্ন রোগ। রোগীদের সিবিসি, সিআরপি, এইচবিএসএজি, ডেঙ্গু ফর এনএস১সহ ১৫ ধরনের পরীক্ষা করার জন্য ল্যাব থাকলেও টেকনোলজিস্টের অভাবে পরীক্ষা করাতে পারছে না রোগীরা। এসব পরীক্ষা করার জন্য বাইরে ডায়াগনোস্টিক সেন্টারে গিয়ে গুনতে হচ্ছে বাড়তি টাকা ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য অনুসারে, এ বছর জুন মাস পর্যন্ত বহির্বিভাগ ও জরুরি বিভাগ থেকে চিকিৎসা নিয়েছে প্রায় ২৭ হাজার রোগী। এরমধ্যে হাসপাতালে ভর্তি হয়েছিল প্রায় চার হাজার রোগী। প্রতিদিন গড়ে ১৮০ থেকে ২০০ রোগী চিকিৎসাসেবা নিচ্ছে এই হাসপাতাল থেকে। 

বর্তমানে এখানে ৩১ চিকিৎসকের বিপরীতে ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও একজন সহকারী ডেন্টাল সার্জনসহ কর্মরত রয়েছেন তিনজন চিকিৎসক। এই তিন চিকিৎসকের মধ্যে দুজন প্রশিক্ষণের জন্য রয়েছেন বিভিন্ন স্থানে। বর্তমানে একজন সহকারী ডেন্টাল সার্জন দিয়ে চলছে চিকিৎসাসেবা।

রাহাত আহমেদ নামের এক রোগী জানান, হাসপাতালে যেসব পরীক্ষার ব্যবস্থা রয়েছে সেগুলোর মূল্য তালিকা লাগানো থাকলেও টেকনোলজিস্টের অভাবে বিভিন্ন রোগের নমুনা টেস্ট করতে পারছে না রোগীরা। ১০০ থেকে ১৫০ টাকার টেস্ট বাইরের করতে গেলে হাজার হাজার টাকা গুনতে হচ্ছে। উপকূলীয় মানুষ অভাব অনটনের মধ্যে জীবনযাপন করলেও তাদের পক্ষে এত টাকা দিয়ে বিভিন্ন পরীক্ষা করা সম্ভব নয়। জরুরি প্রয়োজনে অনেককে ধার-দেনা করে জোগাতে হচ্ছে এই টাকা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসা রোগীরা আরও জানায়, সকাল থেকে ৩০০-৪০০ মানুষ চিকিৎসার জন্য এসেছে। কিন্তু একজন ডাক্তার দিয়ে এই রোগীদের চিকিৎসা করা সম্ভব নয়। তাই আরও চিকিৎসকের দরকার। হাসপাতালে একজন মাত্র ডাক্তার থাকায় ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে চিকিৎসাসেবা না নিয়েই অনেককে চলে যেতে হচ্ছে।

কর্তব্যরত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী ডেন্টাল সার্জন মো. আল আমিন বলেন, এখানে ৩১ চিকিৎসকের বিপরীতে এত কম সংখ্যক চিকিৎসক দিয়ে সেবা প্রত্যাশীদের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। দুজন চিকিৎসক ট্রেনিংয়ের জন্য বরিশালে রয়েছেন। বর্তমানে আমি একাই সেবা কার্যক্রম পরিচালনা করছি। একজন চিকিৎসক পদায়ন করা হয়েছে কিন্তু তিনি এখনও যোগদান করেননি।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, চিকিৎসক সংকটের বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কথা হয়েছে। অতি দ্রুত তারা এ ব্যাপারে ব্যবস্থা নেবে। চিকিৎসক পদায়নের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দেওয়া হয়েছে।

বরগুনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্বাস্থ্যসেবা ডেন্টাল
১৭ মে ২০২৬
এজলাসে ২ আইনজীবীর হাতাহাতি, সদস্যপদ স্থগিত
১৭ মে ২০২৬
বিষখালী নদীতে বড়শিতে ধরা পড়ল ডলফিন
১১ মে ২০২৬
লোকালয়ে ঢুকে পড়ল হরিণ
০৭ মে ২০২৬
পায়রা নদীর বেড়িবাঁধে ফাটল, ঝুঁকিতে ১৫ গ্রাম
০৩ মে ২০২৬
নিজ বাসা থেকে ইয়াবাসহ আটক ছাত্রদলনেতা
০৯ মার্চ ২০২৬
বৃদ্ধা ভিক্ষুকের স্বর্ণালংকার ছিনতাই
২৩ ফেব্রুয়ারি ২০২৬
অভয়ারণ্য ও পর্যটন স্পট হিসেবে গড়ে উঠছে ‘ঝোপখালী পাখির চর’
২১ ফেব্রুয়ারি ২০২৬
বরগুনায় ধরা পড়েছে সাড়ে ২২ কেজির কোরাল, বিক্রি হলো কত টাকায়
১৬ ফেব্রুয়ারি ২০২৬
পাথরঘাটায় লোকালয়ে বিরল প্রজাতির মুখপোড়া হনুমান
১১ জানুয়ারি ২০২৬
পরিত্যক্ত ভবনে পাঠদান, ঝুঁকিতে শতাধিক শিশু শিক্ষার্থী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সংসদের দক্ষিণ প্লাজায় হারুন-অর-রশিদের জানাজা অনুষ্ঠিত
  2. সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক
  3. সন্ধ্যার মধ্যে ১৬ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস
  4. মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু
  5. ই-জিপি আরও ব্যবহারবান্ধব ও অংশীজনমুখী করতে হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী
  6. সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন-অর-রশিদ আর নেই

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x