Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
আসাদুর রহমান জয়, নওগাঁ
১৭:৪৫, ২২ জুন ২০২৫
আপডেট: ১৭:৪৯, ২২ জুন ২০২৫
আসাদুর রহমান জয়, নওগাঁ
১৭:৪৫, ২২ জুন ২০২৫
আপডেট: ১৭:৪৯, ২২ জুন ২০২৫
আরও খবর
লোডশেডিংয়ে কারখানাগুলোতে কমছে উৎপাদন, ব্যাহত হচ্ছে সেচ
নওগাঁয় সড়ক অবরোধ
সরকারি অফিসেই রান্নাবান্না, অগ্নিঝুঁকিতে তিন দপ্তর
শিক্ষক-শিক্ষার্থীদের ভালোবাসায় বিদায় নিলেন প্রধান শিক্ষক
৩ মাদ্রাসার কেউ পাসের মুখ দেখেনি

নওগাঁয় চালের দাম হঠাৎ অস্বাভাবিক বৃদ্ধি 

আসাদুর রহমান জয়, নওগাঁ
১৭:৪৫, ২২ জুন ২০২৫
আপডেট: ১৭:৪৯, ২২ জুন ২০২৫
আসাদুর রহমান জয়, নওগাঁ
১৭:৪৫, ২২ জুন ২০২৫
আপডেট: ১৭:৪৯, ২২ জুন ২০২৫
নওগাঁয় ভরা মৌসুমেও হঠাৎ করে চালের দাম বৃদ্ধি। ছবি : এনটিভি

নওগাঁয় হঠাৎ করে চালের দাম বৃদ্ধি পেয়েছে। ভরা মৌসুমেও চালের এই অস্বাভাবিক দাম বৃদ্ধির কারণে নাভিশ্বাস হয়ে উঠেছে নিম্ন-মধ্যম আয়ের মানুষদের। তারা মুখ ফুটে কিছু বলতে না পারলেও চোখে-মুখে অস্বস্তির ছাপ লক্ষ্য করা যাচ্ছে। 

দেশের ধান-চাল উৎপাদনকারী অন্যতম এ জেলা নওগাঁয় এক সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারে চালের দাম বেড়েছে প্রতি কেজিতে দুই থেকে সাত টাকা। পাইকারি বাজারে প্রকারভেদে প্রতি কেজি চালের দাম বেড়েছে দুই থেকে চার টাকা।

 চালের হঠাৎ এভাবে দাম বাড়ার কারণ হিসেবে একেকজন একেক মন্তব্য করছেন। কেউ বলছেন মিলারদের সিন্ডিকেট, কেউ বলছেন ধানের দাম বৃদ্ধি পেয়েছে, আবার কেউ বলছেন সংশ্লিষ্টদের নিয়ন্ত্রণ নেই বাজারে। যার খেসারত দিতে হচ্ছে সাধারণ ক্রেতাদের। আবার এই সময়ে চালের এই অস্বাভাবিক দাম বৃদ্ধি খুচরা ব্যবসায়ীরাই মেনে নিতে পারছেন না।  

 ভরা মৌসুমে মিলারদের সিন্ডিকেট এবং মজুদবিরোধী অভিযান না থাকায় চালের এমন আকস্মিক দাম বৃদ্ধি হয়েছে বলে মনে করছেন খুচরা চাল ব্যবসায়ীরা। হঠাৎ করেই চালের দাম বেড়ে যাওয়ায় ভোগান্তিতে পড়তে হচ্ছে নিম্ন-মধ্যম আয়ের মানুষদের। 

শহরের আড়তদারপট্টির পাইকারি চাল বাজারে মানভেদে প্রতি কেজি চালের দাম দুই টাকা বৃদ্ধি পেয়ে জিরাশাইল ৬৮ থেকে ৭০ টাকা, কাটারিভোগ ৭০ থেকে ৭২, শুভলতা ৬০ থেকে ৬২ টাকা, ২৮ চাল ৬২ থেকে ৬৪ টাকা এবং স্বর্ণা-৫ জাতের চাল ৫৫ থেকে ৫৬ টাকা দরে বিক্রি করছেন মিল মালিক ও আড়তদাররা। এক সপ্তাহ আগে এই মোকামে জিরাশাইল ৬৪ থেকে ৬৬, কাটারি ৬৬ থেকে ৬৮,শুভলতা ৫৭ থেকে ৫৮ টাকা, ২৮ জাতের চাল ৫৯ থেকে ৬০ টাকা এবং স্বর্ণা-৫ ৫৩ থেকে ৫৪ টাকা দরে বিক্রি হয়েছিল। 

