Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
মিঠু হাসান, নওগাঁ (বদলগাছী-মহাদেবপুর)
১৫:৫০, ০৩ আগস্ট ২০২৬
আপডেট: ১৫:৫৩, ০৩ আগস্ট ২০২৬
মিঠু হাসান, নওগাঁ (বদলগাছী-মহাদেবপুর)
১৫:৫০, ০৩ আগস্ট ২০২৬
আপডেট: ১৫:৫৩, ০৩ আগস্ট ২০২৬
আরও খবর
মাকে কুপিয়ে হত্যার অভিযোগ স্কুল শিক্ষক ছেলের বিরুদ্ধে
সৌদিতে নিহত নওগাঁর ৭ জনের মরদেহ দেশে এসেছে, শুক্রবার একসঙ্গে জানাজা
নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু
উইপোকায় খাওয়া দুই লাখ টাকা ‘ফিরে’ পেয়ে খুশি সেই তোফাজ্জল
মেয়েদের প্রশিক্ষণের টাকা আত্মসাতের অভিযোগ ইউএনওর বিরুদ্ধে

ইউএনওর স্বাক্ষর জাল করে ব্যাংক থেকে টাকা উত্তোলনের চেষ্টা

মিঠু হাসান, নওগাঁ (বদলগাছী-মহাদেবপুর)
১৫:৫০, ০৩ আগস্ট ২০২৬
আপডেট: ১৫:৫৩, ০৩ আগস্ট ২০২৬
মিঠু হাসান, নওগাঁ (বদলগাছী-মহাদেবপুর)
১৫:৫০, ০৩ আগস্ট ২০২৬
আপডেট: ১৫:৫৩, ০৩ আগস্ট ২০২৬
নওগাঁর বদলগাছী উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র এবং ওই মসজিদের মুয়াজ্জিন মাহফুজ। কোলাজ ছবি

নওগাঁর বদলগাছী উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের এক মুয়াজ্জিনের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সাবেক ফিল্ড সুপারভাইজারের স্বাক্ষর জাল করে ব্যাংক থেকে টাকা উত্তোলন চেষ্টার অভিযোগ উঠেছে। তবে ব্যাংক কর্মকর্তার তাৎক্ষণিক সতর্কতার কারণে জালিয়াতি ধরা পড়ে এবং টাকা উত্তোলন ব্যর্থ হয়।

ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল ৩টার দিকে বদলগাছী সোনালী ব্যাংক শাখায়। গতকাল রোববার (২ আগস্ট) বিষয়টি জানাজানি হলে উপজেলাজুড়ে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

সোনালী ব্যাংক ও উপজেলা মডেল মসজিদ সূত্রে জানা যায়, মডেল মসজিদের মুয়াজ্জিন মো. মাহফুজ ৬০ হাজার টাকার একটি চেক নিয়ে সোনালী ব্যাংকে যান। চেকে ইউএনও ইসরাত জাহান ছনি এবং তৎকালীন ফিল্ড সুপারভাইজার জাহাঙ্গীর আলমের স্বাক্ষর ছিল। কয়েক মাস আগে জাহাঙ্গীর আলম বদলি হওয়ায় তার স্বাক্ষর দেখে সোনালী ব্যাংক ব্যবস্থাপক নুর আলমের সন্দেহ হয়। এ সময় মাহফুজ দাবি করেন, দায়িত্ব হস্তান্তরের আগেই সাবেক ফিল্ড সুপারভাইজার চেকে সই করে গিয়েছিলেন।

বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় ব্যাংক কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে ইউএনও ইসরাত জাহান ছনির সঙ্গে যোগাযোগ করে। যাচাই-বাছাই শেষে ইউএনওর স্বাক্ষরটি জাল বলে প্রাথমিকভাবে শনাক্ত হয় এবং চেকটির বিপরীতে লেনদেন স্থগিত করা হয়।

ঘটনার পর থেকে অভিযুক্ত মুয়াজ্জিন মো. মাহফুজের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোন বন্ধ পাওয়া যায় এবং তাকে মসজিদেও পাওয়া যায়নি।

মডেল মসজিদের বর্তমান ফিল্ড সুপারভাইজার মো. আল আমিন সরকার বলেন, ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং ইউএনও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

সোনালী ব্যাংক বদলগাছী শাখার ব্যবস্থাপক নূর আলম বলেন, সন্দেহ হওয়ায় লেনদেন স্থগিত করে ইউএনওকে অবহিত করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া উপজেলা প্রশাসনের এখতিয়ার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনি বলেন, প্রাথমিক তদন্তে স্বাক্ষর জালের প্রমাণ মিলেছে। অভিযুক্তের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

নওগাঁ ইউএনও স্বাক্ষর জাল টাকা উত্তোলন মুয়াজ্জিন পলাতক

সংশ্লিষ্ট সংবাদ: নওগাঁ

২৭ আগস্ট ২০২৬
নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু
২৭ আগস্ট ২০২৬
মেয়েদের প্রশিক্ষণের টাকা আত্মসাতের অভিযোগ ইউএনওর বিরুদ্ধে
২৪ আগস্ট ২০২৬
নওগাঁয় আইনশৃঙ্খলা কমিটির সভা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়া বিএনপিনেতাকে শোকজ
  2. সৌদিতে নিহত নওগাঁর ৭ জনের মরদেহ দেশে এসেছে, শুক্রবার একসঙ্গে জানাজা
  3. ৬৪ জেলার আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ
  4. কসাই নুর মোহাম্মদ হত্যা মামলায় আসামির যাবজ্জীবন
  5. যন্ত্রাংশ আমদানির নামে রাস্তায় চলছিল বিএমডব্লিউ, অবশেষে ধরা
  6. ফ্যাসিস্ট শেখ হাসিনার ভাষায় কথা বলেছেন গায়ক আসিফ আকবর : রাশেদ খাঁন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x