Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
নাজমুল হাসান, নাটোর (বড়াইগ্রাম-গুরুদাসপুর-সিংড়া)
২১:১৫, ২২ মে ২০২৫
আপডেট: ২১:১৮, ২২ মে ২০২৫
নাজমুল হাসান, নাটোর (বড়াইগ্রাম-গুরুদাসপুর-সিংড়া)
২১:১৫, ২২ মে ২০২৫
আপডেট: ২১:১৮, ২২ মে ২০২৫
আরও খবর
রাবির লাইব্রেরিতে হামলায় জড়িতদের বিচার দাবি, ছাত্রদলের গণস্বাক্ষর গ্রহণ
এনসিপির পদযাত্রায় হামলা: হবিগঞ্জে জেলা সভাপতিসহ ছাত্রদলের ১১ জনের বিরুদ্ধে মামলা
হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, ১১ জনের নাম উল্লেখ করে অভিযোগ
জ্ঞানচর্চার পরিবেশ নষ্ট করতেই লাইব্রেরিতে হামলা : রাবি ছাত্রদল
‘রাকসু ভবনে পুলিশ রেইড দিলে অস্ত্রের কারখানা পাওয়া যাবে’

মাদ্রাসায় চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫

নাজমুল হাসান, নাটোর (বড়াইগ্রাম-গুরুদাসপুর-সিংড়া)
২১:১৫, ২২ মে ২০২৫
আপডেট: ২১:১৮, ২২ মে ২০২৫
নাজমুল হাসান, নাটোর (বড়াইগ্রাম-গুরুদাসপুর-সিংড়া)
২১:১৫, ২২ মে ২০২৫
আপডেট: ২১:১৮, ২২ মে ২০২৫
নাটোরের তিরাইল ইসলামিয়া দাখিল মাদ্রাসার মাঠে বৃহস্পতিবার সংঘর্ষ হয়। ছবি : এনটিভি অনলাইন

নাটোরের বড়াইগ্রাম উপজেলার তিরাইল ইসলামিয়া দাখিল মাদ্রাসায় চাঁদা দাবির অভিযোগ ও অভিভাবক সমাবেশে দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (২২ মে) দুপুরে মাদ্রাসা মাঠে এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতরা হলেন তিরাইল গ্রামের শাকিল হোসেন (২৩), হৃদয় হোসেন (২৮), ইয়ামিন হোসেন (২৩), রিয়াদ হোসেন (২২) ও ইয়াছিন আরাফাত আকিব (২৩)। তাদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি আদালতের রায়ে পুনর্বহাল হওয়া মাদ্রাসাটির সুপার (প্রধান শিক্ষক) মাওলানা আবুল হোসাইন সাঈদী দায়িত্ব পালনে ফিরলে মাঝগাঁও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শিহাবউদ্দিন শিমুল তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। এছাড়া অভিভাবক সমাবেশে দাওয়াত না দেওয়া নিয়েও উত্তেজনা সৃষ্টি হয়।

এদিন অভিভাবক সমাবেশ চলাকালে শিহাবউদ্দিন শিমুল ও তার সমর্থকরা মাদ্রাসায় এসে সুপারের যোগদানে আপত্তি জানায় এবং সমাবেশ বন্ধ করে দেয়। তখন ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ও তার অনুসারীরা বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

এ বিষয়ে শিহাবউদ্দিন শিমুল বলেন, ‘দীর্ঘদিন মামলার কারণে মাদ্রাসায় প্রায় ১০ থেকে ১২ লাখ টাকা ক্ষতি হয়েছে। সেই ক্ষতি পোষাতে সুপারকে ওই টাকা দিতে বলেছি। আমি ব্যক্তিগতভাবে কোনো টাকা চাইনি।’

অন্যদিকে মাদ্রাসার সুপার মাওলানা আবুল হোসাইন বলেন, ‘আদালতের রায়ে বৈধভাবে কাজে যোগদান করেছি। কিন্তু শিমুল আমার কাছে ১০ লাখ টাকা দাবি করেছেন এবং তা না দিলে মাদ্রাসায় না আসার হুমকি দিয়েছেন। আজ মাদ্রাসায় এসে তারা সমাবেশেও বাধা দেয়।’

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার হোসেন বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠিয়েছি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

নাটোর ছাত্রদল মাদ্রাসা

সংশ্লিষ্ট সংবাদ: ছাত্রদল

২০ জুলাই ২০২৬
বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যা : মিঠামইন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার
১৫ জুলাই ২০২৬
ছাত্রদলনেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
০৯ জুন ২০২৬
রূপগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে ছাত্রদলের দোয়া
  • আরও
সর্বাধিক পঠিত
  1. প্রধান শিক্ষককে ঘোড়ার গাড়িতে চড়িয়ে বিদায়
  2. নেশার টাকার জন্য সৎমায়ের পর আপন মাকেও খুন
  3. ঝুঁকিপূর্ণ পথে যুক্তরাষ্ট্র গমন, আরও ২৩ বাংলাদেশিকে ফেরত
  4. সাব্বির হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার কলিমুল্লাহ
  5. ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x