Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
মিঠু হাসান, নওগাঁ (বদলগাছী-মহাদেবপুর)
২২:৪৫, ০৪ জুলাই ২০২৫
আপডেট: ২২:৪৭, ০৪ জুলাই ২০২৫
মিঠু হাসান, নওগাঁ (বদলগাছী-মহাদেবপুর)
২২:৪৫, ০৪ জুলাই ২০২৫
আপডেট: ২২:৪৭, ০৪ জুলাই ২০২৫
আরও খবর
নওগাঁয় রবীন্দ্রনাথের ১৬৫তম জন্মজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন
১৬৫তম রবীন্দ্র জন্মজয়ন্তী ঘিরে উৎসবমুখর পতিসর
রবীন্দ্র জন্মোৎসবকে ঘিরে উৎসবমুখর নওগাঁর পতিসর
৪০ মণের ‘সোনা-মানিক’, দাম হাঁকা হচ্ছে ১২ লাখ টাকা
নওগাঁয় ধানের আশানুরূপ দাম না পেয়ে লোকসানের শঙ্কায় কৃষক

নওগাঁয় এসে বিয়ের পিঁড়িতে মালয়েশিয়ার তরুণী

মিঠু হাসান, নওগাঁ (বদলগাছী-মহাদেবপুর)
২২:৪৫, ০৪ জুলাই ২০২৫
আপডেট: ২২:৪৭, ০৪ জুলাই ২০২৫
মিঠু হাসান, নওগাঁ (বদলগাছী-মহাদেবপুর)
২২:৪৫, ০৪ জুলাই ২০২৫
আপডেট: ২২:৪৭, ০৪ জুলাই ২০২৫
নবদম্পতি জামিল-নাজিয়া। ছবি : এনটিভি

দেশ ভিন্ন। ভাষাও আলাদা। বড় হয়েছেন পৃথক সংস্কৃতিতে। এমন অনেক অমিল থাকা সত্ত্বেও এক হয়েছেন ভালোবাসার টানে। প্রথমে পরিচয় থেকে বন্ধুত্ব। তারপর প্রেম। শুধু তাই নয়, নিজের জন্মভূমি ছেড়ে বাংলাদেশের নওগাঁয় এসে প্রেমিক জামিল হোসেনের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন মালয়েশিয়ার তরুণী নাজিয়া বিনতে শাহরুল হিজাম। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ভিনদেশি এই নববধূকে দেখতে ভিড় করেছেন স্থানীয়রা।

জামিল হোসেন বদলগাছী উপজেলার বিলাশবাড়ি ইউনিয়নের বিলাশবাড়ি গ্রামের কালাম হোসেনের ছেলে। তিনি মালয়েশিয়া প্রবাসী। আজ শুক্রবার (৪ জুলাই) দুপুরে জামিলের বাড়িতেই জাকজমকমভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়। গতকাল বৃহস্পতিবার রাতে জামিল-নাজিয়ার গায়ে হলুদের অনুষ্ঠান সম্পন্ন হয়।

নওগাঁর বদলগাছী উপজেলার জামিল হোসেনের (২৪) সঙ্গে মালয়েশিয়ার একটি শপিংমলে তিন বছর আগে নাজিয়া বিনতে শাহরুল হিজামের (২৪) সাক্ষাৎ হয় এবং পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্কে গড়ে ওঠে। গত (৩০ জুন) তারা বাংলাদেশে আসেন।

