Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • রাজনীতি
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১১:০০, ১৯ আগস্ট ২০২৪
আপডেট: ১১:০৫, ১৯ আগস্ট ২০২৪
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১১:০০, ১৯ আগস্ট ২০২৪
আপডেট: ১১:০৫, ১৯ আগস্ট ২০২৪
আরও খবর
ঢাকা বারের প্রথম দিনের ভোটগ্রহণ শেষ
বিএনপির আইন বিষয়ক সম্পাদক হলেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল
বিএনপির আইনবিষয়ক সম্পাদক হলেন বদরুদ্দোজা বাদল
ঢাকা বারের নির্বাচন শুরু আগামীকাল
বিএনপির বড় শক্তি দেশের সাধারণ মানুষ : বিমান ও পর্যটনমন্ত্রী

খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর প্রক্রিয়া চলছে : ডা. জাহিদ

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১১:০০, ১৯ আগস্ট ২০২৪
আপডেট: ১১:০৫, ১৯ আগস্ট ২০২৪
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১১:০০, ১৯ আগস্ট ২০২৪
আপডেট: ১১:০৫, ১৯ আগস্ট ২০২৪

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর প্রক্রিয়া চলছে, তবে এখনও গন্তব্য চূড়ান্ত হয়নি।

গতকাল রোববার (১৮ আগস্ট) রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন বিএনপির এই নেতা।

ডা. জাহিদ হোসেন বলেন, ‘আমাদের দলের মহাসচিব ইতোমধ্যে এ বিষয়ে (খালেদাকে বিদেশে পাঠানো) নিয়ে কথা বলেছেন। এটি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে, তবে কোন দেশের কোন হাসপাতালে তাকে নেওয়া হবে, সেটি এখনও চূড়ান্ত হয়নি।’

জাহিদ হোসেন আরও বলেন, ‘খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছেন। তাই পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা-নিরীক্ষা শেষে তার চিকিৎসার জন্য উন্নত চিকিৎসা কেন্দ্র বেছে নেওয়া হবে।’

এর আগে গত শুক্রবার (১৬ আগস্ট) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, শিগগিরই উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে পাঠানো হবে।

এর আগে চলতি বছরের ৮ জুলাই রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার ছয় দিন পর বিভিন্ন জটিলতা নিয়ে আবারও একই হাসপাতালে খালেদা জিয়াকে ভর্তি করা হয়। তার আগে গত ২৩ জুন অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একদল বিশেষজ্ঞ চিকিৎসক খালেদা জিয়ার বুকে সফলভাবে পেসমেকার স্থাপন করেন।

খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যাসহ বিভিন্ন রোগের সঙ্গে লড়াই করে আসছেন।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ জানান, তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

শিক্ষার্থীদের নেতৃত্বাধীন গণ-আন্দোলন চলাকালে চোখে আঘাতপ্রাপ্তদের দেখতে গতকাল জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে যান ডা. জাহিদ হোসেন। তিনি বলেন, আন্দোলনের সময় চোখে আঘাত পাওয়া প্রায় ৭৬৫ জনকে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে ৬১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ৩৯৫ জনের বিভিন্ন অস্ত্রোপচার করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন ৫২ জন রোগীর অস্ত্রোপচারের প্রয়োজন হবে বলে জানান বিএনপির এই নেতা। তিনি আরও বলেন, ১১ জন রোগীর অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তারা গুলিবিদ্ধ হওয়ার পর দুই চোখে দেখতে পাচ্ছেন না।

সরকার আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছে বলে জানান ডা. জাহিদ।

বিএনপিনেতা জাহিদ হোসেন আরও বলেন, ‘আমি যখন এখানে আসছিলাম, ম্যাডাম (খালেদা জিয়া) আমাকে আহতদের বিএনপির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিতে বলেছিলেন। আমাদের সামর্থ্য অনুযায়ী যা যা করা দরকার আমরা তা করব।’

বেগম খালেদা জিয়া হাসপাতাল চিকিৎসা বিএনপি

সংশ্লিষ্ট সংবাদ: বেগম খালেদা জিয়া

০৮ মার্চ ২০২৬
খালেদা জিয়ার পক্ষে অদম্য নারীর পুরস্কার নিলেন জায়মা রহমান
৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মৃত্যুর সময় পাশে ছিলেন পরিবারের যে সদস্যরা
৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার প্রয়াণে জাতি এক অভিভাবক হারালো : সিএসইর চেয়ারম্যান
  • আরও
সর্বাধিক পঠিত
  1. রাস্তায় পড়েছিল এসএসসি পরীক্ষার ৩ বান্ডেল খাতা
  2. ফিলিং স্টেশনগুলোতে উধাও দীর্ঘ সারি, অলস সময় পার করছেন কর্মচারীরা
  3. ঝাঁঝালো বক্তব্যে সরকারি দলকে ধুয়ে দিলেন জামায়াত এমপি
  4. ট্রাফিক আইন ভাঙ্গলে এআই ভিত্তিক প্রযুক্তিতে ব্যবস্থা নেবে পুলিশ
  5. আগামী পাঁচদিন ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  6. পদ্মা-মেঘনা পাড়ের জেলেদের মনে স্বস্তির বদলে উদ্বেগ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x