Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:২০, ২৮ মার্চ ২০২৫
আপডেট: ১৯:২৩, ২৮ মার্চ ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:২০, ২৮ মার্চ ২০২৫
আপডেট: ১৯:২৩, ২৮ মার্চ ২০২৫
আরও খবর
চীনের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা ‘গঠনমূলক’ হয়েছে : অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারত, চীন, যুক্তরাষ্ট্র, ইইউ ও যুক্তরাজ্যের কূটনীতিকদের বৈঠক
যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের ‘শান্তি ঘোষণাপত্রে’ কী আছে?
পারমাণবিক যুদ্ধে না জড়ানোর ঘোষণা ট্রাম্প, পুতিন ও শি জিনপিংয়ের
যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া কি পারমাণবিক অস্ত্র চুক্তিতে পৌঁছাতে পারবে?

পানি ব্যবস্থাপনায় বেইজিংয়ের কাছে ৫০ বছরের মহাপরিকল্পনা চেয়েছে ঢাকা

এনটিভি অনলাইন ডেস্ক
১৯:২০, ২৮ মার্চ ২০২৫
আপডেট: ১৯:২৩, ২৮ মার্চ ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:২০, ২৮ মার্চ ২০২৫
আপডেট: ১৯:২৩, ২৮ মার্চ ২০২৫
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস শুক্রবার বেইজিংয়ের একটি রাষ্ট্রীয় গেস্ট হাউসে চীনের পানিসম্পদ মন্ত্রী লি গুওইংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন। ছবি : চিফ অ্যাডভাইজর গভ

বাংলাদেশের নদী ও পানি ব্যবস্থাপনার জন্য ৫০ বছরের একটি মহাপরিকল্পনা দিতে চীনের প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস। আজ শুক্রবার (২৮ মার্চ) দেশটিতে চার দিনের সফরের তৃতীয় দিনে বেইজিংয়ের একটি রাষ্ট্রীয় গেস্ট হাউসে চীনের পানিসম্পদ মন্ত্রী লি গুওইংয়ের সঙ্গে সাক্ষাতের সময় প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান।

অধ্যাপক ইউনুস চীনের পানি ও বন্যা ব্যবস্থাপনা ব্যবস্থার প্রশংসা করে বলেন, দেশটি কিছু জটিল পানি সমস্যা মোকাবিলায় বিস্ময়কর কাজ করেছে।

চীনা মন্ত্রীকে প্রধান উপদেষ্টা বলেন, ‘আপনাদের মতো আমাদেরও একই সমস্যা রয়েছে। তাই, আপনারা যদি আপনাদের অভিজ্ঞতা শেয়ার করেন, আমরা খুশি হব।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশ একটি বদ্বীপ দেশ; আমাদের দেশে শতশত নদী জালের মতো বিছানো। পানি আমাদের জীবন দেয়, কিন্তু কখনও কখনও এটি শত্রু হয়ে ওঠে। এখন যেহেতু জনসংখ্যা বহুগুণ বেড়েছে, তাই বাস্তুতন্ত্রের কী ধরনের ক্ষতি হয় সে বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে।’

চীনকে পানি ব্যবস্থাপনার মাস্টার বলে অভিহিত করে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের এই দেশ থেকে অনেক কিছু শেখার আছে। তিনি দেশটির সঙ্গে পানি ব্যবস্থাপনায় প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দৃষ্টিভঙ্গি ভাগ করে নেওয়ার জন্য চীনের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘আমরা আপনাদের কাছ থেকে শিখতে এখানে এসেছি- কীভাবে আমরা পানি সম্পদকে মানুষের জন্য ব্যবহারযোগ্য করতে পারি।’

প্রধান উপদেষ্টা বলেন, জনসংখ্যা বৃদ্ধি এবং উন্নয়নের চাহিদার কারণে নদীর ধারের জমি দখল করছে মানুষ। উজানের প্রতিবেশী ভারতেও একই চাহিদা বেড়েছে। পলি জমার কারণে নদীর মাঝখানে জমি তৈরি হচ্ছে, কখনও কখনও সেগুলো ডুবে যাচ্ছে, যার কারণে নদীগুলো মারা যাচ্ছে।

চীনা মন্ত্রী বলেন, চীন ও বাংলাদেশ পানি ব্যবস্থাপনায় একই ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করছে। তিনি বাংলাদেশকে কারিগরি সহায়তা ও দক্ষতা প্রদানের প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, ‘বাংলাদেশের জন্য পানি ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থাপনা সমস্যা; চীনও একই ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। বাংলাদেশের ৮৫ শতাংশ মানুষ বন্যাপ্রবণ সমভূমিতে বাস করে, যা দেশটির জন্য পানি ব্যবস্থাপনা জটিল করে তুলেছে।’ তিনি বলেন, প্রেসিডেন্ট শি চীনের জন্য একটি মাস্টারপ্ল্যান পেশ করেছেন, যা দেশটির পানি ব্যবস্থাপনার চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যবহার করছে।

প্রধান উপদেষ্টা বলেন, ‘আমাদের জন্য পরিকল্পনাটি ডিজাইন করতে আপনাদের সাহায্য প্রয়োজন।’

প্রধান উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশের সমস্যা শুধু একটি নদী নিয়ে নয়, পুরো সিস্টেম নিয়ে। তিনি তিস্তা নদী ব্যবস্থা ও ঢাকার আশপাশের নদীগুলোর দূষিত পানি পরিষ্কার করার জন্য বিশেষ সাহায্যের কথা উল্লেখ করেন।

প্রধান উপদেষ্টা বর্তমানে চীনে চার দিনের সফরে রয়েছেন। দেশটির সঙ্গে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর জন্য চীনা নেতা ও বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক করছেন।

ড. মুহাম্মদ ইউনূস চীন প্রধান উপদেষ্টা

সংশ্লিষ্ট সংবাদ: ড. মুহাম্মদ ইউনূস

১৩ অক্টোবর ২০২৬
ড. ইউনূসকে যুক্তরাষ্ট্রে হেনস্তার দায় ফ্যাসিস্ট হাসিনারই : জামায়াত আমির
১৩ অক্টোবর ২০২৬
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় নিন্দা অন্তর্বর্তী সরকারের সাবেক ১২ উপদেষ্টার
১৩ অক্টোবর ২০২৬
ইউনূসকে হেনস্তায় যুবশক্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সাদিক কায়েমের বাড়িতে হামলায় জামায়াত আমিরের নিন্দা
  2. ঢাকার আবহাওয়া আজ যেমন থাকতে পারে
  3. বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধিতে আগ্রহী যুক্তরাষ্ট্র 
  4. বৃষ্টি কবে কমবে, ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  5. পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৮ কোটি ২১ লাখ টাকা
  6. ২০২৫ সালে সশস্ত্র বাহিনীর অনুষ্ঠান ছিল মায়ের জীবনের শেষ অনুষ্ঠান : প্রধানমন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x