Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
মো. কবির হোসেন, রাজবাড়ী
২৩:২৫, ৩০ আগস্ট ২০২৬
আপডেট: ২৩:৩০, ৩০ আগস্ট ২০২৬
মো. কবির হোসেন, রাজবাড়ী
২৩:২৫, ৩০ আগস্ট ২০২৬
আপডেট: ২৩:৩০, ৩০ আগস্ট ২০২৬
আরও খবর
সারের পর্যাপ্ত মজুত রয়েছে, কৃত্রিম সংকট তৈরির চেষ্টা চলছে : কৃষিমন্ত্রী
দুদককে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে : আসিফ মাহমুদ
সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস
নারী উদ্যোক্তাকে পুলিশের সামনে মারধর : তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন
আওয়ামী লীগ ১৭ বছরে দেশের অর্থনীতির কোমর ভেঙে দিয়েছে : তথ্যমন্ত্রী

পুলিশের সামনে নারী উদ্যোক্তাকে লাথি, ভাইরাল ভিডিও নিয়ে যা জানা গেল

মো. কবির হোসেন, রাজবাড়ী
২৩:২৫, ৩০ আগস্ট ২০২৬
আপডেট: ২৩:৩০, ৩০ আগস্ট ২০২৬
মো. কবির হোসেন, রাজবাড়ী
২৩:২৫, ৩০ আগস্ট ২০২৬
আপডেট: ২৩:৩০, ৩০ আগস্ট ২০২৬

রাজবাড়ীতে ব্যবসায়িক বিরোধকে কেন্দ্র করে নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানাকে প্রকাশ্যে মারধর ও লাঞ্ছিত করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভাইরাল। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে রাজবাড়ী শহরের কাপড় বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ জাকিয়া সুলতানাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ভিডিওতে পুলিশের উপস্থিতিতে জাকিয়াকে রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার সময় পেছন থেকে কয়েক যুবককে লাথি মারতে দেখা যায়।

জাকিয়া সুলতানা ‘আস্থা পোশাক শিল্প’-এর মালিক। তার অভিযোগ, প্রতিষ্ঠানের এক কর্মচারী বৃষ্টি হিসাব-নিকাশ বুঝিয়ে না দিয়ে অন্য একটি দোকানে চলে যায়। বিষয়টি নিয়ে তিনি রাজবাড়ী বাজার কল্যাণ সমিতির কাছে লিখিত অভিযোগ করেন। এরপর থেকেই তার ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছিল।

জাকিয়ার দাবি, গত ২৩ আগস্ট বৃষ্টিসহ ১৫ থেকে ২০ জন অজ্ঞাত ব্যক্তি তার প্রতিষ্ঠানে গিয়ে তাকে হুমকি ও অকথ্য ভাষায় গালাগাল করেন। এ ঘটনায় তিনি অভিযোগও করেন।

জাকিয়া জানান, তার দোকানে বেচাকেনা বেশি হওয়ায় একটি পক্ষ তার ওপর ক্ষুব্ধ ছিল। ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার হুমকির প্রতিবাদ জানাতে তিনি লোকজন নিয়ে সেখানে গেলে তাকে মারধর করা হয়।

জাকিয়া বলেন, শনিবার পুলিশ তাকে ঘটনাস্থল থেকে থানায় নিয়ে যাওয়ার সময় পেছন থেকে কয়েকজন যুবক এসে তাকে লাথি মারেন। ভিডিওতে যাদের হামলা করতে দেখা গেছে, তাদের কাউকেই তিনি চেনেন না এবং এর আগে তাদের কাউকে দেখেননি বলেও দাবি করেন তিনি।

জাকিয়া বলেন, ‘আমি তাদের কাউকেই চিনি না। আগে কখনও দেখিনি। পুলিশের উপস্থিতিতে আমাকে রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার সময় তারা পেছন থেকে এসে লাথি মেরেছে।’

জাকিয়ার দাবি, তার প্রতিষ্ঠানের সঙ্গে জেলার ২৬টি সাব-সেন্টারে প্রায় চার হাজার নারী শ্রমিক যুক্ত রয়েছে। কাপড় বাজারের ব্যবসাপ্রতিষ্ঠানটি বন্ধ হয়ে গেলে এসব শ্রমিকের কর্মসংস্থান অনিশ্চিত হয়ে পড়তে পারে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত কর্মচারী বৃষ্টি বলেন, ‘এ বিষয়ে আমি এখন কথা বলতে চাই না।’

তবে জাকিয়ার অভিযোগ অস্বীকার করে রাজবাড়ী বাজার কল্যাণ সমিতির আহ্বায়ক কাজী বেনজীর আহমেদ বলেন, ওই নারী ব্যবসায়ীদের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ রয়েছে। তার জন্য ব্যবসায়ীরা শান্তিপূর্ণভাবে ব্যবসা করতে পারছে না। শনিবার তিনি কয়েকশ মানুষ নিয়ে ব্যবসায়ীদের ওপর হামলা করেছেন বলে দাবি করেন তিনি। পরে ব্যবসায়ীরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বলেও দাবি করেন তিনি।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে বাজারের ব্যবসায়ীরা জাকিয়া সুলতানাকে ঘিরে ধরেছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে দুই পক্ষকে নিয়ে বিষয়টির সমাধান হয়েছে।

এদিকে, পুলিশের উপস্থিতিতে নারী উদ্যোক্তাকে লাথি মারার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় ঘটনাটি নিয়ে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। তবে ভিডিওতে থাকা ব্যক্তিদের পরিচয় ও ঘটনার বিস্তারিত বিষয়ে পুলিশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আলাদা কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নারী উদ্যোক্তা ভাইরাল ভিডিও রাজবাড়ী ভিডিও সংবাদ

সংশ্লিষ্ট সংবাদ: নারী উদ্যোক্তা

০৮ মার্চ ২০২৬
গ্রামের নারীদের অনুপ্রেরণা মুর্শিদা খাতুন
০৮ মার্চ ২০২৬
ভিকারুননিসার নারী উদ্যোক্তাদের আয়োজনে শেষ হলো ‘ভিকিস মিনাবাজার’
০৬ জুন ২০২৪
সানভীস বাই তনির শোরুম খোলা হবে কিনা জানা যাবে ১০ জুন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ভারি বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  2. আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  3. সম্পদবিবরণী প্রকাশের শর্তপূরণ সাপেক্ষে নতুন পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির
  4. বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
  5. ইসহাক সরকারের ভাই ইয়াকুবসহ ৬৫০ জনের জামায়াতে যোগদান
  6. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x