Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
আসাদুর রহমান জয়, নওগাঁ
১৬:৩৫, ১৯ নভেম্বর ২০২৩
আপডেট: ১৬:৪০, ১৯ নভেম্বর ২০২৩
আসাদুর রহমান জয়, নওগাঁ
১৬:৩৫, ১৯ নভেম্বর ২০২৩
আপডেট: ১৬:৪০, ১৯ নভেম্বর ২০২৩
আরও খবর
মূল্য তালিকা ও বিক্রয় রশিদ না থাকায় তেল ব্যবসায়ীকে জরিমানা
পাবনায় গৃহবধূ হত্যায় স্বামীর যাবজ্জীবন
নেতানিয়াহুকে হত্যার অঙ্গীকার ইরানের বিপ্লবী গার্ডের
ঝিনাইদহে কৃষকদল নেতা হত্যায় জামায়াত নেতাসহ গ্রেপ্তার ৪
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তারে আবেদন

হাতুড়ি পেটায় ব্যবসায়ী হত্যা, দুজন গ্রেপ্তার

আসাদুর রহমান জয়, নওগাঁ
১৬:৩৫, ১৯ নভেম্বর ২০২৩
আপডেট: ১৬:৪০, ১৯ নভেম্বর ২০২৩
আসাদুর রহমান জয়, নওগাঁ
১৬:৩৫, ১৯ নভেম্বর ২০২৩
আপডেট: ১৬:৪০, ১৯ নভেম্বর ২০২৩
নওগাঁর মহাদেবপুরের মহাসড়কের পাশ থেকে মামুন হোসেন নামের ব্যবসায়ী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি : এনটিভি

নওগাঁর মহাদেবপুর উপজেলার ভীমপুর এলাকা থেকে মামুন হোসেন নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নওগাঁ-রাজশাহী মহাসড়কের পাশের একটি ধান খেত থেকে আজ রোববার (১৯ নভেম্বর) সকালে ওই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ট্রাকের চালক ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, টাকার জন্য মামুনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা খুনের বিষয়টি স্বীকারও করেছে। ওই দুজনের কথা মতো ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

নিহত মামুন নওগাঁ সদর উপজেলার উল্লাসপুর গ্রামের আলেফ আলীর ছেলে। তিনি স্যানিটারি ও সিমেন্টের তৈরির খুঁটির ব্যবসা করতেন। 

গ্রেপ্তারকৃতরা হলেন—ট্রাক চালক সুমন হোসেন (২৭) ও সজিব হোসেন (২৫)। তাদের বাড়িও উল্লাসপুর গ্রামে।

বিষয়গুলো নিশ্চিত করেছেন মহাদেবপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফ্ফর হোসেন। তিনি জানান, গত শুক্রবার সুমনের ট্রাকে করে বৈদ্যুতিক খুঁটি নিয়ে নিয়ে চাঁপাইনবাবগঞ্জে যান মামুন। ওই ট্রাক চালকের সহযোগী হিসেবে তাদের সঙ্গে ছিলেন সজিব। খুঁটিগুলো পৌঁছে দিয়ে এক লাখ ৩৮ হাজার টাকা নিয়ে ট্রাকে করেই বাড়িতে ফিরছিল তারা।

শনিবার গভীর রাতে নওগাঁ-রাজশাহী সড়ক ভীমপুর গ্রামে টাকার জন্য মামুনকে ধারাল অস্ত্র ও হাতুড়ি পিটিয়ে হত্যা করে রাস্তার পাশের ধান খেতে ফেলে রেখে বাড়িতে চলে সজীব ও সুমন।

ছেলে বাড়ি না ফেরায় সুমন ও সজিবকে জিজ্ঞাসা করে মামুনের মা। তবে, তারা এর কোনো সদুত্তর দিতে পারে না। বিষয়টি প্রতিবেশীদের মধ্যে সন্দেহের সৃষ্টি করে। স্থানীয় ইউপি সদস্য রুবেল হোসেন ওই দুজনকে ডেকে মামুনের বিষয়ে জানতে চান। কিন্তু, তাদের কথাবার্তা অসংলগ্ন হওয়ায় তিনি থানা পুলিশকে বিষয়টি জানান। পরে ঘটনাস্থলে এসে সদর থানার পুলিশ তাদের জিজ্ঞাসা করলে তারা হত্যার কথা স্বীকার করে। পুলিশ তাদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে জানতে পারে, খুনের ঘটনাটি ঘটেছে মহাদেবপুরে। পরে বিষয়টি মহাদেবপুর থানাকে জানায় সদর থানা পুলিশ। এরপর রাস্তার পাশের ধানখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, ‘মরদেহ উদ্ধার করে সুরতহালসহ যাবতীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সুমন ও সজিব হত্যার বিষয়টি স্বীকার করেছে। এ ঘটানয় আজ নিহতের ছোট ভাই ইমরান হোসেন বাদী হয়ে একটি মামলা করেছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।’

হত্যা ব্যবসায়ী

সংশ্লিষ্ট সংবাদ: হত্যা 

২৬ ফেব্রুয়ারি ২০২৬
জমি নিয়ে বিরোধে চাচাকে হত্যার অভিযোগ, ভাতিজারা পলাতক
২৫ ফেব্রুয়ারি ২০২৬
যুবদল কর্মীকে গুলি করে হত্যা
১৭ ফেব্রুয়ারি ২০২৬
দিন-দুপুরে যুবককে কুপিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
  1. ওবায়দুর রহমানের ১৯তম মৃত্যুবার্ষিকীতে শামা ওবায়েদের শ্রদ্ধা
  2. মাদকে সম্পৃক্ত থাকলে কাউকে ছাড় দেওয়া হবে না : সুলতান সালাউদ্দিন টুকু
  3. ড্যাবের উদ্যোগে ঈদুল ফিতরে কর্মরত চিকিৎসকদের শুভেচ্ছা স্মারক ও লাঞ্চ বক্স বিতরণ
  4. রাজধানীতে সরকারি শিশু পরিবারগুলো পরিদর্শন করলেন সমাজকল্যাণমন্ত্রী
  5. রাত ১টার মধ্যে ২০ অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা
  6. ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x