Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
শরীফুল ইসলাম, চাঁদপুর
২২:০০, ২৯ অক্টোবর ২০২৪
আপডেট: ২২:০২, ২৯ অক্টোবর ২০২৪
শরীফুল ইসলাম, চাঁদপুর
২২:০০, ২৯ অক্টোবর ২০২৪
আপডেট: ২২:০২, ২৯ অক্টোবর ২০২৪
আরও খবর
মাথাবিচ্ছিন্ন মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ২
নওগাঁয় ইফতার মাহফিল থেকে আ.লীগ নেতা গ্রেপ্তার
সংঘাতের ভিডিও প্রচারের দায়ে আমিরাতে গ্রেপ্তার ১০
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তারে আবেদন
রাশিয়ার তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা স্থগিত করল যুক্তরাষ্ট্র
মা ইলিশ রক্ষায়

চাঁদপুরে নৌপুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪২ জেলে

শরীফুল ইসলাম, চাঁদপুর
২২:০০, ২৯ অক্টোবর ২০২৪
আপডেট: ২২:০২, ২৯ অক্টোবর ২০২৪
শরীফুল ইসলাম, চাঁদপুর
২২:০০, ২৯ অক্টোবর ২০২৪
আপডেট: ২২:০২, ২৯ অক্টোবর ২০২৪
চাঁদপুরে মা ইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা চলাকালে জব্দ করা জাল পোড়ানো হচ্ছে। ছবি : এনটিভি

চাঁদপুরের হাইমচর উপজেলার চর ভৈরবী থেকে মতলব উত্তর উপজেলার ষাটনল পর্যন্ত ইলিশের অভয়াশ্রম। মা ইলিশ রক্ষায় নৌ সীমানায় মাছ ধরায় চলছে সরকারি নিষেধাজ্ঞা। ২২ দিনের এ নিষেধাজ্ঞা শুরু হয়েছে ১৩ অক্টোবর থেকে যা চলবে আগামী ৩ নভেম্বর পর্যন্ত।

এ সময় সরকারিভাবে নিষিদ্ধ রয়েছে নদী থেকে মৎস্য আহরণ, ইলিশ মাছ ক্রয়-বিক্রয়, পরিবহণ, মজুদ ও বহন করা। 

নিষেধাজ্ঞা চলাকালেও আদেশ অমান্য করে নদীতে জাল ফেলার চেষ্টা করছে কিছু আসাদু জেলে। নৌপুলিশের হাতে ইতোমধ্যে গ্রেপ্তার হয়েছে অনেকে। চলতি অভিযানের ১৭তম দিন অতিবাহিত হয়েছে মঙ্গলবার (২৯ অক্টোবর)। এ পর্যন্ত মা ইলিশ রক্ষা অভিযানে নৌপুলিশ গ্রেপ্তার করেছে ২৪২ জেলেকে। সেইসঙ্গে জব্দ করেছে ৮৫টি নৌকা, ৪৬ লাখ ৮১ হাজার ৬১৫ মিটার জাল ও এক হাজার ৬০৪ কেজি ইলিশ মাছ।

গ্রেপ্তার করা জেলেদের মধ্যে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে ১১৪ জেলেকে। ১৭ জেলেকে দেওয়া হয়েছে নগদ অর্থদণ্ড। তাদের কাছ থেকে আদায় করা হয়েছে ৭৩ হাজার টাকা। বাকি ১১১ জেলেকে মৎস্য আইনে মামলায় আদালতে পাঠানো হয়েছে।

চাঁদপুরে মা ইলিশ রক্ষায় অভিযান বাস্তবায়নে নদী জেলে মুক্ত রাখতে নৌপুলিশের একটি থানা ও পাঁচটি ফাঁড়ি কাজ করছে। এরমধ্যে নৌথানার অভিযানে এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ১২৯ জেলে। অভিযানের জব্দ করা হয়েছে ১১ লাখ ৭০ হাজার ৮০০ মিটার জাল, ৩৯ নৌকা ও ৫২৪ কেজি মাছ। গ্রেপ্তার করা জেলেদের সাজা প্রদানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে সাতটি। মাৎস্য আইনে মামলা করা হয়েছে ১০টি।

মোহনপুর নৌপুলিশ ফাঁড়ির অভিযানে এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ২৮ জেলেকে। অভিযানের জব্দ করা হয়েছে ৯ লাখ দুই হাজার ৮১৫ মিটার জাল, ১০ নৌকা ও ৩৪৭ কেজি মাছ। গ্রেপ্তার করা জেলেদের সাজা দিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে পাঁচটি। মাৎস্য আইনে মামলা করা হয়েছে চারটি। এ থানায় অভিযানে পুলিশের উপর আক্রমণ করে জেলেরা। এতে জেলেদের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।

