Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
এম.এ হান্নান, পটুয়াখালী (বাউফল-দুমকি)
০৮:১৫, ৩১ আগস্ট ২০২৬
আপডেট: ১২:৪৮, ৩১ আগস্ট ২০২৬
এম.এ হান্নান, পটুয়াখালী (বাউফল-দুমকি)
০৮:১৫, ৩১ আগস্ট ২০২৬
আপডেট: ১২:৪৮, ৩১ আগস্ট ২০২৬
আরও খবর
অনলাইন প্রতারণার অভিযোগে ৬৩ বিদেশি নাগরিক আটক
ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ
ফরিদপুরে এসিড কারখানার বিষাক্ত ধোঁয়ায় পুড়ছে ফসলি জমি, হুমকিতে জনস্বাস্থ্য
কুমিল্লায় পুলিশের অভিযানে দুই ‘দুর্ধর্ষ চোর’ আটক
পাথরঘাটায় ৩৫০ কেজি হরিণের মাংসসহ আটক ১

আইফোন কিনতে সন্তান বিক্রি করা সেই বাবা আটক, শিশু উদ্ধার

এম.এ হান্নান, পটুয়াখালী (বাউফল-দুমকি)
০৮:১৫, ৩১ আগস্ট ২০২৬
আপডেট: ১২:৪৮, ৩১ আগস্ট ২০২৬
এম.এ হান্নান, পটুয়াখালী (বাউফল-দুমকি)
০৮:১৫, ৩১ আগস্ট ২০২৬
আপডেট: ১২:৪৮, ৩১ আগস্ট ২০২৬

পটুয়াখালীর দশমিনায় দেড় বছরের শিশুসন্তান বিক্রি করে আইফোন কেনার অভিযোগে বাবা মো. মারুফ হোসেন মুন্সীকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার বড় গোপালদী এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে গলাচিপা উপজেলার চরবিশ্বাস এলাকা থেকে বিক্রি হয়ে যাওয়া শিশু সন্তান মুসাকে উদ্ধার করা হয়।

পুলিশ, স্থানীয় ও শিশুর পরিবার সূত্রে জানা যায়, দশমিনার বড় গোপালদী গ্রামের বাসিন্দা মারুফ হোসেন মুন্সি পেশায় একজন কাঠমিস্ত্রি। শনিবার (২৯ আগস্ট) সকাল ৮টার দিকে তিনি নিজ বাড়ি থেকে শিশু সন্তানকে বাজারে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে বের হন। পরবর্তীতে একই উপজেলার রোমানাথ সেন গ্রামের ইমরান হোসেনের কাছে এক লাখ টাকার বিনিময়ে শিশুটিকে বিক্রি করে দেন। সন্তান বিক্রির টাকা নিয়ে মারুফ দ্রুত ঢাকায় চলে যান এবং একটি পুরোনো আইফোন কেনেন।

শিশুর দাদি মাহফুজা বেগম বলেন, বাজারে ঘুরতে যাওয়ার কথা বলে সন্তান নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর মারুফের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে রোববার সকালে মারুফ ফোনে এক আত্মীয়কে জানান যে তিনি রোমানাথ সেন এলাকার ইমরানের কাছে ছেলেকে বিক্রি করে দিয়েছেন।

এদিকে শিশুর ক্রেতা মো. ইমরান বলেন, দীর্ঘদিন ধরে সন্তান বিক্রির জন্য আলোচনা করছিলেন মারুফ। পরে পরিবারের সাথে আলোচনা করে শনিবার এক লাখ টাকার বিনিময়ে স্ট্যাম্পে লিখিত চুক্তি করে শিশু মুসাকে কিনে নেন। ওই দিন বিকেলেই শিশুটিকে গলাচিপার চরবিশ্বাস এলাকায় নিজের শ্বশুরবাড়িতে রেখে আসেন বলে জানান তিনি।

ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। পরিস্থিতি বিবেচনায় শিশুটিকে উদ্ধার এবং অভিযুক্তদের আটক করতে দশমিনা থানা পুলিশের একাধিক টিম অভিযানে নামে।

রোববার সন্ধ্যায় ঢাকা থেকে বাড়িতে ফেরার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শিশুটির বাবা মারুফ হোসেনকে আটক করে পুলিশ। এরপর তার দেয়া তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ১০টার দিকে গলাচিপার চরবিশ্বাস এলাকায় ইমরানের শ্বশুরবাড়ি থেকে শিশু মুসাকে উদ্ধার করা হয়।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া শিশুটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। আটক বাবাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পটুয়াখালী আইফোন সন্তান বিক্রি বাবা আটক শিশু উদ্ধার ভিডিও সংবাদ

সংশ্লিষ্ট সংবাদ: পটুয়াখালী

১০ সেপ্টেম্বর ২০২৬
সর্বনিম্ন দরদাতাকে বাদ দিয়ে বেশি দরে টেন্ডার, বছরে ৩৮ লাখ টাকা লোকসানের শঙ্কা
২৮ আগস্ট ২০২৬
পটুয়াখালীতে চরের ঘাস খেয়ে অসুস্থ ২৫ মহিষ, মারা গেছে তিনটি
২৫ আগস্ট ২০২৬
পবিপ্রবিতে র‍্যাগিংয়ে জড়িত ১৩ শিক্ষার্থীকে শাস্তি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বাক স্বাধীনতা যেন বাক শালীনতার সীমা লঙ্ঘন না করে : প্রধানমন্ত্রী
  2. লঘুচাপ-বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  3. ৯৬ ঘণ্টায়ও স্বাভাবিক হয়নি রূপপুরের বিদ্যুৎ-ইন্টারনেট, তদন্ত কমিটি গঠন
  4. আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  5. ডিজিটাল ও এআই-সহায়ক সহিংসতা প্রতিরোধে কার্যকর আইন প্রয়োজন : আইনমন্ত্রী
  6. সংসদে যে আচরণ লক্ষ করেছি, সেটা গণতান্ত্রিক সংসদে হয় না : রুমিন ফারহানা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x