Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
আকতার ফারুক শাহিন, বরিশাল
১৬:৪০, ২৬ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১১:৩৬, ২৭ সেপ্টেম্বর ২০২৬
আকতার ফারুক শাহিন, বরিশাল
১৬:৪০, ২৬ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১১:৩৬, ২৭ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
সালমানের স্টুডিওতে হামলা প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
সালমানের স্টুডিওতে হামলায় জমির দখলের বিবাদ থাকতে পারে : পুলিশ
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর : যা বললেন বিরোধীদলীয় নেতা
কুমিল্লায় পুলিশের রাতভর সাঁড়াশি অভিযানে আটক ২৫৪
জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, রুটি-চা খাইয়ে দিল মেয়ে

আকতার ফারুক শাহিন, বরিশাল
১৬:৪০, ২৬ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১১:৩৬, ২৭ সেপ্টেম্বর ২০২৬
আকতার ফারুক শাহিন, বরিশাল
১৬:৪০, ২৬ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১১:৩৬, ২৭ সেপ্টেম্বর ২০২৬

বাজারে বিদ্যুতের খুঁটির সঙ্গে শক্ত করে বেঁধে রাখা হয়েছে চোর সন্দেহে আটক বাবাকে। চারপাশে উৎসুক মানুষের ভিড়। সেই ভিড় ঠেলে বাবার কাছে কেঁদে কেঁদে ছুটে এলো ছোট্ট মেয়ে। সারারাত অনাহারে ও নির্যাতনে নিস্তেজ হয়ে পড়া বাবার জন্য নিজের জমানো টাকায় কিনে আনল রুটি আর গরম চা। এরপর নিজ হাতে পরম মমতায় বাবার মুখে তুলে দিল সেই খাবার। জাঁকজমক ভিড়ের মধ্যে বাবার চরম অসহায়ত্ব আর মেয়ের এই নিঃস্বার্থ মমতার দৃশ্য মুহূর্তেই সেখানে উপস্থিত সবার চোখ ভিজিয়ে দেয়। পরবর্তীতে এই বিরল মুহূর্তটির ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়।

আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) ঘটনাটি ঘটেছে বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল বাজারে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত গভীর রাতে বামরাইল বাজারের একটি দোকানে চুরির চেষ্টার অভিযোগে অনিক সরদার নামে এক যুবককে হাতেনাতে আটক করে স্থানীয় নৈশপ্রহরী ও ব্যবসায়ীরা। পরবর্তীতে ক্ষুব্ধ জনতা তাকে ধরে এনে বাজারের একটি খুঁটির সঙ্গে শক বেঁধে রাখে। আজ সকালে মেয়ে এসে বাবাকে রুটি-চা খাওয়ানোর সময় এক তরুণ দৃশ্যটি নিজের মোবাইল ফোনের ক্যামেরায় ধারণ করে সামাজিক মাধ্যমে পোস্ট করেন। দেখতে দেখতে ভিডিওটি দেশজুড়ে ভাইরাল হয়ে যায় এবং হাজার হাজার মানুষ অবুঝ শিশুটির পিতৃভক্তি ও ভালোবাসার প্রশংসায় পঞ্চমুখ হন।

ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান বলেন, মেয়েটি যখন ভিড় ঠেলে এসে নিজের হাতে বাবাকে চা-রুটি খাওয়াচ্ছিল, তখন সেখানে উপস্থিত অনেকের চোখেও পানি এসে গিয়েছিল।

আরেক স্থানীয় বাসিন্দা আব্দুর রব বলেন, আইন নিজের হাতে তুলে না নিয়ে চুরির অভিযোগ পুলিশে দেওয়া উচিত ছিল। কিন্তু অপরাধ যাই হোক না কেন, বাবার প্রতি অবুঝ এই কন্যাসন্তানটির মমতা আমাদের সভ্য সমাজকে নতুন করে ভাবতে শেখায়।

পরবর্তীতে শনিবার সকাল ৯টার দিকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ব্যবসায়ীরা অনিক সরদারের কাছ থেকে ভবিষ্যতে অপরাধে না জড়ানোর মুচলেকা রেখে তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেন।

ঘটনার বিষয়ে উজিরপুর থানার পুলিশ পরিদর্শক মো. ফারুক জানান, চুরির অভিযোগে এক যুবককে স্থানীয়রা আটকে রেখেছে খবর পেয়ে আমরা তাৎক্ষণিক মোবাইল টিম পাঠানোর প্রস্তুতি নিচ্ছিলাম। তবে এর আগেই স্থানীয়রা বিষয়টি আপস-মীমাংসা করে মুচলেকা নিয়ে অভিযুক্ত যুবককে পরিবারের কাছে হস্তান্তর করেছেন।

বরিশাল উজিরপুর বামরাইল বাজার মানবিক গল্প ভিডিও সংবাদ

সংশ্লিষ্ট সংবাদ: বরিশাল

২৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশালে চলচ্চিত্র উৎসবে দেশের নানা প্রান্তের গল্প
১৫ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল সেনানিবাস সম্প্রসারণে ১১৫৩ কোটি টাকার প্রকল্প
১৫ সেপ্টেম্বর ২০২৬
স্বামীকে হত্যা করে দরজায় তালা দিয়ে পালালেন স্ত্রী!
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সীতাকোট বৌদ্ধ বিহার পরিদর্শনে দুই মন্ত্রী-প্রতিমন্ত্রী
  2. মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা, সরকারের কাছে ৪ প্রশ্ন তাসনিম জারার
  3. নিম্নচাপ ও বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  4. ফেসবুকের সুযোগ নিয়ে মিথ্যাচার করতে দেওয়া হবে না : মঈন খান
  5. বাংলাদেশে ফ্যাসিবাদ ও স্বৈরাচারের আর কোনো ঠাঁই নেই : স্বরাষ্ট্রমন্ত্রী
  6. আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x