আলুর বাজার নৌপুলিশ ফাঁড়ির অভিযানে এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ১৫ জেলেকে। অভিযানের জব্দ করা হয়েছে পাঁচ লাখ ৪৭ হাজার ১০০ মিটার জাল, চারট নৌকা ও ২৫৪ কেজি মাছ। গ্রেপ্তার করা জেলেদের সাজা দিতে মৎস্য আইনে মামলা করা হয়েছে চারটি। 

নীল কমল নৌপুলিশ ফাঁড়ির অভিযানে এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ২৪ জেলেকে। অভিযানের জব্দ করা হয়েছে নয় লাখ চার হাজার ৫০০ মিটার জাল, ১৫টি নৌকা ও ১৪৫ কেজি মাছ। গ্রেপ্তার করা জেলেদের সাজা দিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে তিনটি। মাৎস্য আইনে মামলা করা হয়েছে পাঁচটি।

হরিণাঘাট নৌপুলিশ ফাঁড়ির অভিযানে এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৩০ জেলেকে। অভিযানের জব্দ করা হয়েছে ছঢ লাখ ৮৩ হাজার ৮০০ মিটার জাল, ১৫টি নৌকা ও ৩৩৪ কেজি মাছ। গ্রেপ্তার করা জেলেদের সাজা দিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে চারটি। মাৎস্য আইনে মামলা করা হয়েছে তিনটি। 

বেলতলী নৌপুলিশ ফাঁড়ির অভিযানে এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ১৬ জেলেকে। অভিযানের জব্দ করা হয়েছে চার লাখ ৫২ হাজার ৬০ মিটার জাল, দুটি নৌকা। গ্রেপ্তার করা জেলেদের সাজা দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে একটি। মাৎস্য আইনে মামলা করা হয়েছে চারটি। 

চাঁদপুর অঞ্চলের নৌপুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান বলেন, মা ইলিশ রক্ষায় আমরা সরকারের নির্দেশনা মোতাবেক কাজ করছি। আমরা ইলিশের অভয়াশ্রম পদ্মা-মেঘনা নদীতে যাতে জেলেরা মাছ ধরতে না পারে সেজন্য সজাগ আছি। আমরা দেখছি কিছু অসাধু জেলে মাছ ধরার চেষ্টা করছে। আমরা তাদের আইনের আওতায় আনতে কাজ করছি। নিষেধাজ্ঞা যত দিন থাকবে তত দিন আমাদের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

চাঁদপুর নিষেধাজ্ঞা মা ইলিশ গ্রেপ্তার জেল
২৫ ফেব্রুয়ারি ২০২৬
চাঁদপুরে গ্যাস লাইনে বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ
২৩ ফেব্রুয়ারি ২০২৬
চাঁদপুরে কেন্দ্রীয় খাদ্য গুদামে এমপি মানিকের হঠাৎ হানা, পেলেন অনিয়মের চিত্র
০৬ ফেব্রুয়ারি ২০২৬
স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহরে হামলার অভিযোগ, আহত ২০
২৯ জানুয়ারি ২০২৬
পোস্টাল ব্যালটে ভোট দেবেন চাঁদপুর কারাগারের ৩৩ বন্দি
২২ জানুয়ারি ২০২৬
মেঘনায় ধরা পড়ল বিরল প্রজাতির বিশাল বাঘাইড়
২২ জানুয়ারি ২০২৬
জব্দ করা ১০৩ মণ জাটকা পাঠানো হলো এতিমখানায়
১৯ জানুয়ারি ২০২৬
৫০ মণ জাটকা পাঠানো হলো এতিমখানায়
১৬ জানুয়ারি ২০২৬
২১ মণ জাটকা পাঠানো হলো এতিমখানায়
১৫ জানুয়ারি ২০২৬
বিএনপি ও খেলাফত মজলিসের দুই প্রার্থীকে শোকজ
১৫ জানুয়ারি ২০২৬
বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের ২০০ নেতাকর্মী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ব্রডশিট জবাব না দিলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের এমপিও স্থগিত করা হবে
  2. সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে বিআরটিএর চেক বিতরণ
  3. কাল নানা–নানি ও খালার কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী
  4. লাইলাতুল কদর উপলক্ষে বিশ্বের সকল মুসলমানকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
  5. আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় ৬ জনের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায়
  6. সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিই হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x