এ নিয়ে জামিল হোসেন জানান, ২০১৭ সালের শেষের দিকে মালয়েশিয়ায় যান তিনি। সেখানে জহুরবারু মোয়ার থানা এলাকায় একটি ফার্নিচার দোকানে চাকরি করতেন তিনি। পাশেই একটি শপিংমলের দোকান ছিল। সেখানে জামিল প্রায়ই কেনাকাটা করতে যেতেন। একপর্যায়ে নাজিয়া বিনতে শাহরুল হিজামের সঙ্গে তার পরিচয় হয়। সেই পরিচয় থেকে ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্কে রূপ নেয়। পরে নাজিয়া বিনতে শাহরুল হিজাম তার পরিবারকে জামিলের সম্পর্কে জানান। প্রথমে নাজিয়া বিনতে শাহরুল হিজামের বাবা- মা সম্পর্ক নিয়ে একটু মনঃক্ষুণ্ণ ছিলেন। পরে পরিবারের সম্মতিতে মালয়েশিয়ায় তিনি নাজিয়া বিনতে শাহরুল হিজাম বিয়ে করেন। এরপর বাংলাদেশে আজ শুক্রবার ইসলামিক শরিয়ত মোতাবেক তাদের আবারও বিয়ে হয়। ছুটি শেষে আবার তারা মালয়েশিয়ায় ফিরে যাবেন।

তরুণী নাজিয়া বিনতে শাহরুল হিজাম বলেন, ‘আমি জামিলকে অনেক বেশি ভালোবাসি। বাংলাদেশে এসে খুবই ভালো লাগছে।’ তিনি জানান, জামিল হোসেনের পরিবারের সদস্যরা তাকে মেয়ের মতো গ্রহণ করেছেন। এ ছাড়া এলাকার মানুষের সঙ্গে খুব সহজেই মিশতে পেরে ভাবছেন অনেক আগে থেকেই তাদের সঙ্গে পরিচয় আছে। পাশাপাশি এখানকার খাবার তার খুব পছন্দ হয়েছে।

জামিলের মা হালিমা খাতুন বলেন, ‘উভয় পক্ষের সম্মতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। ছেলের বউ হিসেবে তাদের খুব পছন্দ হয়েছে। বাড়িতে আসার পর থেকে সবার সঙ্গে মিলেমিশে চলছে। বিভিন্ন কাজে সহযোগিতা করছে। তাকে দেখতে বাড়িতে ছুটে আসছেন প্রতিবেশীরা। বউ দেখে এলাকাবাসীও প্রশংসা করছে।’

নওগাঁ প্রেমের টানে বিয়ে মালয়েশিয়া
০৩ মে ২০২৬
নানার সঙ্গে পটলক্ষেত দেখতে গিয়ে সাপের দংশনে শিশুর মৃত্যু
৩০ এপ্রিল ২০২৬
স্বামী পরিবার পরিকল্পনা পরিদর্শক, সচ্ছল হয়েও ভিডব্লিউবির চাল তুলছেন স্ত্রী
২২ এপ্রিল ২০২৬
সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী, কাজ বন্ধের নির্দেশ
২১ এপ্রিল ২০২৬
নওগাঁয় দুই শিশুসহ চারজনকে গলাকেটে হত্যা, আটক ৪
২১ এপ্রিল ২০২৬
নওগাঁয় একই পরিবারের চারজনকে গলাকেটে হত্যা
২০ এপ্রিল ২০২৬
পুকুর পুনর্খননকালে মিলল কষ্টিপাথরের মূর্তি
১৯ এপ্রিল ২০২৬
নওগাঁর হাসাইগাড়ি ও বক্তারপুর ইউনিয়নে দুটি খাল পুনঃখনন শুরু
১৯ এপ্রিল ২০২৬
বদলগাছী ইউএনওর বিরুদ্ধে মারধরের অভিযোগ ‘ভুল বোঝাবুঝি’
১৫ এপ্রিল ২০২৬
সাপাহারে ২২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ
২৯ মার্চ ২০২৬
ছোট ভাইয়ের হাসুয়ার কোপে বড় ভাই নিহত
  • আরও
সর্বাধিক পঠিত
  1. দুই দল গ্রামবাসীর সংঘর্ষ থামাতে গিয়ে আহত সংসদ সদস্য
  2. অনলাইন জুয়ার এজেন্ট ফিলসন গ্রেপ্তার
  3. মানিকগঞ্জে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
  4. এমপিও বহাল রাখতে অনিয়মের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
  5. ছাত্রাবাস থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  6. হকারদের জন্য নির্ধারিত সেই জায়গাগুলো গাড়ি-মোটরসাইকেলের দখলে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x