Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
আকতার ফারুক শাহিন, বরিশাল
১২:২০, ০২ আগস্ট ২০২৩
আপডেট: ১২:২৩, ০২ আগস্ট ২০২৩
আকতার ফারুক শাহিন, বরিশাল
১২:২০, ০২ আগস্ট ২০২৩
আপডেট: ১২:২৩, ০২ আগস্ট ২০২৩
আরও খবর
দুর্নীতির মামলায় কারাগারে বিআরটিএ কর্মকর্তা
প্রেমিককে ভিডিও কলে রেখে প্রেমিকার আত্মহত্যা
সেনাবাহিনীর হাতে আটক বিএনপি নেতা নাসির উদ্দিন
বরিশালের ছয়টি আসনে ৭ জনের মনোনয়নপত্র প্রত্যাহার
নিখোঁজের ১০ দিন পর তিন জেলের মরদেহ উদ্ধার

সুঁই বের করতে গিয়ে চিকিৎসকের অবহেলায় শিশুর মৃত্যুর অভিযোগ

আকতার ফারুক শাহিন, বরিশাল
১২:২০, ০২ আগস্ট ২০২৩
আপডেট: ১২:২৩, ০২ আগস্ট ২০২৩
আকতার ফারুক শাহিন, বরিশাল
১২:২০, ০২ আগস্ট ২০২৩
আপডেট: ১২:২৩, ০২ আগস্ট ২০২৩
বরিশালে অস্ত্রোপচারের সময় মারা যাওয়া শিশু তানজিম। ছবি : এনটিভি

বরিশালের একটি বেসরকারি হাসপাতালে ছয় মাস বয়সী শিশুর নিতম্বে ঢুকে পড়া সুঁই বের করতে অস্ত্রোপচার করার সময় চিকিৎসকের অবহেলায় তার মৃত্যু হয়েছে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১ আগস্ট) বিকেলে নগরীর বান্দ রোডের রাহাত আনোয়ার হাসপাতালে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশু তানজিম পটুয়াখালীর গলাচিপা উপজেলার ডাউকা গ্রামের ফিরোজ খানের ছেলে।

শিশুর মামা রাকিব জানান, তানজিমের নিতম্বে ছোট একটি সুঁই ঢুকে যায়। গলাচিপায় এক্স-রে করে বিষয়টি নিশ্চিত হয়ে পটুয়াখালীতে আসেন তারা। সেখানের চিকিৎসক বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক তৌহিদুল ইসলামের কাছে অস্ত্রোপচারের পরামর্শ দেন। গলাচিপা থেকে গত সোমবার (৩১ জুলাই) তারা প্রথমে বরিশাল শেবাচিমে আসেন। সেখানে ডেঙ্গুর প্রকোপ বেশি হওয়ায় চিকিৎসক তৌহিদুল ইসলামের পরামর্শে তারা নগরীর আগরপুর রোডের মিড টাউন হাসপাতালে শিশু তানজিমকে ভর্তি করেন। পরে আবারও ডা. তৌহিদুল ইসলাম তাদের জানাযন, মিডটাউনে অস্ত্রোপচারের ভালো ব্যবস্থা নেই। রাহাত আনোয়ার হাসপাতালে সব ধরনের ব্যবস্থা রয়েছে। তার পরামর্শে গতকাল মঙ্গলবার সকালে রাহাত আনোয়ার হাসপাতালে তানজিমকে ভর্তি করানো হয়।

রাকিব বলেন, ‘অস্ত্রোপচার কক্ষে নেওয়ার আগেও ভাগ্নে খেলা করেছিল। অস্ত্রোপাচারের সময় আমি ভেতরে ছিলাম। অস্ত্রোপচারের জন্য তানজিমের শরীরে সাত থেকে আটবার সুঁই ফুটানো হয়। পরে কোমরে ইনজেকশন দেওয়া হয়। এরপর সে অজ্ঞান হয়ে পড়ে।’