অপরদিকে নওগাঁ পৌর ক্ষুদ্র চালবাজারে খোঁজ নিয়ে দেখা যায়, বর্তমানে খুচরা পর্যায়ে মানভেদে কেজিপ্রতি পাঁচ থেকে সাত টাকা বেড়ে জিরাশাইল ৭০ থেকে ৭২ টাকা, কাটারি ৭৫ থেকে ৮০ টাকা, শুভলতা ৬২-৬৪ টাকা, ২৮ চাল ৬৫ থেকে ৬৬ টাকা এবং স্বর্ণা-৫ জাতের চাল ৫৮ থেকে ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। 

 এক সপ্তাহে আগে এই বাজারে প্রতি কেজি জিরাশাইল ৬৫ থেকে ৬৬ টাকা, কাটারি ৭০ থেকে ৭২ টাকা, শুভলতা ৫৭ থেকে ৫৮ টাকা, ২৮ চাল ৫৯ থেকে ৬০ টাকা এবং স্বর্ণা-৫ জাতের চাল ৫২ থেকে ৫৪ টাকা কেজি দরে বিক্রি হয়। এ ছাড়া ইন্ডিয়ান গুটি চাল ফ্রি সেলে ৫০ টাকায় পাওয়া যাচ্ছে। এগুলো আবার স্বর্ণা চালের সঙ্গে মিশিয়ে একটু কম দামে বিক্রি করছে কেউ কেউ।

 পৌর ক্ষুদ্র চালবাজার সমিতির সভাপতি মকবুল হোসেন আক্ষেপ ও ক্ষোভ নিয়ে বলেন, বড় ব্যবসায়ীরা বেশি দাম দিয়ে ধান কিনছে। ছোট ব্যবসায়ীরা বড় মিলারদের সঙ্গে পেরে উঠতে পারছে না। এটা পুরো একটা সিন্ডিকেট। বাংলাদেশে যে ধান আছে, তা দিয়ে এক বছর চলে যাবে।

মকবুল হোসেন আরও বলেন, বড় ব্যবসায়ীরা হাজার হাজার টন ধান কিনে মজুদ করে রাখছে। আগে তিন থেকে চারটা অটোগাড়িতে চাল নিতাম। এখন ২০ বস্তা চাল পাচ্ছি না। কারণ আমাদের কাছে তো আর বড় ব্যবসায়ীরা খুচরাভাবে চাল দিবে না। তাই আমাদের আমদানি কমে গেছে, আর ক্রেতা কিনছে কম পরিমাণে চাল। সরকারি নজরদারি না থাকায় অতিরিক্ত মজুদ করছে তারা। তাই বাজার নিয়ন্ত্রণে দ্রুত অভিযান পরিচালনা করার জোর দাবি জানান বাজারের খুচরা এই ব্যবসায়ী।

নওগাঁ পৌর ক্ষুদ্র চাল বাজারের খুচরা ব্যবসায়ী মেসার্স তাপস খাদ্য ভাণ্ডারের প্রোপাইটর তাপস কুমার মণ্ডল বলেন, মিলাররা পর্যাপ্ত পরিমাণে চাল দিচ্ছে না। ২০ বস্তার চাহিদা দিলে চাল দেয় পাঁচ-সাত বস্তা। তার উপর বস্তাপ্রতি ২০০ থেকে ৪০০ টাকা বেশি দামে কিনতে হচ্ছে। যার কারণে খুচরা বাজারে প্রতি কেজি চাল মানভেদে গেল সপ্তাহের চেয়ে পাঁচ-ছয় টাকা বেশি দামে বিক্রি করতে হচ্ছে। ভরা মৌসুমে বাজারে এভাবে চালের দাম বেশি হওয়া স্বাভাবিক কোনো ঘটনা না। মিলারদের সিন্ডিকেট এবং মজুদের কারণেই চালের দাম বৃদ্ধি পেয়েছে। 

