Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • দুর্ঘটনা
কে এম সবুজ, ঝালকাঠি
২১:২৫, ১৭ এপ্রিল ২০২৪
আপডেট: ২১:২৬, ১৭ এপ্রিল ২০২৪
কে এম সবুজ, ঝালকাঠি
২১:২৫, ১৭ এপ্রিল ২০২৪
আপডেট: ২১:২৬, ১৭ এপ্রিল ২০২৪
আরও খবর
নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৯৩৯
জামালপুরে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
নেপালের বন্যায় নিহত বেড়ে ৯০৩, নিখোঁজ ৫ হাজার
বান্দরবানে জিপ উল্টে চালক নিহত, আহত ৩
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে আনসার ও রোগীর স্বজনদের মারামারি

একই পরিবারের ছয়জন নিহত, ঝালকাঠিতে শোকের মাতম

কে এম সবুজ, ঝালকাঠি
২১:২৫, ১৭ এপ্রিল ২০২৪
আপডেট: ২১:২৬, ১৭ এপ্রিল ২০২৪
কে এম সবুজ, ঝালকাঠি
২১:২৫, ১৭ এপ্রিল ২০২৪
আপডেট: ২১:২৬, ১৭ এপ্রিল ২০২৪
ঝালকাঠির রাজাপুর উপজেলার সাংগর গ্রামের একই পরিবারের ছয়জনের মৃত্যুতে শোকের মাতম। ছবি : এনটিভি

ঝালকাঠির রাজাপুর উপজেলার সাংগর গ্রামের একই পরিবারের ছয়জন একটি প্রাইভেটকারে বরিশাল যাচ্ছিলেন। গাবখান সেতুর টোলপ্লাজায় দাঁড়িয়ে টোল দিচ্ছিলেন চালক। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে সিমেন্ট বোঝাই ট্রাক প্রইভেটকারটিকে চাপা দিলে দুমড়েমুচড়ে যায়। আর গাড়িতে থাকা পরিবারের হাসিবুর রহমান (৩২), স্ত্রী নাহিদা আক্তার (২৭) মেয়ে তাকিয়া (সাড়ে চার বছর), তাহমিদ (৮ মাস), সদ্য বিবাহিত ইমরান (২৬) ও তার স্ত্রী নিপা (২২) ঘটনাস্থলেই মারা যান।

সদর হাসপাতালে লাশের পাশে বিলাপ করতে করতে এসব কথা বলছিলেন নাহিদার বোন তরিকা আক্তার। তিনি সাংগর গ্রামের আব্দুল বারেকের মেয়ে।

তরিকা আক্তার জানান, দুপুর দেড়টার দিকে সবাইকে নিয়ে খাওয়া-দাওয়া শেষে প্রাইভেট কারে বরিশালের উদ্দেশে যাচ্ছিলেন তারা। পথিমধ্যে দুর্ঘটনায় তাঁরা মারা যান।

বিলাপ করতে করতে তরিকা আক্তার বলছেন, ‘ওরে নাহিদা, ওরে নিপা তোদের ছাড়া আমি কেমনে থাকব। তোদের ছোট ছোট সন্তানদেরও আদর করে দিলাম। এটাই যদি শেষ আদর হবে বুঝতাম তাহলে আরও বেশি করে আদর দিতাম।’

আহাজারি করে আরো বলেন, ‘ছোট বোন নিপার এক মাস আগে বিয়ে হয়েছে। ওদের হাতের মেহেদি এখন পর্যন্ত মুছেনি। নববিবাহিত দম্পতির ইচ্ছা ছিল বরিশাল থেকে কুয়াকাটা গিয়ে হানিমুন করবে। কিন্তু সেই ইচ্ছা আর পূরণ হলো না। এখন হানিমুনের পরিবর্তে অন্তিম শয়নে শায়িত হবে।’

এ সময় গাবখান টোলপ্লাজায় সিমেন্ট বোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস ও তিনটি অটোরিশাকে চাপা দেয়। এতে নারী, শিশুসহ ১৪ নিহত হয়। আজ বুধবার দুপুর পৌনে ২টায় পঞ্চম চীন-বাংলাদেশ মৈত্রী সেতু (গাবখান সেতুর) টোল প্লাজায় এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সুপার আফরুজুল হক টুটুল ১৪ জন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্রাকচালক ও হেল্পারকে আটক করে ক্ষতিগ্রস্ত যান ও ট্রাকটি উদ্ধার করে জব্দ করেছে পুলিশ। এ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। আগামী পাঁচ দিনের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম।

সড়ক দুর্ঘটনা  নিহত ঝালকাঠি শোকের মাতম
১৯ আগস্ট ২০২৬
কলকাতার হোটেলে আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিক নিহত, বাড়িতে শোকের মাতম
১৪ আগস্ট ২০২৬
মদিনায় অগ্নিকাণ্ডে প্রবাসী বাংলাদেশির মৃত্যু
১৪ আগস্ট ২০২৬
চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজে নিহত ৮
১০ আগস্ট ২০২৬
সৌদিতে আগুনে নিহতদের ৩ জনের বাড়ি নাটোরে
১০ আগস্ট ২০২৬
সৌদি আরবে আগুনে নিহতের ১৩ জনই নওগাঁর
১০ আগস্ট ২০২৬
রাজধানীতে নিয়ন্ত্রণ হারিয়ে চার গাড়িতে লরির ধাক্কা, নিহত ২
০৯ আগস্ট ২০২৬
বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
০৮ আগস্ট ২০২৬
সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত
২৮ জুলাই ২০২৬
বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় কৃষক নিহত
২৮ জুলাই ২০২৬
শেয়ালের উপদ্রব ঠেকাতে দেওয়া বৈদ্যুতিক তারে প্রাণ গেল বৃদ্ধের
  • আরও
সর্বাধিক পঠিত
  1. আইফোন কিনতে সন্তান বিক্রি করা সেই বাবা আটক, শিশু উদ্ধার
  2. গেন্ডারিয়ায় এলোপাতাড়ি গুলিতে নারীসহ আহত ৩, উদ্ধার ১৪ গুলির খোসা
  3. পুলিশের সামনে নারী উদ্যোক্তাকে লাথি, ভাইরাল ভিডিও নিয়ে যা জানা গেল
  4. আগামী বছর দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু করা হবে : ববি হাজ্জাজ
  5. খুলনায় অসুস্থ শিক্ষার্থীর পাশে ডা. জুবাইদা রহমান, গঠন হচ্ছে মেডিকেল বোর্ড
  6. শটগান, বন্দুক ও কার্তুজসহ যুবক গ্রেপ্তার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x