শিশুর মামা রাকিব আরও বলেন, ‘ডা. তৌহিদুল ইসলাম মেশিনের মাধ্যমে অস্ত্রোপচার করার কথা বলে হাতে করেছেন। অজ্ঞান শিশুকে কোনো অক্সিজেন দেননি। কাটা স্থান সেলাই করেননি। তাদের বারবার অনুরোধ করেছি। কিন্তু, তারা কয়েকজন ওটি রুমে হাসি-ঠাট্টায় ব্যস্ত ছিলেন। পরে নিচ থেকে আমার পরিচিত ফার্মেসির একজনকে নিয়ে ফিরে এলে আর প্রবেশ করতে দেওয়া হয়নি। কিছু পরেই আমি ভেতরে বোনের চিৎকার শুনতে পাই। ওরা আমার ভাগ্নেকে মেরে ফেলেছে।’

শিশু তানজিমের বাবা ফিরোজ খান বলেন, ‘ডা. তৌহিদুল ইসলাম নিজে বলেছেন, শিশুটির নিতম্বে একটি সুঁই ঢুকেছে। এটা মেশিনে অপারেশন হবে। এটা কোনো বিষয়ই নয়। ২০ হাজার টাকাও জমা দিয়েছি।’

হাসপাতাল সূত্রে জানা গেছে, শিশুর অস্ত্রোপচার করেছেন ডা. তৌহিদুল ইসলাম। তাকে অজ্ঞান করেছে ডা. মনিরুল ইসলাম।

শিশুকে অ্যানেসথেসিয়া দেওয়া চিকিৎসক মনিরুল ইসলাম বলেন, ‘বিষয়টি অনাকাঙ্ক্ষিত, হৃদয়বিদারক। ছয় মাস বয়সী একটি শিশুকে অজ্ঞান করা ঝুঁকিপূর্ণ। শিশুটির জরুরি অস্ত্রোপচারও প্রয়োজন। তাই ঝুঁকি নিতে হয়েছে। এজন্য আমার ১৬ বছরের চিকিৎসা পেশায় সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু, অস্ত্রোপচারের শেষ মুহূর্তে এসে শিশুর হৃদস্পন্দন বন্ধ হয়ে যায়। আমরা হৃদস্পন্দন ফিরিয়ে আনার সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু পারিনি। এখানে আমাদের চেষ্টার কোনো ঘাটতি ছিল না।’

চিকিৎসক ডা. তৌহিদুল ইসলাম ব‌লেন, ‘অস্ত্রোপচার সফল হ‌য়ে‌ছিল, কিন্তু অ‌্যা‌নেস‌থে‌সিয়ায় সমস্যা থাকায় এ ঘটনা ঘটে।’

ঘটনাস্থলে এসে পুলিশের অতিরিক্ত উপকমিশনার ফজলুল ক‌রিম বলেন, ‘আমরা জাতীয় জরুরি নম্বর ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে এখানে এসেছি। মৃত শিশু তানজিমের অস্ত্রপচার হয়েছিল। বাবা-মায়ের সঙ্গে কথা বলেছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। এ ঘটনার সুষ্ঠু তদন্ত হবে।’

বরিশাল শিশু মৃত্যু

সংশ্লিষ্ট সংবাদ: বরিশাল

২০ জানুয়ারি ২০২৬
নিখোঁজের ১০ দিন পর তিন জেলের মরদেহ উদ্ধার
১৬ জানুয়ারি ২০২৬
৯ম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে বরিশালে প্রতীকী অনশন
১২ জানুয়ারি ২০২৬
বিষপান করে গাছতলায় শুয়ে ছিলেন জান্নাত
  • আরও
সর্বাধিক পঠিত
  1. কালুখালী উপজেলা ছাত্রদল নেতা রুবেল বহিষ্কার
  2. চাঁদপুরে বিএনপির প্রার্থীকে গণফোরামের পূর্ণ সমর্থন
  3. ২১ জেলায় ব্যালট পেপার পাঠাল ইসি
  4. এনসিপিনেতা শিশিরকে হত্যার হুমকি দিয়ে খুদে বার্তা
  5. কেন্দ্রে হামলা করলে কেউ রেহাই পাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
  6. আশুলিয়ায় দগ্ধ সেই দুই ছাত্রদল নেতার মৃত্যু

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x