Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
আকতার ফারুক শাহিন, বরিশাল
১৮:১৫, ১৩ জানুয়ারি ২০২৪
আপডেট: ১৮:২০, ১৩ জানুয়ারি ২০২৪
আকতার ফারুক শাহিন, বরিশাল
১৮:১৫, ১৩ জানুয়ারি ২০২৪
আপডেট: ১৮:২০, ১৩ জানুয়ারি ২০২৪
আরও খবর
লঘুচাপ-বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
লঘুচাপ-বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা বরিশালে, বাড়ছে ঠান্ডাজনিত রোগ

আকতার ফারুক শাহিন, বরিশাল
১৮:১৫, ১৩ জানুয়ারি ২০২৪
আপডেট: ১৮:২০, ১৩ জানুয়ারি ২০২৪
আকতার ফারুক শাহিন, বরিশাল
১৮:১৫, ১৩ জানুয়ারি ২০২৪
আপডেট: ১৮:২০, ১৩ জানুয়ারি ২০২৪
জবুথবু শীতে বরিশালে আজ শনিবার আগুন পোহাচ্ছে নগরবাসী। ছবি : এনটিভি

শীত জেঁকে বসেছে বরিশালে। জবুথবু ঠান্ডার মধ্যে একটু আরাম পেতে বিভিন্ন জায়গায় আগুন পোহাচ্ছে নগরবাসী। আজ শনিবার (১৩ জানুয়ারি) সকাল ৯টার দিকে জেলার আবহাওয়া অধিদপ্তরের রেকর্ড করা তাপমাত্রা ১০ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস। যা চলতি মৌসুমের সর্বনিম্ন। এদিকে ঠান্ডাজনিত রোগের প্রকোপও দিন দিন বাড়ছে। হাড়কাঁপানো শীতে শিশু ও বৃদ্ধরাই বেশি আক্রান্ত হচ্ছে।

জানা গেছে, বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি আছে ধারণক্ষমতার সাত থেকে ১০ গুণ বেশি রোগী। শয্যা সংকট থাকায় রোগীদের মেঝেতে শুইয়ে সেবা দিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। এতে চরম ক্ষোভ প্রকাশ করছে রোগীর স্বজনরা।

বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ এলাকার নদী তীরের বাসিন্দা রিপন জানান, নদীতীর এলাকায় কুয়াশার পাশাপাশি ঠান্ডা বাতাস বইছে। এ কারণে ঘরের মধ্যে টিকে থাকা দায়। আগুন বা রুম হিটার ছাড়া নদী তীরের ঘরে থাকা যায় না। 

পথশিশু ইয়াসিন জানায়, দিনরাত তীব্র শীতের মধ্যে টার্মিনালেই থাকছে তারা। এ শীতের মধ্যে সব কাজ বাদ দিয়ে সারা দিন আগুনের পাশে বসে থাকছে।

শিশুদের সুস্থ রাখতে গরম কাপড়ে আবৃত রাখার আহ্বান জানিয়ে শেবাচিম পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম বলেছেন, অভিভাবকদের আরও সচেতন হতে হবে। নানান সংকটের মধ্যেও সর্বোচ্চ সেবা নিশ্চিতের জন্য শেবাচিম কাজ করছে। স্থান সংকটের কারণে শয্যা কম। তাই বাধ্য হয়ে শিশুদের মেঝেতে বিছানা দিয়ে সেবা দিচ্ছি। ওয়ার্ডে ধারণ ক্ষমতার বেশি রোগী। রোগীর স্বজনরাও প্রতিনিয়ত মেঝে নোংরা করে ফেলে।

বরিশাল আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মাসুদ রানা রুবেল জানান, সকালে দুই নটিক্যাল মাইল বেগে বাতাস বয়ে গেছে। তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে মৃদ্যু শৈত্যপ্রবাহ অনুভব হয়। তবে, এখন মৃদু শৈত্যপ্রবাহ বয়ে না গেলেও শৈত্যপ্রবাহ অনুভূত হচ্ছে। এমন শীত আগামী তিন থেকে চার দিন অব্যাহত থাকবে। তারপর ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে পারে। বরিশালে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া শীত বরিশাল

সংশ্লিষ্ট সংবাদ: আবহাওয়া

৩ ঘন্টা আগে
লঘুচাপ-বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
৩ ঘন্টা আগে
আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
০৯ সেপ্টেম্বর ২০২৬
লঘুচাপ-বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সদ্য জন্ম নেওয়া সন্তানকে রেখে না ফেরার দেশে সৈনিক পিয়াস
  2. সর্বনিম্ন দরদাতাকে বাদ দিয়ে বেশি দরে টেন্ডার, বছরে ৩৮ লাখ টাকা লোকসানের শঙ্কা
  3. দৌলতদিয়ায় দুর্বৃত্তের হামলায় যৌনকর্মী নিহত, তদন্তে সিআইডি
  4. আজ ৮ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়
  5. খুলনায় যুবককে কুপিয়ে হত্যা
  6. গোমতীর ভাঙনে বিলীনের পথে রঘুরামপুর, আতঙ্কে ৫ হাজার মানুষ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x