Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:৫৫, ১৬ আগস্ট ২০২৪
আপডেট: ২০:১৮, ১৬ আগস্ট ২০২৪
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:৫৫, ১৬ আগস্ট ২০২৪
আপডেট: ২০:১৮, ১৬ আগস্ট ২০২৪
আরও খবর
মোদির বিরুদ্ধে ফোনে আড়িপাতার অভিযোগ তুললেন রাহুল গান্ধী
মোদিকে প্রশ্ন ছুড়ে দেওয়া সাংবাদিকের ভিসা বাতিল করল ভারত
ট্রাম্পের প্রশংসা পেতে প্রতি মাসে মোদির খরচ ৭৫ হাজার ডলার!
‘২০২৯ সালে মোদি সরকারের পতন নিশ্চিত’
রাবণের মুখে মোদির ছবি লাগিয়ে কুশপুত্তলিকা পোড়ালেন বিক্ষোভকারীরা

নরেন্দ্র মোদি ও ড. ইউনূসের ফোনালাপ, সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস

এনটিভি অনলাইন ডেস্ক
১৯:৫৫, ১৬ আগস্ট ২০২৪
আপডেট: ২০:১৮, ১৬ আগস্ট ২০২৪
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:৫৫, ১৬ আগস্ট ২০২৪
আপডেট: ২০:১৮, ১৬ আগস্ট ২০২৪
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (বামে) ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে ফোনে কথা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে আজ শুক্রবার (১৬ আগস্ট) বিকেলে মোদি এ কথা জানিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, ফোনালাপে ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তার বিষয়ে নয়াদিল্লিকে আশ্বস্ত করেছেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তার পোস্টে ‘চিফ অ্যাডভাইজারজিওবি’ মেনশন করে লিখেছেন, অধ্যাপক মুহম্মদ ইউনূসের একটি টেলিফোন কল পেয়েছি। @চিফ অ্যাডভাইজারজিওবি বিরাজমান পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ ও প্রগতিশীল বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। তিনি বাংলাদেশের হিন্দু ও সব সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তার আশ্বাস দিয়েছেন।’

ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। ড. মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর ওই দিনই তাকে শুভকামনা জানিয়ে এক্সে পোস্ট দিয়েছিলেন নরেন্দ্র মোদি। এরপর গতকাল ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় তিনি বাংলাদেশ প্রসঙ্গে কথা বলেন। দিল্লির লালকেল্লায় ভাষণে তিনি বলেন, ‘বাংলাদেশে যা কিছু হয়েছে, প্রতিবেশী দেশ হিসেবে চিন্তা হওয়ার বিষয়টি আমি বুঝতে পারছি। আমি আশা করি, পরিস্থিতি শিগগিরই স্বাভাবিক হবে। বিশেষ করে, ১৪০ কোটি দেশবাসীর (ভারতীয়) চিন্তা, ওই দেশের হিন্দু ও অল্প সংখ্যক জাতিগোষ্ঠীর নিরাপত্তা যেন নিশ্চিত হয়।’

Received a telephone call from Professor Muhammad Yunus, @ChiefAdviserGoB. Exchanged views on the prevailing situation. Reiterated India's support for a democratic, stable, peaceful and progressive Bangladesh. He assured protection, safety and security of Hindus and all…

— Narendra Modi (@narendramodi) August 16, 2024

মোদি আরও বলেন, ‘ভারত সব সময় চায় যে, আমাদের প্রতিবেশী দেশ সুখ ও শান্তির পথে চলুক। শান্তির প্রতি আমাদের অঙ্গীকার আছে। ভবিষ্যতে বাংলাদেশের উন্নতিতে সব সময় আমাদের শুভচিন্তা থাকবে। কারণ, আমরা মানবজাতীর ভালো চিন্তা করার মতো মানুষ।’

এরপর আজ বিকেল ৪টা ৪০ মিনিটে করা এক্স পোস্টে মোদি ড. ইউনূসের সঙ্গে তার ফোনালাপের কথা তুলে ধরেন।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল ইসলাম তার ফেসবুক আইডিতে করা এক পোস্টে জানিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী মহামান্য নরেন্দ্র মোদি শুক্রবার টেলিফোনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে কথা বলেছেন। ভারতের প্রধানমন্ত্রী অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানিয়েছেন।

প্রধান উপদেষ্টা বাংলাদেশ সরকারের প্রধান হিসেবে শপথ নেওয়ার পরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে টুইটটি পোস্ট করেছিলেন তার জন্য এবং টেলিফোন কথোপকথনের জন্য তাকে ধন্যবাদ জানান।

প্রধান উপদেষ্টা ভারতীয় নেতা এবং ভারতীয় জনগণকে ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে অভিনন্দন জানিয়েছেন, যা ১৫ আগস্ট বৃহস্পতিবার পালিত হয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নতুন সরকারের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং ঘনিষ্ঠ বন্ধু হিসেবে জনগণের স্বার্থে বাংলাদেশের সঙ্গে কাজ করার কথা ব্যক্ত করেন। তিনি অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ইচ্ছাও ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০০৬ সালের নোবেল শান্তি বিজয়ীর নেতৃত্বের প্রশংসা করে বলেছেন, তিনি তাকে দীর্ঘদিন ধরে চেনেন। তিনি বলেন, অধ্যাপক ইউনূসের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে এবং তার নেতৃত্ব বাংলাদেশের মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে।

প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলেছেন, তার সরকার সংখ্যালঘুসহ দেশের প্রতিটি নাগরিককে সুরক্ষা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও বলেছেন, সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবেদন অতিরঞ্জিত করা হয়েছে এবং তিনি ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশ সফরের জন্য এবং সংখ্যালঘু সুরক্ষার ইস্যুতে মাটি থেকে রিপোর্ট করার জন্য আমন্ত্রণ জানাচ্ছেন।

অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে এবং সারাদেশে জনজীবন স্বাভাবিক হচ্ছে।

অন্তর্বর্তী সরকার ড. মুহাম্মদ ইউনূস নরেন্দ্র মোদি

সংশ্লিষ্ট সংবাদ: অন্তর্বর্তী সরকার

২৫ জুন ২০২৬
অন্তর্বর্তী সরকারের সময়ে এক বছরে ঘুষ লেনদেন ১২,৬৩৩ কোটি টাকা: টিআইবি
০৪ মে ২০২৬
অন্তর্বর্তী সরকারের সার্বিক কাজের অনুসন্ধানে কমিশন চেয়ে রিট
১৫ এপ্রিল ২০২৬
অন্তর্বর্তী সরকারের সময় মবকে প্রশ্রয় দেওয়া হয়েছে : ডা. জাহেদ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. গোপালগঞ্জে ৯৭ জনের ব্যাংক হিসাব জব্দ, ৪ প্রতিষ্ঠানের হিসাব তলব
  2. যুবলীগ নেত্রীর সঙ্গে ফোনালাপ ফাঁসের ঘটনায় দাগনভূঞার ওসি প্রত্যাহার
  3. ‘দূরদর্শী চিন্তা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পিআইবি প্রতিষ্ঠা করেছিলেন’
  4. বাবার মরদেহ ফ্রিজিং ভ্যানে রেখে সম্পত্তি নিয়ে মারামারিতে জড়ায় সন্তানরা
  5. লঘুচাপ ও বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  6. জিয়াউল আহসানের মতো মানুষের বেঁচে থাকার অধিকার নেই : চিফ প্রসিকিউটর

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x