Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • আইন ও বিচার
আদালত প্রতিবেদক
১৬:৫৫, ৩০ নভেম্বর ২০২৩
আপডেট: ১৬:৫৮, ৩০ নভেম্বর ২০২৩
আদালত প্রতিবেদক
১৬:৫৫, ৩০ নভেম্বর ২০২৩
আপডেট: ১৬:৫৮, ৩০ নভেম্বর ২০২৩
আরও খবর
মামির মরদেহের পাশেই অস্ত্র নিয়ে বসেছিলেন ভাগনে
রামিসা হত্যা মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল
১৭ বছর আগের হত্যা মামলায় মা-ছেলের কারাদণ্ড
গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামীসহ চারজনকে আসামি করে মামলা
শিশু ধর্ষণ-হত্যা : বিশেষ বেঞ্চ গঠনে প্রধান বিচারপতির কাছে আবেদন

টাকা চুরি দেখে ফেলায় হত্যা, যুবকের আমৃত্যু কারাদণ্ড

আদালত প্রতিবেদক
১৬:৫৫, ৩০ নভেম্বর ২০২৩
আপডেট: ১৬:৫৮, ৩০ নভেম্বর ২০২৩
আদালত প্রতিবেদক
১৬:৫৫, ৩০ নভেম্বর ২০২৩
আপডেট: ১৬:৫৮, ৩০ নভেম্বর ২০২৩

রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকায় খায়রুল ইসলাম বাবু নামে এক ব্যক্তিতে হত্যার অভিযোগে রাজিবুল হক ওরফে মুন্না নাম এক যুবকের আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ঢাকার বিশেষ দায়রা জজ আদালত-৫-এর বিচারক মো. ইকবাল হোসেন এ রায় ঘোষণা করেন। 

আদালতের সরকারি কৌঁসুলি শওকত আলম (পিপি) এ বিষয়ে এনটিভি অনলাইনকে তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বিচারক আসামিকে হত্যার ঘটনায় আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন এবং কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন। 

পিপি আরও বলেন, বিচারক রায় শেষে আসামি মুন্নাকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এজাহার থেকে জানা গেছে, রাজধানীর নিউ মার্কেট থানাধীন এলিফ্যান্ট রোডের ট্রপিক্যাল সেন্টারে ফোরডি ডেভেলপমেন্ট অ্যান্ড টেকনোলজি লিমিটেডে পিয়ন হিসেবে কাজ করতেন বাবু। একই ভবনে মুন্না ব্রাউন ফিল্ডে কাজ করতেন। ব্রাউন ফিল্ডে কক্ষ সংস্কারের কারণে সাময়িকভাবে ফোরডি ডেভেলপমেন্ট অ্যান্ড টেকনোলজি লিমিটেডে ব্রাউন ফিল্ডের কাজ চলছিল। চাকরির সুবাদে তাদের পরিচয়। মুন্নার বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগে ছিল। তাকে চাকরিচ্যুত করা হয়। ২০১১ সালের ১০ মে মুন্না অফিসে আসে। বাবুকে দেখেও কথা না বলে চলে যায়। পরদিন আবার আসে। তাদের কথা হয়। এরই মাঝে অফিসের ড্রয়ার থেকে টাকা চুরির চেষ্টা করে মুন্না। তা দেখে ডাক-চিৎকার করে বাবু।  মুন্না ইলেকট্রিক তার পেচিয়ে তাকে শ্বাসরোধ করে। পরে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে। 

এ ঘটনায় ২০১১ সালের ১১ মে বাবুর বড় বোন আমেনা বেগম রাজধানীর নিউ মার্কেট থানায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা করেন। পরে ২০১২ সালের ১৫ নভেম্বর মুন্নাকে অভিযুক্ত করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র দাখিল করেন ডিবি (দক্ষিণ) পুলিশের পরিদর্শক নুরুল আমিন। 

২০১৩ সালের ৩০ এপ্রিল মুন্নার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন আদালত।

কারাদণ্ড হত্যা চুরি
১০ মে ২০২৬
রাসায়নিক ও জেলি মিশিয়ে দুধ তৈরি, দুজনকে কারাদণ্ড
২৩ এপ্রিল ২০২৬
জমি নিয়ে বিরোধে হত্যা, ২৩ বছর পর ৪ জনের যাবজ্জীবন
২২ এপ্রিল ২০২৬
বরগুনায় ভুয়া চিকিৎসককে কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা
১৯ এপ্রিল ২০২৬
নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় চাঁদপুরে ৯ জেলের কারাদণ্ড
১৮ এপ্রিল ২০২৬
অবৈধভাবে ডিজেল মজুতের অপরাধে একজনকে জরিমানা-কারাদণ্ড
১৬ এপ্রিল ২০২৬
আওয়ামী লীগনেতা মুজিবুল হক চৌধুরীর ৭ বছর কারাদণ্ড
১৬ এপ্রিল ২০২৬
জাটকা ধরায় ১৬ জেলে আটক, ৯ জনের কারাদণ্ড
১৫ এপ্রিল ২০২৬
অবৈধভাবে তেল মজুতের অপরাধে যুবকের কারাদণ্ড
১৪ এপ্রিল ২০২৬
চাঁদপুরে জাটকা ধরায় ৫ জেলের কারাদণ্ড
১৩ এপ্রিল ২০২৬
হেরোইন উদ্ধারের ঘটনায় দুই ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড
  • আরও
সর্বাধিক পঠিত
  1. মেয়েকে নতুন জামা-মেহেদি দেওয়া হলো না বাদশার
  2. মহাসড়কে বাসের সঙ্গে অক্সিজেনবাহী লরির সংঘর্ষে আগুন
  3. ঈদের আনন্দ চাপা পড়ল রডবোঝাই ট্রাকের নিচে
  4. বঙ্গোপসাগরে লঘুচাপ, পাঁচ দিনে ঝড়-বৃষ্টির আভাস যেসব অঞ্চলে
  5. ঈদুল আজহার দিনে আট অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
  6. শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে চিকিৎসক গ্রেপ্তার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x