চালের আকস্মিক দাম বাড়ার কারণ জানতে চাইলে নওগাঁর আড়তদার পট্টির সততা রাইস এজেন্সির পাইকারি চাল ব্যবসায়ী সুকুমার ব্রহ্ম বলেন, দেশে নির্বাচিত সরকার না থাকায় সরকারের মজুদ নীতিমালার তোয়াক্কা করছে না অসাধু মজুদদাররা। এবার বোরো মৌসুমের শুরুতেই করপোরেট ব্যবসায়ীরা হাট-বাজারে আসা অর্ধেকের বেশি ধান কিনে মজুদ করে রেখেছে। কৃষকের ধান সাধারণ মিলারদের হাতে একেবারে নেই বললেই চলে। যার প্রভাবে গত এক সপ্তাহের ব্যবধানে মানভেদে প্রতি কেজি চালের দাম পাইকারি পর্যায়ে দুই থেকে চার টাকা পর্যন্ত বেড়েছে।

 জানতে চাইলে নওগাঁ জেলা চালকল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন চোকদার বলেন, চালের দাম দুই থেকে তিন টাকা বৃদ্ধি পেয়েছে। আর ছয় থেকে সাত টাকা দাম বৃদ্ধি পেয়েছে ব্র্যান্ডিং কোম্পানির। তবে সরকারের বেঁধে দেওয়া দামের চেয়ে কৃষকদের কাছ থেকে বেশি দামে ধান কিনতে হচ্ছে। যার কারণে চালের দাম বৃদ্ধি পেয়েছে। তার পরও আমরা বাজারে চালের দাম নিয়ন্ত্রণ চাই। এই জন্য আমাদের চিঠি দেওয়া হয়েছে। আর দৃশ্যমানভাবে যেসব মিলে অতিরিক্ত মজুদ আছে সেখানে অভিযান চালানো উচিত। বাজারে স্বস্তি ফেরাতে চাইলে ধান-চালের অবৈধ মজুদদারদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। 

 জানতে চাইলে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল মুঠোফোনে বলেন, চালের দাম কী কারণে বেড়েছে এই জন্য খাদ্য কর্মকর্তাকে চিঠি দিয়েছি। তারা যেন প্রকৃত কারণ অনুসন্ধান করে। অনুসন্ধানে যদি অপরাধ মনে হয়, তাহলে আমরা অবশ্যই অভিযান পরিচালনা করব।

নওগাঁ চাল
১০ আগস্ট ২০২৬
খাল খননের ৯ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও
০৯ আগস্ট ২০২৬
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের জীবনমান উন্নয়নে উদ্যোগ নেওয়া প্রয়োজন : এমপি ফজলে হুদা
০৬ আগস্ট ২০২৬
নওগাঁয় মাদ্রাসার নতুন একাডেমিক ভবন উদ্বোধন
০৬ আগস্ট ২০২৬
এআই ক্যামেরার সহায়তায় স্বর্ণ ছিনতাইয়ের ঘটনা উন্মোচিত, গ্রেপ্তার ১
০৫ আগস্ট ২০২৬
জুলাই দিবসে শহীদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা
০৫ আগস্ট ২০২৬
শেষ ৫০ মিটার বাদ দিয়েই সড়ক নির্মাণ, এলজিইডির প্রকল্পে অনিয়ম
০৩ আগস্ট ২০২৬
ইউএনওর স্বাক্ষর জাল করে ব্যাংক থেকে টাকা উত্তোলনের চেষ্টা
০২ আগস্ট ২০২৬
নওগাঁয় কেজিতে ৯০ টাকা বেড়েছে সুগন্ধি আতপ চালের দাম 
৩১ জুলাই ২০২৬
নওগাঁর বদলগাছীতে হাত-পা বেঁধে ক্যানেলে ফেলে যুবককে হত্যাচেষ্টা
২৬ জুলাই ২০২৬
গোসলে নেমে ফেরা হলো না নবদম্পতির
  • আরও
সর্বাধিক পঠিত
  1. নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  2. জাজিরায় নির্মাণাধীন বাঁধে ভাঙন, আতঙ্কে পদ্মা পারের বাসিন্দারা
  3. দেশের ৭ অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সংকেত
  4. ঢাকায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, যেমন থাকবে তাপমাত্রা
  5. চট্টগ্রামে বিষাক্ত গ্যাসে ৯ মৃত্যু, জাহাজ কাটা চলছিল গ্যাসমুক্ত না করেই
  6. বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে : জ্বালানিমন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x